ব্লগিং'এর বেলায় সবার মতো আমিও উৎসাহী; আসলে আমি একটু বেশী উৎসাহী; আমি অনেক সাধারণ ব্লগারের লেখার ভেতরে ড: এমাজুদ্দিন, ড: জাফর ইকবালের চেয়ে বেশী এনালাইসিস দেখতে পাই; সাধরণ ব্লগারের অবজারবেশন গাফ্ফার চৌধুরী থেকে অনেক ভালো। আমি ব্লগারদের সাথে আলাপ করতে পারি, ওরা আমার প্রশ্নের উত্তর দেয়, বাহবা পায়, মাঝে মাঝে গালি শোনে; ড: এমাজুদ্দিন, ড: জাফর ইকবাল বা গাফ্ফার চৌধুরী অনেক ভেবেচিন্তে ভুলটাই লেখে, প্রশ্ন করলে জবাব দিতে পারে না, ঘুরায়ে ফিরিয়ে সেই ভোঁতা তত্ব নিয়ে আসে, নিজেও বুঝে না যে, কি বলছে, আমার প্রশ্ন আজীবন প্রশ্ন হয়েই থাকে!
আমার মতো উৎসাহী ব্লগারকে যদি কেহ 'কমেন্ট ব্যান' করে, উহা কি ধরণের ব্লগার? আমার ধরণা আমি পড়তে ও কমেন্ট করতে ভালোবাসি; আমার কমেন্টে অনেকে উৎসাহী হয়েছে বলে আমাকে জানায়েছে; আবার আমার কমেন্ট পেয়ে আমাকে গালি দিয়েছে অনেকে; তবে, যারা গালি দিয়েছে, তারা একটু বেশী উপকৃত হয়েছে বলেই আমার ধরণা।
আমার কমেন্ট মাঝে মাঝে সামু পছন্দ করে না, আমাকে ব্যান করে; সামু তার ব্যবসা দেখে, ব্লগারের ব্যবসা হলো পাঠকের ভালোবাসা; ভালোবাসাকে প্রকাশ করতে হয়; সেজন্য বাংলাদেশে ভালোবাসা দিবসও আমদানী করা হয়েছে; পাঠকের ভালোবাসা, কমেন্ট।
যে ব্লগার কমেন্ট বুঝে না, কমেন্ট এড়িয়ে যেতে চায়, তারা 'লেখক', তারা হয়তো ড: এমাজুদ্দিন, জাফর ইকবাল বা গাফ্ফার চৌধুরী, তারা ব্লগার নন।
আমি কোনদিন কাউকে কমেন্ট ব্যান করার কথা ভাবিনি।
সর্বশেষ এডিট : ১৭ ই মে, ২০১৫ সন্ধ্যা ৬:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



