ভারতীয় শিল্প-দানব রিলায়েন্সের বার্ষিক বেভেনিউ বাংলাদেশের ২ বছরের বাজেটের সমান; আদানীর রেভেনিউ ১২ বিলিয়ন ডলার; এই ২ ভারতীয় শিল্প-দানবদের কেন বাংলাদেশে ৫ বিলিয়ন ডলারের বিদ্যুতকেন্দ্র স্হাপনের অনুমতি দেয়া হলো? বাংগালী কৃষক, শ্রমিক, রিকসা ড্রাইবাররা কি কখনো বিনিয়োগের সুযোগ পাবে না?
ভয়ংকর বেকারত্ব, সীমিত সুযোগের দেশে মানুষকে সুযোগ দিতে হবে; বিদ্যুত দরকার, এটা বিনিয়োগেরও সুযোগ। এ সুযোগগুলো হাতছাড়া করলে, আমরা কিভাবে বেকারত্ব থেকে, দারিদ্রতা থেকে বেরিয়ে আসবো?
৫ বিলিয়ন ডলারের বিদ্যুত কেন্দ্র করতে ৩ থেকে ৫ বছর সময় লাগবে; তা'হলে বছরে ১ বিলিয়ন থেকে দেড় বিলিয়ন বাংলার মানুষ বিনিয়োগ করতে পারবে; নিজেরা বিদ্যুত পাবে, নিজেরাই মালিক হবে।
আমাদের মানুষের ভারত বা অন্যদেশে বিনিয়োগ করার সম্ভাবনা এখন নেই; নিজের দেশের সুযোগ হারালে মানুষ আরো অনেক বছর বেকার ও দরিদ্র থাকবে!
এই চুক্তিটা বাতিল করা হোক; রিলায়েন্স ও আদানীর জন্য এ ধরণের কাজ পাওয়া বিরাট কিছু নয়; কিন্তু ৮/৯ কোটী সুযোগহীন মানুষের জন্য এটা বেঁচে থাকার বাহন।
সর্বশেষ এডিট : ১২ ই জুন, ২০১৫ রাত ১:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




