somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাকশালের জন্য শেখ সাহেবকে প্রাণ দি্তে হয়েছে

১৪ ই আগস্ট, ২০১৫ রাত ৮:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পাকিস্তান ভেংগে যাওয়াটা পাকিস্তানের মিলিটারী কোনভাবেই মেনে নিতে পারেনি; পাকিস্তানী মিলিটারীর সাথে সিআইএ'র খুবই ঘনিস্টতা ছিল; তারা এই শক্তিকে শেখ সাহেবের বিরুদ্ধে ব্যবহারের চেস্টা করে যাচ্ছিল; সত্তুর দশকে, সিআইএ'এর সবচেয়ে বড় কাজ ছিল যে কোন মুল্যে সোস্যালিজমকে থামানো; সোষ্যালিজম প্রতিস্ঠার জন্য যখন শেখ সাহেব 'বাকশাল' গঠন করেন, তখন সিআইএ, পাকিস্তানী মিলিটারী, বাংলাদেশ মিলিটারীর একাংশ ও আওয়ামী লীগের ক্যাপিটেলিস্ট মনোভাবের লোকেরা এক হয়ে যায়; শেখ সাহেব তাদের সবার মিলিত টার্গেটে পরিণত হয়।

সিআইএ খুবই সুক্ষ্মভাবে অগ্রসর হয়েছে; তারা শেখ সাহেবের প্রতিটি ভুল পদক্ষেপকে উনার জনপ্রিয়তা কমানোর জন্য মানুষের সামনে তুলে ধরে; এ কাজে তারা দেশের সাংবাদিক, মিডিয়া ও পরাজিত শক্তিকে ব্যবহার করে; শেখ বিরোধীদের সৌভাগ্য, শেখ সাহেব একের পর একটা ভুল করে যাচ্ছিলেন; সবচেয়ে বড় ভুল, তিনি নিজকে ঢাকায় বন্দী করেন, মানুষ থেকে একেবারে দুরে; শেখ ফজলুল হক মনিসহ কিছু তরুণ, এবং কিছু ব্যুরোক্রেট উনাকে সাধরণ মানুষের নাগারেল বাহিরে নিয়ে যায়; মানুষর জন্য কোন দিক নির্দেশনা ছিল না; জাসদ, জামাত, পাকী প্রেমীরা মানুষের মাঝে যত রকম প্রোপাগান্ডা চালাচ্ছিল।

লাখে লাখে যে সব মানুষ রেসকোর্সে, পল্টনে, লাল দিঘিতে, পলো গ্রাউন্ডে উনার সাথে ছিলেন, তাঁরা শেখ সাহেবকে কাছে পাচ্ছিলেন না; উনার কোন প্ল্যানের কথা, আশার বাণী শুনতে পাচ্ছিলেন না। উনার অলসতা ও নিস্ক্রিয়তার কারণে দেশে ১৯৭৪ সালে দেশে মংগা দেখা দেয়; শেখ বিরোধীরা এটার অপেক্ষায় ছিল।

সিআইএ বিশৃংখল মিলিটারীর নীচের র‌্যাংক থেকে কিছু ইঁদুরকে কেনে ফেলে উনাকে হত্যা করার জন্য; অবশ্য সিআইএ'এর ভাষায় ওরা দেশ প্রেমের অংশ হিসেবে এ কাজ করতে চায়।

সিআইএ সাথে সাথে দেশ চালানোর জন্য মিলিটারীর শক্ত জেনারেলকেও টোপ দেয়, বা ভয় দেখিয়ে তাদের দলে নিয়ে যায়।

১৯৭৫ সালে শেখ সাহেব বুঝতে পারেন যে, উনার পেছনে যে কোটী কোটী লোক জড়ো হয়েছিলেন, যেই কোটী কোটী মানুষ স্বাধীনতা এনেছেন রক্ত দিয়ে, তাঁদেরকে সমভাবে গড়ে তোলার দরকার, সবাইকে সমান সুযোগ দেয়ার দরকার; তখন তিনি সোস্যালিজম গড়ে তোলার জন্য মনস্হির করেন; তিনি সব রাজনীতিবিদদের এক করে 'সর্বদলীয়' সরকার গঠনের পদক্ষেপ নেন; গড়ে তোলেন 'বাকশাল'; কিন্তু এখনেও ভুল করেন, মানুষের সাথে কথা না বলে তিনি এগিয়ে যান; হয়তো উনার ধরণা ছিল, মানুষ বুঝবে; মানুষ বুঝতে পারেনি, মিডিয়া ও বাংলাদেশ বিরোধীরা বাকশালের বিপক্ষে ভয়ংকর প্রচারণা চালায়; তারা প্রচার করেছে, শেখ সাহেব গণতন্ত্র হতয়া করেছে, একদল করেছে; শেখ মাঠে আসেনি; প্রচারণা কাজ করেছে; অশিক্ষিত মানুষের মনে যা ঢুকে তা সহজে বদলায় না।

শেখ সাহেব সব বাংগালীর জন্য সমান সুযোগ করতে গিয়ে প্রাণ দিলেন; যেই ২২ পরিবারের বিপক্ষে তিনি এত সংগ্রাম করলেন, সেই রকম ২২০০ পরিবার উনার আওয়ামী লীগেই আছে আজ; বাকীদের কথা বলে কি হবে!
সর্বশেষ এডিট : ১৪ ই আগস্ট, ২০১৫ রাত ৮:৫১
১২টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

**চিঠি ০৩ : ক্যাফের চিঠি** ☕️

লিখেছেন চারাগাছ, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:০৫




বহু বছর পর আজ তোমাকে দেখলাম।

একটা ক্যাফেতে।

জানালার পাশের টেবিলে বসে ছিলে তুমি। সামনে একটা বই, পাশে একটা Affogato। মাঝে মাঝে কফিতে চুমুক দিচ্ছিলে, আবার বইয়ের পাতায় চোখ রাখছিলে।

আমি ক্যাফেতে... ...বাকিটুকু পড়ুন

বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৫৫

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার... ...বাকিটুকু পড়ুন

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

লিখেছেন ডঃ এম এ আলী, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯


ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন

আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

লিখেছেন নূর আলম হিরণ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৬


বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

শিরোনামহীন কবিতা-০৭

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৪

তোমাকে নিয়ে কক্সবাজারে
সমুদ্রের গান শোনা,
অথবা বান্দরবানের কোনো পাহাড়ের চূড়ায় উঠে
মেঘের ভেলায় হারিয়ে যাওয়ার
কত যে ইচ্ছে—স্ব-যত্নে পুষে রেখেছিলাম
মনের গহীনতম কোণে!

কোনো এক ঈদের পড়ন্ত বিকেলে—
অকারণ কাঁপা আঙুলে
একটি খুদে বার্তা পৌঁছে দিয়েছিলাম
তোমার... ...বাকিটুকু পড়ুন

×