শেখ সাহেবের হত্যার সাথে জড়িত নীচু র্যাংকের অফিসারদের বিচার হয়ে গেছে, শাস্তি কার্যকরী হয়েছে অনেকের ক্ষেত্রে, কয়েকজন পালিয়ে বেড়াচ্ছে, তারা হয়তো ভয়ে ভয়ে একদিন নিজেই মরে যাবে। এখন কেন আর কে মেরেছে নিয়ে এত চিৎকার?
আমরা সবাই জানি যে, "বাকশাল" প্রতিস্ঠা করায় শেখ সাহেবকে হত্যা করেছে; নাকি কারো অন্য কারণ আছে? যেমন, শেখ কামাল কার বউকে নিয়ে গেছে, ব্যাংক লুট করেছে, সবকিছু দখল করে নিয়ে গেছে!
কামাল, দামাল, কি করেছে, সেটার জন্য শেখ সাহেবকে হত্যা করা হয়নি; তা'হলে, খালেদা জিয়াকে মানুষ তারেক ও কোকোর কর্মের জন্য গণপিটুনী দিয়ে মেরে ফেলতো। ডালিম, হালিম সবাই কামালের সাথে চলতো, কেহ কারো বউ নিয়ে টানাটানি করতো না সেই যুগে।
শেখ সাহেব 'বাকশাল" করতে গিয়ে সবার শত্রু হয়েছিলেন, সে হোক উনার বিরোধী মতের লোকজন, বা উনার ঘনিস্ট লোকজন; বাকশাল করতে গিয়ে উনার অবস্হান আমেরিকান ব্লকের বিপক্ষে চলে যায়; এই সুযোগের অপেক্ষায় ছিলো পাকী মিলিটারী ও পরাজিত জামাত; পরাজিত পাকী মিলিটারী ও জামাত সিআইএ'কে সাথে পায় "বাকশাল"এর কারণে।
দেশের ভেতরে, উনার নিজের আওয়ামী লীগের লোকেরা আদমজী, দাউদ, ইস্পাহানী হওয়ার আশায় যখন শিল্প কারখানা দখল করার জন্য তৈরি, তখন শেখ সাহেব শিল্প কারখানাকে "জাতীয়করণ" করে এক বিপদ সৃস্টি করেছিলেন; তবে, তারা থামেনি, তারা নিজেদের এজেন্ডা নিয়ে এগুচ্ছিল; ঠিক সেই সময়, শেখ সাহেব "বাকশাল" নিয়ে হাজির।
সাধারণ মানুষ, যারা শেখ সাহেবের সাথে সাথে রেসকোর্সে, পল্টনে, লালদীঘিতে, ফলো গ্রাউন্ডে এক কন্ঠে ৬ দফা নিয়ে দাবী তুলেছিলেন, উনাকে ভোট দিয়েছিলেন, অসহযোগ করেছিকলেন, মুক্তিযু্দ্ধ করেছিলেন, শেখ সাহেব তাদেরকেও বুঝায়ে বলেননি যে, উনি "বাকশাল" দিয়ে কি করতে চাচ্ছেন! মনে হয়, উনি সমাজতন্ত্র কথাটা উচ্চারণ করতে চাচ্ছিলেন না, উনার ভয় ছিল, মানুষ সমাজতণ্ত্রকে ইসলাম বিরোধী ভাবতে পারে; মনে হয়, তিনি কিছু কাজ দেখায়ে, পরে ব্যাখ্যা করার কথা ভেবেছিলেন; কিন্তু এটা বড় ধরণের ভুল ছিল।
"বাকশাল"এর ভুল ব্যাখ্যা করার জন্য সিআইএ সংগঠিত প্রচারণা চালায়; তারা দেশের মানুষের অশিক্ষার সুযোগ নিয়ে "বাকশাল"কে রাজতণ্ত্র, ফেরাউনের রাজত্ব হিসেবে প্রচার করতে সক্ষম হয়।
যাক, শেখ সাহেব নেই, উনাকে মেরে ফেলায়, 'মনে হয়', আওয়ামী লীগ শোকাহত হয়েছে; শোকটা কেন, উনাকে হত্যা করা হয়েছে সেজন্য, নাকি উনি যা করতে চেয়েছিলেন, তা শেষ করতে পারেননি, সেজন্য?
সর্বশেষ এডিট : ২৯ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


