পরীক্ষার হলে যাবার সময়, সম্ভব হলে পরিবারের লোকদের সাথে হেঁটে যাওয়া ঠিক হবে; পরিবারের সর্বাধিক সংখ্যা সদস্য পরীক্ষার্থীকে হলে নিয়ে গেলে ভালো হবে। সম্ভব হলে, কয়েক পরিবারের মানুষ একত্রে বের হতে হবে। পরীক্ষা উপলক্ষে পরিবারের লোকজন ছুটি নেয়া ঠিক হবে। ঘনিস্ট প্রতিবেশীর সাহায্য নেয়া ঠিক হবে।
প্রতি পরিবার থেকে গড়ে ৪ জন বের হলে, ৬০ লাখ মানুষ রাস্তায় থাকবে; আমাদের অবরোধের নেত্রীর সন্ত্রাসীরা ভয়ে পালিয়ে যাবে।
সম্ভব হলে বাস না নেয়া; রিক্সায় গেলে, একই রিকসায় একাধিক পরীক্ষার্থী বসা ঠিক হবে না।
পরীক্ষা শুরু হওয়ার বেশ আগে হলে রওয়ানা হওয়া ঠিক হবে; রাস্তার যেই পাশে পুলিশ থাকবে, সেই পাশ দিয়ে হেঁটে যাওয়া ঠিক হবে। কোথায়ও মানুষের জটলা থাকলে তা এড়িয়ে যেতে হবে।
কোন অনস্হায় কোন স্কুলের ইউনিফরম পরা ঠিক হবে না। বোতাম-খোলা মোটা জ্যাকেট থাকলে পরা ঠিক হবে, যা সহজে খোলা যায়।
হল থেকে বের হয়ে পরিবারের লোক না দেখা পর্যন্ত পরীক্ষার্থী যেন খোলা রাস্তায় না যায়; হল থেকে সোজা বাড়ী চলে যাওয়া উচিত হবে; স্নেক বা খাবারের জন্য পরীক্ষার্থী যেন দোকানের সামনে না যায়।
পুরো পরীক্ষা 'টেইক হোম, ওপেন বুক' করা সম্ভব ছিল; নাহিদ সাহেব অনেক কিছু কম জানেন।
শুক্রবার সন্ত্রাসের মাঝেই পরীক্ষা নিচ্ছে সরকার; পরীক্ষা ২/১ মাস পরে নিলে কোন অসুবিধা হওয়ার কথা নয়; যাক, সরকার তাড়াহুড়ো করছে, পরীক্ষা চালানো বোধ হয় দরকার। মানুষকে কিন্তু নিজের ছেলেমেয়েকে রক্ষা করতে হবে; যদি কিছু ঘটে সরকার কিছু হারাবে না।
সর্বশেষ এডিট : ১৩ ই অক্টোবর, ২০২১ রাত ১০:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




