১০/১২ বছর আগে বুয়েট থেকে বের হয়েছে, ঢাকা ইউনিভার্সিটি থেকে বের হয়েছে, এখন সরকারী কাজ করছেন বাংলাদেশে; এদের অনেকেরই কাজকর্ম, ব্যবহার, মতিগতি ভালো বলে মনে হচ্ছে না; এদের কিছু সাথী এখন অন্য দেশে গিয়ে অনেক সংগ্রাম করে, কিছু পড়ালেখা করে, প্রফেশানেল চাকুরী করছেন; তাদের দেখতে আপাতত ভালোই মনে হচ্ছে; নতুন দেশে তাল মিলিয়ে চলতে শিখেছে; দক্ষতা বেড়েছে, ভাষার উন্নতি হয়েছে; মিটিং ইত্যাদিতে কথা বলতে শিখেছে; প্রজেক্ট চালাচ্ছে!
এসব প্রফেশানেল কিছু বাংগালীকে দেশে এসে কাজ করার ব্যাপারে উৎসাহিত করার চেস্টা করছি; পুরো পদক্ষেপটা কি সঠিক হচ্ছে? এরা গিয়ে কি টিকতে পারবে? নাকি ভয়ংকর সমস্যা হতে পারে, তারা মোটামুটি ক্ষতিগ্রস্ত হবে!
প্রবাসে তারা যে রকম বেনেফিট পাচ্ছে, তার ৩০% ভাগও দেশে পেতে মুশকিল হবে; সেটা একটা সমস্যা; কিন্তু বড় সমস্যা হলো, দেশের পরিবর্তিত পরিস্হিতি ও মানুষের সাথে তারা টিকে থাকতে পারবে কিনা? আপনারা কি ভাবেন এ ব্যাপারে?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



