স্বাধীন প্যালেস্টাইন দেশ যারা চায়, এক নম্বরে বাংগালী জাতির নাম আসবে; বহু বাংগালী ভলনটিয়ার হয়ে প্যালেস্টাইনে যুদ্ধ করে প্রাণ দিয়েছেন ইয়াসির আরাফাতের সময়; এবং বাংগালী জাতি বিশ্বাস করেন যে, ইসরায়েল প্যালেস্টাইন দখল করে রেখেছে, ইসরায়েল চাইলেই পরদিন প্যালেস্টাইন স্বাধীন হয়ে যাবে। আসলে ব্যাপারটা অত সহজ নয়।
গতকাল ইসরায়েলে ভোট হয়েছে, রিয়েকশনারী আলট্রা ডানপন্হী লিকুদ হারতে হারতে জয়ী হয়ে গেছে। তারা ডানদের একত্রিত করার জন্য ২টি জঘন্য প্রচারণা চালায়ে শেষ মহুর্তে ভোট নিয়ে এসেছে দলের জন্য: নাতেনিয়াহু ও লিকুদ শেষ মহুর্তে প্রচার চালায়েছে যে, তারা প্যালেস্টাইন হতে দিবে না, ও নতুন করে প্যালেস্টাইনী ভুমিতে সেটেলমেন্ট তৈরি শুরু করবে। লেবার পার্টি ২ দেশ-সমাধানের পক্ষে ভোট চেয়েছিল; অবস্হাও ভালো ছিল; ভোট খুব কাছাকাছি থাকায় এক্সিট-পোলে বিজয়ী হিসেব করা সম্ভব হয়নি।
বাংগালীরা প্যালেস্টাইনের সঠিক ইতিহাস জানে না; তারা পড়ে না, এবং বিশ্ব রাজনীতির তথ্যগত ধারণায় বাংগালীরা প্যালেস্টািইনীদের পেছনে; প্যালেস্টাইনীদের লিটারেসী রেইট ৯১%, বাংগালীদের হয়তো ৬১%।
লিকুদ ও নাতেনিয়াহু ২ দেশ-সমাধান থেকে সরে যাওয়াতে হোয়াইট হাউসের সাথে নাতেনিয়াহুর সম্পর্ক খারাপ হয়ে যায় মাস খানেক আগে; ওবামাকে টেক্কা মেরে, হোয়াইট হাউসের সমন্ময় ব্যতিত, শুধু রিপাবলিকান মেজোরিটির সাহায্যে নাতেনিয়াহু গত সপ্তাহে কংগ্রেসে বক্তৃতা করে; ইহা নিতান্ত সৌজন্যহীনতা; কিন্ত ইহা নাতেনিয়াহুকে জয়ে সাহায্য করেছে।
প্যালেস্টাইনের নেতৃবৃন্দ ও বেশীর ভাগ প্যালেস্টাইনী দেশের স্বাধীনতা না চেয়ে প্রতিশোধ নিতে ব্যস্ত; সেজন্য প্যালেস্টাইন করা সম্ভব হচ্ছে না। ভাবুন, ২২ মাইল লম্বা ও গড়ে ৫ মাইল চওড়া গাজায় যেখানে প্রায় ২০ লাখ মানুষ বাস করে, সেখান থেকে কি করে ইসরায়েলের দিকে রকেট আক্রমণ করা যায়? ইসরায়েল যদি সেই আক্রমণ থামানোর জন্য বোমা ফেলে, কি পরিমাণ মানুষ মরবে ও বাড়ী বিনস্ট হবে!
প্যালেস্টাইন চাহিলে যথাসম্ভব, ১ বছরের মাঝে স্বাধীন হয়ে যেতে পারে; তার জন্য দরকার তাদের সব অস্ত্র ইউরোপিয়ান ইউনিয়নের কাছে জমা দিয়ে, পুলিশ বাহিনীকে ইসরায়েলের কমান্ডে দিয়ে, বিশ্বকে বলা তাদের স্বাধীনতায় সাহায্য করতে।
সর্বশেষ এডিট : ১৮ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





