সিংগাপুরের লোক সংখ্যা ৫৬ লাখ ; জিডিপি ৩০০ বিলিয়ন ডলারের কাছাকাছি; মাথাপিছু আয় ৬০ হাজার ডলার।
বাংলাদেশের লোক সংখ্যা ১৭০০ লাখ; জিডিপি ২৩০ বিলিয়ন; মাথাপিছু আয় ১০৬০ ডলার।
লি কুয়ানের রাজনৈতিক দল সিংগাপুরকে মালয়েশিয়া থেকে আলাদা করে, স্বাধীন দেশে পরিণত করেন; ৫০ বছরের বেশি সময় লি কুয়ান সিংগাপুরের সরকারে ছিলেন, বেশীর ভাগ সময় প্রাইম মিনিস্টার ছিলেন। আজ লি কুয়ানের মৃত্যু হয়েছে; তিনি জীবনে অবসরে যাননি, মৃত্যুর আগ পর্যন্ত্য সিংগাপুরের উন্নয়নের জন্য কাজ করেছেন; সর্বশেষ তিনি সিংগাপুরের উন্নয়নের জন্য ক্যাপিটেল ফান্ডের চেয়ারম্যান ছিলেন।
উনি বই লিখে গেছেন, বইয়ের নাম, "From Third World to First: Singapore Story-1965-2000"; বইটি ২ খন্ডে বিভক্ত; বইয়ের ৩৬৫ পৃস্টায়(যথাসম্ভব) লি কুয়ান শেখ সাহেবের কড়া সমালোচনা করেছেন; উনি শেখ সাহেবের মাঝে ভিক্ষার প্রবনতা দেখে মন্তব্য করেছিলেন যে, বাংলাদেশের কপালে দু:খ আছে।
লি কুয়ান শেখ সাহেবকে প্রথম দেখেন ১৯৭৩ সালে কানাডায়, কমনওয়েলথ সম্মলনে; শেখ সাহেবকে দেখে লি কুয়ান খুবই ইমোশানেল হয়ে পড়েন; লি কুয়ান এত বড় বাংগালী নাকি জীবনে দেখেননি; কিন্তু কমনওয়েলথ মিটিং এ শেখ সাহেব পশ্চিমের কাছে অর্থনৈতিক সাহায্য চাওয়াতে লি কুয়ান শেখ সাহেবের উপর খুবই হতাশ হয়ে যান।
লিকুয়ান সেটাই উনার বইতে লিখেছেন; লি কুয়ানের এ বক্তব্যটুকু আমার খুব ভালো লেগেছেিল; আমি নিজেই বিশ্বাস করি যে, শেখ সাহেব নিজের সম্পদকে না বুঝে অকারণে ভিক্ষা করেছিলেন; তাতে জাতিে স্বভাব খারাপ হয়ে গেছে।
সর্বশেষ এডিট : ২৪ শে মার্চ, ২০১৫ রাত ১২:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






