বাংলাদেশের ক্রিকেট খেলোয়াড়গণ জাতিকে খেলাধুলায় এক বিশেষ লেভেলে নিয়েছেন গেছেন, যেখানে জাতির প্রথমবার যাবার সুযোগ পেলো; অভিনন্দন আমাদের খেলোয়াড়দের; সাথে সাথে জাতিকেও অভিনন্দন। জাতির আনন্দ ও গর্ব সহজে অনুমেয়।
টিমের ক্যাপটেন মাশরাফি একটি বড় ধরণের ঘোষণা দিয়েছেন, এই বিজয়কে মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে উৎসর্গ করেছেন তিনি। আমি মনে করি, মুক্তিযোদ্ধাদের আজকে খুশী হওয়ার মত দিন, আমাদের নতুন প্রজন্ম তাঁদের আনন্দের দিনে, বিজয়ের দিনে ১৯৭১ সালের বীর প্রজন্মকে সাথী করেছেন।
আমি ঘোষণাটি বেশ আগেই দেখেছিলাম, ভাবছিলাম যে, ব্লগে মুক্তিযোদ্ধা থাকলে ঘোষণাটি নিয়ে পোস্ট দেবেন; কোন পোস্ট আসেনি; ধরে নিচ্ছি, ব্লগে হয়তো কোন মুক্তিযোদ্ধা আর নেই; অথবা থাকলেও খেয়াল করেননি।
যাক, সবচেয়ে কনিস্ঠ মুক্তিযোদ্ধারাও আজ ষাটের কোঠায়; বেংগল রেজিমেন্ট বা ইপিআর'এর সবাই অনেক বয়সী; তাঁরা যদি ঘোষণাটি শোনেন অবশ্যই খুশী হবেন।
আপনার পরিচিত মুক্তিযোদ্ধা থাকলে, খবরটি জানাবেন। মাশরাফিকে অনেক ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ১০ ই মার্চ, ২০১৫ ভোর ৪:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




