ড: ইউনুস সাহেবের সর্বশেষ বড় আইডিয়টা হচ্ছে, 'সোস্যাল বিজবেস'; এটি মোটামুটি পশ্চিমা দেশ সমুহে অনেক আগের থেকে কাজ করে আসছে: পশ্চিমের বিশাল বিশাল 'ফাউনডেশ'গুলো এই বিজনেস করে আসছে কয়েক'শ বছর; এদের সবচেয়ে বড় অবদান শিক্ষায়; ড: ইউনুস এই আইডিয়াকে নতুন রূপ দিতে চাচ্ছেন, যাতে পাবলিক কোম্পানীগুলো ও ধনী লোকেরা এতে অংশ গ্রহন করে, ক্যাপিটেলিস্ট অর্থনীতিকে আরেকটু সহনশীল করে তোলাই এই আইডিয়ার মুল লক্ষ্য। সবকিছু মিলে, ড: ইউনুস সাহেব ক্যাপিটেলিজমের প্রসারের ওকালতি করে যাচ্ছেন। আমাদের দেশে উনার সব অবদান নিশ্চিন্ন হয়ে যাবার সম্ভাবনা আছে।
আমাদের বর্তামন অর্থনীতি, রাজনীতি ও সংস্কৃতিতে পশ্চিমের 'সোস্যাল বিজনেস' একেবারেই অচল; কারণ, বাংগালীরা সবেমাত্র টাকার মুখ দেখেছে প্রথমবার; এবং টাইম লাইন মাত্র ৪০ বছর; আবার এই টাকাগুলো পরিস্কার নয়, এগুলো রক্তমাখা ও ময়লাযুক্ত; এবং যাদের হাতে টাকা গেছে, তারা এখনো এই টাকা নিয়ে অশান্তিতে আছে, তারা জানে না যে, এই টাকার স্হায়িত্ব আছে কিনা। ফলে, এখনো তারা অস্হির ও আরো নতুন টাকার আশায় বুভুক্ষুর মতো সবকিছু আঁকড়ে ধরার চেস্টা করছে।
বাগগালীদের 'সোস্যাল বিজনেস' পশ্চিমের মতো হতে পারে না; কারণ, পশ্চিমের হাতে টাকা আছে প্রায় ৩০০ বছর; ৭০% ভাগ বাংগালী এখনো পেটে ভাতে, বা আধা-পেটে; যেই ২০% এর কাছে কিছু টাকা আছে, তবে সম্ভব হলে তারা বাকীটুকু দখল করার জন্য প্রস্তুত; ফলে, এখনকার 'সোস্যাল বিজনেস' হতে হবে 'সীমিত আয়ের', যাতে পুরো বা সমাজের বৃহদাংশ অংশ নিতে পারে।
শিক্ষা, যাতায়াত, চিকিৎসা ও খাদ্যে সাধারণ মানুষের বিনিয়োগের 'ইনসট্রুমেন্ট' প্রবর্তন করে, প্রতিটি মানুষের অনশ গ্রহন নিশ্চিত করা সম্ভব; প্রতিটি মানুষ এই ৪ খাতে বিনিয়োগ করলে, পুরো জাতির অর্থনীতি ১০ বছরের মাঝে বদলে যাবে; সবার চাকুরী হয়ে যাবে, সবাই উচ্চ শিক্ষা পাবেন, কাউকে চিকিৎসার জন্য ভারত বা অন্য দেশে যাবার দরকার হবে না, কাউকে ট্রেনের পিঠে উঠতে হবে না, এবং সবাই পুস্টিকর খাবার খেতে পারবেন।
সর্বশেষ এডিট : ১৭ ই আগস্ট, ২০১৫ রাত ১০:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



