
এক ছিল চালাক ইঁদুর। নাম তার ইঁচু। একদিন ইঁচু মিতার আম চুরি করলাে। মিতা কেঁদে বললাে, ইঁচু একদম ভালাে নয়। আমি তাকে ধরবো। একদিন ইঁচু শফির রুটি চুরি করলো। শফি কেঁদে বললো, ইঁচু একদম ভালো নয়। আমি তাকে ধরবো। একদিন ইঁচু বিড়ালের মাছ চুরি করলো। বিড়াল কেঁদে বললো, "আমি তাকে ধরবো "।
মিতা, শফি ও বিড়াল মিলে একটি ফাঁদ বানালো। সেই ফাঁদে একটি কলা রাখলো। কলা দেখে ইঁচুর মুখে পানি এসে গেলাে। ইঁচু খেজুরের কাঁটা দিয়ে কলাটাকে জোরে দিলো টান। কলা ছিলো রশি দিয়ে বাঁধা। অমনি ইঁচু ফাঁদে গেল আটকে। মিতা, শফি ও বিড়াল খুব খুশি হলো। হেসে বললাে," কেমন মজা! চুরি করার এমনি সাজা ! "
(সংগৃহীত)
গল্পটা ছোট্ট সোনামণিদের জন্য। আমি বাড়িতে আসলেই বাচ্চাদের কবলে পড়ি। "গল্প শোনাও , গল্প চাই ! " এমন সব আবদার। তখন গল্প না শোনালে রক্ষা নেই। এই গল্পটাও তেমনি কোনো একদিন শুনিয়েছিলাম। ব্লগের বাচ্চাদের জন্য এখানে লিখলাম। যদিও জানি বুড়োরাই বেশি বেশি পড়বে। তবে তাদেরও তো গল্প শোনানো লাগে !
সর্বশেষ এডিট : ০২ রা জুন, ২০১৯ দুপুর ১২:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




