বাংগালীরা সামন্য এসএসসি পরীক্ষা দিতে নকল করতো; মাদ্রাসায় পড়ালেখার একটা অংশ হলো নকল তৈরি করা; আজকাল, প্রশ্ন আউট করার পরও নকল করতে হয়; তা'হলে সেই বাংগালীরা জেনারেল জিয়ার দেশ চালনাকে 'বহুদলীয় গণতন্ত্র' বললে অবাক হওয়ার কোন কারণ থাকতে পারে না। আমি লজিক্যালী কিছু প্রমাণ না করে, ঢালাওভাবে বলতে চাই যে, জেনারেল জিয়া অবশ্যই স্বৈর-শাসন চালু করেছিলেন; পৃথিবীতে কোন জেনারেল, কোন কালে ক্ষমতা দখলের পর গণতন্ত্র চালু করেননি। ড: এমাজুদ্দিনের সার্টিফিকেটে বিভ্রাণ্ত হবেন না; ড: এমাজুদ্দিন সাহেব তারেক জিয়াকে বিচক্ষণ বলেছেন; উনি কোনটা মুরগী, কোনটা পাখী বুঝার অবস্হানে নেই। জেনারেল জিয়ার পথ ধরে জেনারেল এরশাদ এসেছিলেন; জিয়া ও এরশাদের গুরু ছিলেন আইয়ুবে খান; উনারা মহাত্মা গান্ধীর ভক্ত ছিলেন না।
আমার মতে, বাংলাদেশে আসল জেনারেল হচ্ছে শেখ হাসিনা; এবং মনে হয়, উনি জেনারেলদের চেয়ে এক র্যাংক উপরে আছেন; শেখ হাসিনাকে মাপতে হলে, আপনি জেনারেল এরশাদের কথাবার্তা ও ভাব গতি লক্ষ্য করুন; এরশাদ মিডিয়ায় যত ভাঁড়গিরি করুক না কেন, শেখ হাসিনার সামনা সামনি হলে, উনার সব ভুত পালায়ে যায়, উনি জেনারেলে পরিণত হন; এবং জানেন যে, একজন মার্শালের সামনে উনি দাঁড়ায়ে আছেন।
জেনারেল জিয়া জীবিত নেই; উনি থাকলে এরশাদ নামে কাউকে হয়তো বাংগালীরা চেনার সুযোগ পেতো না; তবে, জেনারেল জিয়ার অবস্হা এরশাদের সমান না হলেও কাছাকাছি হতো হয়তো।
সর্বশেষ এডিট : ১০ ই মার্চ, ২০১৫ রাত ৯:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




