দেশের মানুষকে সৌদি না পাঠায়ে এই সন্ত্রাসের দিনে পুলিশে মানুষ নেয়ার দরকার; শেখ হাসিনার সরকারের দরকার একদিনে ২ লাখ পুলিশ ও ১ লাখ আনসার সংগ্রহ করা; এতে মানুষের সিকিউরিটি বাড়বে, মানুষের চাকুরী হবে; পাকী আফগানী বোমাবাজেরা দেশ ছেড়ে তাদের নিজ দেশে পালাবে।
খালেদা জিয়া যেই মাত্র 'অবরোধ' শব্দটা উচ্চারণ করলো, অমনি খইয়ের মত পেট্রোল বোমা ফুটতে শরু করেছে; ৩১ দিন বাংলাদেশ দখল করে রেখেছে সন্ত্রাসীরা: মেহনতী মানুষ কাজে যেতে পুড়ে মরছে, কাজ থেকে ফিরতে পুড়ে কয়লা হচ্ছে; সরকারের পক্ষ থেকে ক্ষীণবল নাসিম, মায়া, হাছান মাহমুদ, সুরনজিত, টুকু, পুকু ঘরে বসে আবোল তাবোল বকছে, মানুষ পুড়েই চলছে; ৫৬ হাজার বর্গমাইলের জন্য ৮০ হাজার পুলিশ কিছুই না।
গতকাল এইচটি ইমাম সবাইকে সন্ত্রাসের বিপক্ষে যুদ্ধে যেতে বলেছে; উহার ডাকে নেড়ী কুকুরও মাথা তুলে তাকাবে না, পেট্রোল বোমা থামানোর জন্য দরকার বড় লাঠি হাতে পুলিশ আর আনসার।
অবরোধের সময় 'রিজার্ভে' টাকা জমানোর দরকার নেই, মানুষের টাকায় মানুষকে রক্ষা করা হোক। রাস্তাঘাট, যানবাহন, শিল্প , ব্যবসা বাণিজ্য এলাকা সন্ত্রাসীমুক্ত রাখার জন্য বড় লাঠির দরকার।
যারা বোমা মারছে, এরা সবাই পাকিস্তান, আফগানিস্তান থেকে ট্রেনিং নিয়ে এসেছে, দেশে এদের ট্রেনিং দিচ্ছে পাকী রাজাকারদের সন্ত্রাসীরা; এদের সংখ্যা বিরাট। এখুনি শক্তি দরকার।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




