১৯৫৭ সালে মায়েশিয়া বৃটিশ কলোনী থেকে মুক্ত হয়, স্বাধীন হয়; ১৯৬৩ সালে সিংগাপুর মালয়েশিয়াতে যোগদান করে; ১৯৬৫ সালে মালয়েশিয়া সিংগাপুরকে 'বের করে দেয়', কিংবা সিংগাপুর 'বেরিয়ে গিয়ে' স্বাধীন দেশে পরিণত হয়। মালয়েশিয়া থেকে 'বের করার কারণ' ছিল, দেশের মানুষগুলো দরিদ্র ও অপরাধ-প্রবন ছিল।
যে মানুষটি সিংগাপুরকে মালয়েশিয়া থেকে আলাদা করেছিলেন, উনার নাম লি কুয়ান ইউ; তিনি দরিদ্র ও অপরাধ-প্রবন এ মানুষগুলোকে সভ্য, সুখী ও অর্থনৈতিভাবে প্রথম বিশ্বের লেভেলে নিয়ে গেছেন।
উনি বই লিখে গেছেন, বইয়ের নাম, "From Third World to First: Singapore Story-1965-2000"; বইটি ২ খন্ডে বিভক্ত; বইয়ের ৩৬৫ পৃস্টায়(যথাসম্ভব) লি কুয়ান শেখ সাহেবের কড়া সমালোচনা করেছেন; উনি শেখ সাহেবের মাঝে ভিক্ষার প্রবনতা দেখে মন্তব্য করেছিলেন যে, বাংলাদেশের কপালে দু:খ আছে।
আজ তাঁহার মৃত্যু হয়েছে; তিনি জীবনে অবসরে যাননি, মৃত্যুর আগ পর্যন্ত্য সিংগাপুরের উন্নয়নের জন্য কাজ করেছেন; সর্বশেষ তিনি সিংগাপুরের উন্নয়নের জন্য ক্যাপিটেল ফান্ডের চেয়ারম্যান ছিলেন। ৫০ বছরের বেশি সময় দেশের সরকারে ছিলেন, বেশীর ভাগ সময় প্রাইম মিনিস্টার ছিলেন।
সিংগাপুরের লোক সংখ্যা ৫৬ লাখ ; জিডিপি ৩০০ বিলিয়ন ডলারের কাছাকাছি; মাথাপিছু আয় ৬০ হাজার ডলার।
বাংলাদেশের লোক সংখ্যা ১৭০০ লাখ; জিডিপি ২৩০ বিলিয়ন; মাথাপিছু আয় ১০৬০ ডলার।
সর্বশেষ এডিট : ২৩ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






