বাংলাদেশ বিশ্ব ক্রিকিকেটে প্রথমবার কোয়ার্টার ফাইন্যালে স্হান করে নিয়েছে; এটা বড় সাফল্য, খেলোয়াড়দের ও জাতিকে অভিনন্দন। জাতির এই ভয়ংকর সময়ে, এ বিজয় হতাশ ও আতংকিত জাতির জন্য বড় ধরণের উৎসাহ। অনেক ব্লগার অভিনন্দন জানাতে গিয়ে, অকারণে একটা ব্যক্তিগত প্রসংগকে যোগ করে দিচ্ছেন, 'হ্যাপি' নামটাকে যোগ করে দিয়ে; অভিনন্দন হতে হবে পরিস্কার।
কিছু সমস্যা আছে, যেগুলো ব্যক্তিগত ও আইনী সমস্যা এবং স্বচ্চ নয়; সেগুলোকে সামনে টানা, সেগুলোকে সবকিছুর সাথে যোগ করা অবশ্যই ভুল। রুবেল ভালো খেলেছেন, তাঁকে ফোকাস করছেন ব্লগারগণ; কিন্তু তিনি যদি কারো রোষের শিকার হন, যা আদালত অবধি গড়ায়েছে, তাকে সুন্দর অভিনন্দের অংশ করা ভুল মাত্র।
এই ভুলটা ১/২ জন করেননি; বিভিন্ন পোস্ট ও আলোচনায় এ ভুলটা বেশ বড়ভাবে স্হান করে নেয়ায়, এটাতে আমাদের তরুণ সমাজের একটা মানসিকতা ফুটে উঠেছে; সেটা হলো, তাঁরা অনেক কিছুকে সঠিকভাবে ভাবছেন না, এবং আধুনিকতা থেকে পেছনে পড়ে আছেন; তাঁরা ফুলের মাঝে বিষকাঁটা যোগ করে, ফুলের সৌম্যতা নস্ট করছেন।
একজনকে অভিনন্দন দিতে গিয়ে অন্যকে ছোট করা সঠিক নয়; অভিনন্দন হতে হবে সৌম্যতায় ভরা, সেখানে যেন লুপ্ত বিষকাঁটা না থাকে।
সর্বশেষ এডিট : ০৯ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




