NRR ---> Net Run Rate
A-গ্রুপে সর্বোচ্চ পয়েন্ট পেয়েছে নিউজিল্যান্ড, ১২ পয়েন্ট; তাদের NRR হচ্ছে, ২.৫৬৪; B-গ্রুপে সর্বোচ্চ পয়েন্ট পেয়েছে ভারত , ১২ পয়েন্ট; তাদের NRR হচ্ছে, ১.৮২৭;পয়েন্টে সমান, কিন্তু নিউজিল্যান্ডের তুলনায় ভারতের NRR বেশ নীচে। নিউজিল্যান্ডের NRR আরো উপরে উঠে যেতে পারতো, বাংলাদেশ তাকে টেনে নীচের দিকে নামিয়ে এনেছে।
A-গ্রুপে ২য় স্হানে রয়েছে অস্ট্রেলিয়া, তাদের পয়েন্ট হচ্ছে ৯; কিন্তু NRR হচ্ছে, ২.২৫৭; যা ভারত থেকে অনেক ভালো; দু:খের বিষয়, অস্ট্রেলিয়া ও বাংলাদেশ খেলা না হওয়ায়, অস্ট্রেলিয়ার NRR'এর উপর বাংলাদেশের প্রভাব নেই।
A-গ্রুপে ২য় স্হানের অধিকারী অস্ট্রেলিয়ার NRR ভারত থেকে ভালো; এবং B-গ্রুপে, ৪ দেশের NRR নেগেটিভ, অর্থাৎ ভারতের জন্য জয়গুলো সহজ হয়েছে; এবং ভারত A-গ্রুপে খেললে, তাদের NRR অনেক নীচে নেমে আসতো ড্রামাটিক্যালী।
অপরদিকে, A-গ্রুপে মাত্র ৩ দেশের NRR নেগেটিভ; অর্থাৎ বাংলাদেশ অপেক্ষাকৃতভাবে শক্ত দেশগুলির গ্রুপে খেলেছে।
বাংলাদেশের NRR হচ্ছে, ০.১৩৬ এবং ৭ পয়েন্টের বিপরিতে। বাংলাদেশ বরাবরই ৫০ ওভার খেলাতে NRR বেশ কম, কিন্তু পজিটিভ। কম ওভারে জয়ী হলে NRR দ্রুত উপরে উঠে, যা ঘটেছে ভারতের বেলায়।
B-গ্রুপে সর্বোচ্চ পয়েন্ট পেয়ে ভারতর NRR'এর যে অবস্হান, এবং A-গ্রুপে ৪ নং স্হানে থেকে, মাত্র ৭ পয়েন্টে বাংলাদেশের NRR'এর যে অবস্হান, এটা নির্দেশ করছে যে, ভারতের জন্য কোন সহজ খেলা অপেক্ষা করছে না; যার অর্থ, বিজয় বাংলাদেশেরও হতে পারে।
ভারত বাংলাদেশের ১৯ তারিখের খেলায়, কে জিতবে পরিস্কার নয়; ভারত যেমনি জিততে পারে, বাংলাদেশের জিতার সম্ভাবনাও সমপরিমাণ।
বাংলাদেশের খেলোয়াড়দের জন্য সাফল্য কামনা করছি।
সর্বশেষ এডিট : ১৮ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





