খালেদা জিয়ার হিসেব মতো ২০১৪ সালে উনার পুনরায় ক্ষমতায় আরোহণ করার কথা; তা ঘটেনি; উনি ও উনার দল ভেবেছিলেন যে, মানুষ ভোটের জন্য রাস্তায় নেমে শেখ হাসিনার সরকারকে কানে ধরে টেনে নামাবে; তা ঘটেনি, ঘটবে না। খালেদা জিয়ার শেষ ভরসা ছিল দেশে সন্ত্রাস ঘটালে, হয়তো, কিংবা হয়তো মিলিটারী ক্ষমতায় চলে আসতে পারে; সেটার সম্ভাবনা মাইনাস মাইনাস।
খালেদা জিয়ার ৭২০ দিনের হরতাল ও ট্রয় নগরীর ১০ বছরের অবরোধ চলতে থাকবে; কিন্তু খালেদা জিয়া আর ক্ষমতায় আসতে পারবে না। খালেদা হয়তো আর কোন ফ্যাক্টর নয় আজ; কিন্তু দেশের বড় দল আজ সব সন্ত্রাসীদের ছাতার মত; ছোট ছোট যত সন্ত্রাসী দল আছে, খালেদা জিয়ার ছাতার নীচে এসে সবাই জমা্যেত হবে।
এসব সন্ত্রাসীরা পাকিস্তান, আরব থেকে সাহায্য পেয়ে আসছিল অনেকদিন আগের থেকেই; তবে, দেশে শক্ত হয়ে দাঁড়াবার মতো যায়গা পায়নি; এখন সেই যায়গাটা হয়ে গেছে।
আওয়ামী লীগ এদের ভয় পাবে না, মনে হয়; কিন্তু জাতির জন্য ভয়ংকর দিন অপেক্ষা করছে সামনে। মানুষ আওয়ামী লীগের কাছে কোন অধিকারের কথা বলবে না; তারা চাইবে সরকার যেন সন্ত্রাসী ঠেকায়; আওয়ামী লীগের পোয়া বারো, আসল সমস্যাগুলোর জন্য মাথা ঘমাতে হবে না, কুত্তা সামলানো জন্য ব্যস্ত থাকবে, আর দু'হাতে সবকিছু পকেটে ঢুকাবে।
খালেদা জিয়া আওয়ামী লীগকে শক্ত করে দিয়েছে নিজের পরাজয়ের মাধ্যমে; একই সাথে সব সন্ত্রাসীদের প্রবেশাধিকার দিয়েছে বাংলায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






