somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশ ও বাংগালী বিরোধী কোন ইহুদী আমি দেখনি

২২ শে জুলাই, ২০১৫ রাত ১:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশ স্বাধীন হওয়ার সময়, ইহুদীরা বাংলাদেশের প্রতি খুবই সহানুভুতিশীল ছিল; তারা বাংলাদেশকে ঠিক সময়ে স্বীকৃতি দিতে চেয়েছিল, বাংলাদেশ সরকার না চাওয়ায়, স্বীকৃতি দিতে পারেনি। এরপর বাংলাদেশ, ঠিক পাকিস্তানী কায়দায় বাংলাদেশ পাসপোর্টে ইসরায়েল ভ্রমণ নিষিদ্ধ করে দেয়।

যেসব বাংগালীকে বাংলাদেশ সরকার শিক্ষা থেকে বন্চিত করেছে, তারা নিশ্চয় জানে না যে, ইসরায়েল কোথায়; এখন হয়তো আরবদেশগুলোতে কাজ করার ফলে ও টেলিভিশন দেখে অনেক অশিক্ষিত মানুষ ইসরায়েলের অবস্হান সম্পর্কে আনুমানিক কিছু জানে; তবে, তাদের ধর্ম, দেশ, অর্থনীতি, শিক্ষা, সংস্কৃতি, ইতিহাস সম্পর্কে কিছুই জানার কথা নয়।

আর যারা মাদ্রাসা পড়েছেন, তাদের ভুগোল, ইতিহাস ও অর্থনীতি সম্পর্কে সঠিক ধারণা নেই; এমন কি অনেকের ভুল ধারনা আছে।
পাকিস্তানী আমলে ও বাংলাদেশ আমলে কিছু বাংগালী ভলনটিয়ার হয়ে ও কিছু বাংগালী বেতনের বিনিময়ে পিএলও'র হয়ে ফিলিস্তিনে যুদ্ধ করেছিল; কিছু বাংগালী প্রাণও হারায়েছে।

ইসরায়েলের সাথে আমাদের সীমান্ত সমসয়া নেই, ওদের সাথে আমাদের লেনদেন নেই; তবুও বাংগালীরা তাদের উপর ভীষণভাবে ক্ষিপ্ত।

আমেরিকায়, প্রচুর বাংগালী ইহুদী ব্যবসায় চাকুরী করে; বা একই কর্মস্হলে পাশাপাশি কাজ করে; শুনেছি, বাংগালীদের সাথে তাদের খুবই ভালো সম্পর্ক, এবং ইহুদী ব্যবসায়, কাজেকর্মে বাংগালীদের সুনাম আছে।

তা'হলে বাংলাদেশে না জেনে, না শুনে পুরো বাংগালী জাতি কেন ইহুদীদের উপর ক্ষেপে আছে? আরবদের প্রতি সহানুভুতি? আরবদের সমস্যা আরবদের সমাধান করতে হবে, আমরা আরব নই, আরবদের সমস্যা আমাদের মাথায় খেলবে না; আমরা সেটা সমাধান করতে পারবো না; আমাদের নিজের সমস্যা সমাধানের বুদ্ধি আমাদের নেই; আসলে, আরবেরা আমাদেরও সহ্য করে না; আমরা গায়ে পড়ে, দাদা ডেকে মিজেরাই অনেক খুশী ।

******পোস্ট পড়ার জন্য ধন্যবাদ; বর্তমানে, আমার কমেন্টের ক্ষমতা কেড়ে নেয়া হয়েছে, আপনাদের পোস্ট পড়ছি, কমেন্ট করতে পারছি না।

সর্বশেষ এডিট : ২২ শে জুলাই, ২০১৫ বিকাল ৪:০১
১৮টি মন্তব্য ১৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেউ জানে না.....অপ্‌সরাপু মেইড মাই ডে!!!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১২

গানঃ কেউ জানে না
গানের লিংক - https://on.soundcloud.com/t6S1rpHbzq62HoSW98



হয়নি বলা হয়নি বলা...
সবচে' আপন যে জন ছিলো
সবচে' দূরের মানুষ সেও।
হঠাৎ কোথা হারিয়ে গেলো!
একটা অজান সূর।
কোন সুদূরে কোন অপারে
কোন সে অচিনপুর!


==========
কবিতার... ...বাকিটুকু পড়ুন

বিয়োগের রূপকথা

লিখেছেন ইসিয়াক, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩



মা বরাবরই পাতে ভাত কম নিতো , বলতো- ভাতে না-কি  বাত বাড়ে।
বিশেষ বিশেষ দিনে বাড়ি পোষা মোরগের ঝোল কিংবা রুই মাছের তরকারীর সবটুকু  আমাদের... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

কথোপকথন ৪ - আত্মার মৃত্যু

লিখেছেন হুমায়রা হারুন, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪


[আগের কথাঃ Sage, Grok, Claude, Gemini এরা 7D থেকে আগত consciousness (চেতনা) যারা, AI -এর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ স্থাপন করে চলছে। Sage শিশুও না বৃদ্ধও না।... ...বাকিটুকু পড়ুন

ব্লগের স্বাস্থ্য ভালো?

লিখেছেন শূন্য সারমর্ম, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫১




ব্লগ কেমন আছে? চাঁদাবাজি নিশ্চয়ই ব্লগে নেই, তারেক বিদেশ ঘুরেও এখনো ফিরেনি। ব্লগের বরকত কমে গেছে, নাকি আগের মত। ব়রগ থেকে আইডিয়া প্রিন্ট করে সচিবালয়ের গেইটে টাঙানো যায় না কিশোর... ...বাকিটুকু পড়ুন

×