ইরানে হয়তো ইসরায়েলী এটম বোমা কখনো পড়বে না; আজ থেকে, ইরানে এটম বোমা পড়ার সম্ভাবনা বাড়ছে, এবং সেটি হবে সৌদী এটম বোম। ইসলামী সিভিল-ওয়ার, যা এখন চলছে ইরাক, সিরিয়া ও ইয়েমেনে, তাতে যোগ দিয়েছে সৌদী; শিয়া, সুন্নী ও কুর্দদের যুদ্ধে যোগ দিল সৌদী ওহাবিরা। সৌদীরা এই যুদ্ধে টেনে আনবে মিশর, আমিরাত ও তুরস্ককে; সাথে আসবে সৌদী বাদশাহদের ট্রিলিয়ন ডলার; ট্রিলিয়ন ডলার খরচ করে তারা এটম বোমা ও ডেলিভারী সিস্টেম কিনে আনবে সহসা।
ইসলামিক সিভিল-ওয়ারে সিরিয়া উড়ে গেছে; ৯০ ভাগ মানুষ দারিদ্রতার মাঝে ডুবে গেছে মাত্র ৩ বছরে। এবার অবস্হা হবে ভয়ানক: সমস্ত শিয়াদের হয়ে ইরান সৌদীর দিকে অগ্রসর হবে ইয়েমেনের ১১০০ মাইল বর্ডার ব্যবহার করে। সৌদীরা ইরানকে সহজে ঠেকাতে পারবে না; তাদের কাছে মানুষ নেই; তাই তারা হয়তো এটম বোমা ব্যবহার করবে।
সৌদীরা ইয়েমেন আক্রমণ করে, সমগ্র আরব জাতিকে যুদ্ধে টেনে আনছে; সুন্নীরা সাময়িকভাবে ওহাবিদের সাথে যাবে শিয়াদের থামানোর জন্য। কিন্তু ইরান সৌদীদের পরাজিত করার জন্য পুরো শক্তি নিয়োগ করবে। যেভাবে ইরান বাকী শিয়াদের নিয়ে এগুচ্ছে, সৌদী নিজকে রক্ষা করতে আমেরিকার প্রত্যক্ষ সাহায্য নিবে। আমেরিকা না চাইলেও, ইরানকে থামানোর জন্য সৌদীরা এটম বোমা ব্যবহার করার সম্ভাবনা আছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






