আমাদের সাধারণ মানুষের জন্য বাকী আছে শিক্ষাটুকু; জমিজমা, ব্যবসা বাণিজ্য, কলকারখানা, ক্ষমতা ও জাতীয় সম্পদ ইতিমধ্যেই দখল হয়ে গেছে; শিক্ষা থেকে বন্চিত করায় বাংগালীদের মৃত্যু হচ্ছে থাইল্যান্ডের জংগলে, বংগোপসাগরে, আন্দামন সাগরে, ভুমধ্যসাগরে, আফ্রিকার জংগলে; আজ তারা পায়ে হেঁটে আমেরিকা, ইতয়ালী ও জার্মানী যাচ্ছে রাস্তাঘাটে কাজ করার জন্য; ওদের পড়তে দিন; ওরা নিজ পথ খুঁজে নেবে।
ছাত্ররা কেন ভ্যাট দেবে? জয়, কোকো, তারেক কি ভ্যাট দিয়েছিল? ফালু, তোফায়েল, খোকা, শেখ সেলিম কি ভ্যাট দিয়েছিলো? শেখ হাসিনা, মুহিত, খালেদা জিয়া কি ভ্যাট দিয়েছিলো?
ভ্যাট দেয়ার কথা নয়, ৭০% ছাত্রছাত্রীর স্কলারশীপ পাওয়ার কথা, দরকারে স্টুডেন্ট লোন পাওয়ার কথা; মুহিত, সাইফুর রহমানরা বৃটিশ কলোনীর প্রেতাত্মা; উনারা কি বুঝবেন? উনারা নিজের পরিবার ছাড়া আর কিছুই বুঝেন না।
বাংলাদেশের ৩০% পরিবার হয়তো শিক্ষার খরচ বহন করার মতো পজিশনে আছে; তাই বলে যে, ওদের সবাই পড়ালেখা করছে তাই নয়; প্রবাসীদের হাতে টাকা থাকলেও, বাবা দেশে নেই, তাদের ছেলেমেয়েরা পড়ালেখা করছে না; যারা পড়ছে, তাদেরকে স্কলারশীপ দেন, ওরাই আগামী কালকের বাংগালী; যারা পড়ছে না, তারা আগামীকালের সমস্যা; মুহিত সমস্যা বাড়াতে চাচ্ছে?
যা হয়েছে, প্রধানমন্ত্রীর উচিত ভ্যাট তুলে নিয়ে ৭০% ছাত্রকে দরকার মতো স্কলারশীপ দেয়া ও স্টুডেন্টলোন দেয়া; শেখ সাহেব ও তাজুদ্দিন সাহেবের ভুলের খেসারত দিচ্ছি আমরা, দুনিয়ার সস্তা শ্রমের গার্মেন্টস কর্মী আমরা, আমাদের মেয়েরা সারাদিন খেটে ঘুমানোর জায়গা পায় না, কারো পরিবার নেই সাথে; সেই ভুল চালিয়ে গেছে জিয়া, এরশাদ, খালেদা।
শেখ হাসিনা যেন একই ভুল না করেন; এখন ২০১৫ সাল, চীন, ভারত, ব্রাজিলে লেখাপড়ার জন্য সব দিচ্ছে, আমাদের ছাত্রদের থেকে ভ্যাট ভুট আদায়ের অপচেস্টা বন্ধ করেন।
সর্বশেষ এডিট : ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



