জাতি গত কয়েকদিন খুশীতে আছে, মালয়েশিয়া ৩ বছরে ১৫ লাখ বাংগালী শ্রমিক নেবে; একই সময়ে মালয়েশিয়ায় ১৮ লাখ শিশু জন্ম নেবে; ১৫ থেকে ১৬ লাখ মালয়েশিয়ান যুবক যুবতী কর্মক্ষেত্রে প্রবেশ করবে। আগামী ৫ বছর যদি আমাদের শ্রমিকেরা মালয়েশিয়ায় থাকার সুযোগ পায়, উনারা দেখবেন, ২০২১ সালে ৬ লাখ শিশু প্রাইমারী স্কুলে যাবে; আমাদের শ্রমিকদের চেয়ে কম বয়সী মালয়েশিয়ান ছেলেমেয়েরা তাদের ম্যানেজার, সুপারভাইজার হবে; কিন্তু দেশে উনাদের শিশুর কি হবে কেহ জানে না, এবং ৫ বছর পর, তারা সেই শ্রমিক হিসেবেই ফিরে আসবেন।
যরা মালয়েশিয়ায় যাবেন, তারা অদক্ষ বা স্বল্প দক্ষ শ্রমিক হবে; কাঠের কাজ, রাবার বাগান, পাম বাগান, এগ্রো ফার্মে কাজ করবে।
স্বাধীনতার ৪৪ বছর পর, বাংগালী জাতি ১৮ থেকে ৩৫ বছরের এত অদক্ষ লোক পাচ্ছে কোথা থেকে?
২০/২২ বয়সের বছরের যারা অদক্ষ শ্রমিক হিসেবে যাবে, তাদের জন্ম আনুমানিক ১৯৯৫-১৯৯৮ সালে; ২০০১ সাল থেকে ২০০৩ সালের মাঝে এদের প্রাইমারী স্কুলে যাবার কথা; এখনও এদের সবারই শিক্ষা প্রতিস্টানে থাকার কথা বা গ্রাজুয়েশন করার কথা।
এদের জন্মের সময় খালেদা জিয়া বা শেখ হাসিনা ক্ষমতায় ছিল, এদের প্রাইমারী স্কুলে যাবার সময় হয়েছিল খালেদা জিয়ার আমলে, এদের গ্রাজুয়েশন করার কথা শেখ হাসিনার সময়ে!
এরা আজ অদক্ষ শ্রমিক হিসেবে মালয়েশিয়ায় যাচ্ছে, জাতি খুশীতে টগবগ করছে; যারা এই ১৫ লাখের সৌভাগ্যে খুশী তাদের সবাইকে ঝাটাপেটা করবো আমরা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


