
২৬শে জুলাই, ২৯৯০
আজ আমার বয়স ১৮ হলো। দেহ মনে যেন এক নতুন অনুভূতি ! যা ভাষায় লিখতে পারছিনে। মা বলেছেন সাবধানে চলতে। হাইপারস্পেসে নাকি মেয়েরা নিরাপদ না। সুযোগ পেলেই ঝাঁপিয়ে পড়ছে হায়েনারা। কেউ নিরাপদ নয় তাদের কালো থাবা থেকে। কি ছোট্ট বাচ্চা, কি শত বছরের বৃদ্ধা সবাই তাদের হিংস্রতার শিকার !
আমাকে মা একটি প্রটেক্টটিভ ভেস্ট কিনে দিয়েছেন। আগে যেগুলো পরতাম তার থেকেও বড়। তবুও আমি নিজেকে নিরাপদ মনে করি না। রাস্তায় বেরোলেই দেখি কিছু মানুষ নামক জন্তু আমাকে খারাপ নজরে দেখছে। কিন্তু কিছুই বলতে পারিনে ! বান্ধবীদের সাথে চলার চেষ্টা করি। একলা চলাচল নাকি নিরাপদ নয় !
দেশ নাকি উন্নয়নের হাইপারলুপে। সবখানেই হাইপারনেটের ছোঁয়া। তবুও কেন এ হাল ? এসব দেখতে দেখতে কি সবার চোখ সয়ে গেছে ? কেউ কি কিছু বলার নেই ?
বোধহয় সেদিন তাদের চোখ খুলবে, যেদিন নিজের মেয়েটা শিকার হবে !
সর্বশেষ এডিট : ২৫ শে মে, ২০১৯ বিকাল ৫:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




