কোন শিক্ষিত লোক শিক্ষার উপর কোনরূপ 'ট্যাক্স' আদায় করার কথা ভাবার কথা নয়; ফাইন্যান্স জানা কোন লোকও ছাত্রদের থেকে ট্যাক্স নিয়ে বাজেটের টাকা যোগায় না; শিক্ষা ও ছাত্রদের থেকে ট্যাক্স নেয়া, মোটামুটি জাতির মাথায় আঘাত করার সমান।
শেখ হাসিনার বাজেট প্রনেতা অবশ্যই ফাইন্যান্সের লোক নন; ফাইন্যান্সের জগতে উনার কোন সুনাম নেই; উনার নাকের ডগার উপর দিয়ে স্টক-মার্কেট ও ব্যাংক ডাকাতি হয়েছে; উনি কিছুই বুঝতে পারেননি।
শেখ হাসিনার বাজেট প্রনেতা অবশ্যই শেখ হাসিনাকে ছাত্রদের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করাচ্ছে; বয়স, অসফলতা ও অদক্ষতার কারনে মুহিত সাহেবেকে বাদ দেয়া খুবই জরুরী।
আমাদের শিক্ষকরা ভালো শিক্ষক নন, উনারা লাল, নীল, সাদা, কালো ক্যাডার; কিন্তু শুধু মাত্র পদবীর জন্য, শিক্ষদের সন্মান করা উচিত, উনাদের দাবী ইত্যাদি মেনে নেয়া দরকার; উনারা রাস্তায় বের হওয়ার আগেই উনাদের সাথে বসে, উনাদের সাথে আলোচনা করে, উনাদের সমস্যার সমাধান করা উচিত।
ছাত্রদের থেকে ভ্যাট নিয়ে বাজেটের ফাইন্যান্স করার কথা যারা ভাবে, তারা জাতির ক্ষতির চেস্টা করছে মাত্র। আমাদের কোন বাজেটের টাকা পুরোপুরি খরচ হয় না: বাজেটের পুরো টাকা খরচ করার সময় ও দক্ষ মানুষ নেই সরকারের। অকারণে ছাত্রদের থেকে টাকা নিয়ে, শেখ হাসিনার শত্রু বানানো হচ্ছে ছাত্রদের; শেখ হাসিনা বিরোধীরা এ সুযোগের জন্য দিনরাত কাজ করছে।
সর্বশেষ এডিট : ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



