সকলেই জানে দেয়ালেরও কান আছে
১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনুভূতি মরে গেলে কি হয়
কই তেমন কিছু তো চোখে পড়ে না যখন হারিয়ে যায় মেঘমৃত্তিকা মায়াময়ূরের ঠোঁটে আমি মাঝে মাঝে নক্ষত্র দেখি রাতভোর পাতালের গল্প শুনি শহরের আনাচে কানাচে ঘুরে বেড়াই ঘোরগ্রস্তের মতো এবং সময় সুযোগ পেলে দুকলম কবিতা লিখি আর এভাবে কিছুই হবে না জেনেও মুঠোগুলো শক্ত করে বজায় রাখি শূন্যে ছুড়ে দেয়ার চর্চিত অভ্যেস তারপর বাতাসে ভাসতে থাকি অবলীলায়
নার্সিসাস সিনড্রোম কমরেড এবং এভাবে বলার জন্য দুঃখিত যদিও চাইনা হতাশার আগুনে বারবার পুড়ে যাক রোম আবার নিরো বাঁশি বাজাক মমির নিরাবেগ নির্বাসন ছেড়ে উঠে আসুক ফারাওদের প্রতিপত্তিশালী ছায়াগুলো চাইনা গরীরের রক্তঘামে গড়ে উঠুক আরো পিরামিড
এবং লজ্জিত কমরেড ধরে নিন এসব কথার কোন মাথামুণ্ডু নেই ঘুণে ধরা চেতনার আড়ালে আজকাল শরীর খুঁজি শুধুই শরীর মনের তত্ত্বতালাশ কেনইবা করবো বলুন এযাবৎ যতটুকু বুঝলাম প্রতিটি আদর্শই শেষঅবধি তীক্ষ্ণদন্ত মাংসভোজী
এবং আরো কিছু কথা ছিলো কমরেড কিছু বিপন্ন সংশয় সেগুলো আজ থাক বরং সকলেই জানে দেয়ালেরও কান আছে
ছবি: সংগৃহীত
সর্বশেষ এডিট : ১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
.

শি জিনফিংয়ের নেতৃত্বে চীন ২০২০ সালের শেষ নাগাদ তাদের দেশ থেকে চরম দারিদ্র্য সম্পূর্ণ নির্মূল করার ঐতিহাসিক লক্ষ্য অর্জন করে, যা বিশ্ব রাজনীতির ইতিহাসে একটি নজিরবিহীন ঘটনা। এই মহাপরিকল্পনার আওতায়...
...বাকিটুকু পড়ুন
দেখতে দেখতে শেষ পর্যন্ত সামুতে ২০ বছর পেরিয়ে গেল, ব্যক্তিগত একটি মাইলস্টোনও পার করা হলো। এই অনুভূতি মূলত মিশ্র। একদিকে আমি যেমন সামহোয়্যার ইন কর্তৃপক্ষের নিকট কৃতজ্ঞ যে দু'দশক...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ৩০ শে জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

মুসার নবীর নির্দেশ অমান্য করে এবং আল্লাহর অবাধ্য হওয়ার কারণে-
লোহিত সাগরে ডুবে ফেরাউনের করুণ মৃত্যু হয়। হজরত মুসা আলাইহিস সালাম এমন এক ফেরাউনের আমলে জন্মগ্রহণ করেছিলেন- যিনি রামেসিস...
...বাকিটুকু পড়ুন"ভাই, এইখানেই নামবেন?"
হেল্পার ছেলেটা দরজার হাতল ধরে আমার দিকে ঠিক এমনভাবে তাকালো, যেন আমি জীবনের সবচেয়ে বড় ভুলটা করতে যাচ্ছি। বাসের ভেতরের হলদে আলোয় ওর মুখটা কেমন বিবর্ণ দেখাচ্ছিল। চোখের... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ৩০ শে জুন, ২০২৬ বিকাল ৪:১৯

বিএনপি সরকার দেশে ক্ষমতায় আসতে না আসতেই দেশে প্রতারকের সংখ্যা বেড়ে গেছে।
প্রতারক সব আমলেই ছিলো। কিন্তু বিএনপির আমলে যেন প্রতারকের উৎসব শুরু হচ্ছে। দেশে বেড়ে গেছে মারামারি।...
...বাকিটুকু পড়ুন