somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মশারম্য

০৪ ঠা জুন, ২০১৯ বিকাল ৪:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


১.
মশাদের বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। প্রশ্ন এসেছে, " কোন রক্ত খেতে বেশি মজা? "
মামশা লিখেছে মানুষের রক্ত।
বাবুমশা লিখেছে লাল রং।
বাবামশা লিখেছে কোকাকোলা।
পরীক্ষার ফলাফলঃ
মামশা ফার্স্ট। বাবুমশা বাবু কোটায় চান্স পেয়েছে। বাবামশা মাইনাস ৪২০ পেয়ে ফেল।

২.
সুজন মশার কামড়ে অতিষ্ঠ।
"মশার বাচ্চার গুষ্টি উদ্ধার করেই ছাড়বো আজ ! ", এই বলে সুমন এক বোতল বিষ খেয়ে নিল। মনে মনে বললো," এবার রক্ত খেয়ে দেখ শয়তান ! "

৩.
শিশু মশা যাবতীয় ট্রেনিং এর পরে আজ রক্ত খেতে বেরিয়েছে। কিন্তু পেট না ফুলিয়েই বাসায় এলো। তাই ওর মা জিগ্যেস করায় বললো, "রক্ত না খেয়েই যে হাততালি পেলাম না মা ! আমি বুঝি খুব ভালো উড়তে পারি ? "

৪.
রানা ও সামিয়ার কথোপকথনঃ

সামিয়াঃ তোমার গাল এতো লাল কেন?
রানাঃ কই কিছু না তো। এ তো চু...
সামিয়াঃ চুমু !!! কুত্তা তোর সাথে ব্রেকআপ।
রানাঃ আরে বাবা পুরোটা শুনবে তো !
ইতোমধ্যে সামিয়ার গমন কমপ্লিট।
"হায়রে কেউ কি বুঝলো না ওটা মশার চুমু ! ", রানার বিলাপ।

৫.
নতুন মশারি কিনেছেন রফিক সাহেব। তবে মশার জ্বালা থেকে আর বাঁচলেন কই ! সারা রাতে মশার চুমু খেয়ে উনার অবস্থা খারাপ। সকালেই গেলেন মশারির দোকানদারের কাছে।
রফিক সাহেবঃ কি ছাইপাঁশ মশারি দিয়েছ শুনি? সারারাতের ঘুম হারাম হয়ে গেল আমার !
দোকানদারঃ মাছের জালের দোকানে মশারি পাওয়া যায় না স্যার।

৬.
মশার নতুন জায়গায় পোস্টিং হয়েছে। এখানের মানুষের ঘুম একটু বেশি। তাই মনের সুখে রক্ত খাচ্ছে। শহুরে মশা আগে গরু দেখেনি। তাই গরুর গায়ে বসতেই গরু দিল, লেজ দিয়ে এক ধাক্কা । মশা তো কুপোকাত। সে ভাবলো, "বাপরে এ যে কালু ডাকাতের হাতের থেকেও কঠিন হাত। আমি বরং পালাই ! "

৭.
বিপিন সবে তাদের গাঁয়ে কী ভাবে মশা মারবার ব্যবস্থা হচ্ছে সেই কথা তুলেছে। হঠাৎ দরজায় ঘনাদার আবির্ভাব।
“কী কথা হচ্ছিল হে?”
আমরা অত্যন্ত সংকুচিত হয়ে বলি, “নাঃ, এমন কিছু নয়, এই মশা মারবার কথা বলছিলাম।”

বিপিন তাড়াতাড়ি আরাম কেদারায় ছেড়ে সসম্মানে ঘনাদার জন্য জায়গা করে দেয়।
ঘনাদা তাতে সমাসীন হয়ে শিশিরের কাছে একটা সিগারেট চেয়ে নিয়ে ধরিয়ে বললেন, “ওঃ, মশা!”
আমরা কতকটা আশ্বস্ত হই। যাক, ঘনাদার দৃষ্টি তা হলে মশা পর্যন্ত পৌঁছােবে না!
কিন্তু পরমুহূর্তেই বোমা ফাটল–যে সে বোমা নয়, একেবারে অ্যাটমিক!
“হ্যাঁ, মেরেছিলাম একবার একটা মশা।”




সোর্সঃ
১. নিজে বানানো।
২. সংগৃহীত।
৩. সংগৃহীত।
৪,৫,৬ নিজে বানানো।
৭. প্রেমেন্দ্র মিত্রের ঘনাদার "মশা" নামক গল্পের অংশ।
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুন, ২০১৯ বিকাল ৪:৩৮
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মাতৃভূমিকে ছোট করে প্রতিবেশী দেশকে মহান দেখানোর উদ্দেশ্য কি?

লিখেছেন ভুয়া মফিজ, ০৮ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:২১



বহুদিন ব্লগে ঘোরাঘুরি করা হয় না। গত সপ্তাহে কি মনে হলো, ভাবলাম একটু ঘোরাঘুরি করি। তো ঘুরতে ঘুরতে কিছু পোষ্ট পড়লাম; কিছু মন্তব্যও নজরে আসলো, বিশেষভাবে দুইটা মন্তব্য।... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ নিত্য তোমার অন্বেষণে

লিখেছেন খায়রুল আহসান, ০৮ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:২২

জানি,
তুমি ছড়িয়ে আছো চতুর্দিকেই,
তবুও,
মন খারাপে তাকাই আমি আকাশপানেই
দিনে তাকাই, রাতেও তাকাই,
আলোয় তাকাই , কালোয় তাকাই,
তাকাই মানে তোমায় খুঁজি,
খুঁজতে খুঁজতে চোখ বুঁজি।... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯৩

লিখেছেন রাজীব নুর, ০৮ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৫০



আর্জেন্টিনা দুই গোল খেয়ে গেছে!
মেসি পেনাল্টি মিস করেছে। এদিকে খেলা অর্ধেক শেষ। তখনও আমি বলেছি, আর্জেন্টিনা জিতবে। কোনো চিন্তা নাই। প্যারা নাই। চিল। হ্যা আমার কথাই সত্য হয়েছে। আর্জেন্টিনা... ...বাকিটুকু পড়ুন

এদেরকে না রুখলে চড়া মূল্য দিতে হবে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৮ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৫৬



মাহবুব আজিজ, আনিস আলমগীর, সোমা ইসলাম, শাওন, মঞ্জুরুল পান্না, শম্পা রেজা, কালচারাল ফ্যাসিস্ট ফরিদুর রেজা শাইখ সিরাজ এদেরকে এখনই বন্ধ করতে হবে না হলে বাংলাদেশকে চড়া মূল্য দিতে হবে।... ...বাকিটুকু পড়ুন

সব দোষ গাজী সাহেবের!

লিখেছেন মাথা পাগলা, ০৯ ই জুলাই, ২০২৬ রাত ২:৫৩



ধরেন, এখন আওয়ামী লীগ ক্ষমতায় আছে। শেখ হাসিনা সংসদ ভবনের সামনে ভারতের স্বাধীনতা দিবস জাঁকজমক করে পালন করলেন। ভারতের শীর্ষ নেতা এলেন, ভারতের পতাকা উড়ল...

এখন চুপ করে থাকা পাকিস্থানপন্থীরা... ...বাকিটুকু পড়ুন

×