এই মাসে ২ জন পুলিশকে চেক পোস্টে হত্যা করা হয়েছে গেরিলা স্টাইলে, ব্লগার ফ্লগার বা প্রকাশকের কথা আর কি বলবেন! পুলিশ নিজকে রক্ষা করতে হিমশিম খাচ্ছে, সেই পুলিশ নাকি বাকীদের রক্ষা করবে?
আমাদের পুলিশের ভয়ংকর বদনাম আছে; বদনাম থাকলে, তাকে কেহ সমীহ করে না; পুলিশ কি ট্রেনিং পাচ্ছে, কিভাবে তাদের ইমেইজ গড়ে উঠছে, তারা দুস্ট দমনে কতটুকু দক্ষ, সব কিছু নির্ভর করে উপরের র্যাংকের অফিসার ও তাদের নীতির উপর। উপরে ভয়ংকর দুর্বলতা বিরাজ করছে।
কোন এক টক শো'তে, র্যাবের ডাইরেক্টর'এর সাথে ইমরান সরকারের তর্কের সময়, ডাইরেক্টর ইমরাণের সিকিউরিটির কিছু তথ্য প্রকাশ করেছেন; এতে র্যাবের কিছু কৌশল প্রকাশিত হয়েছে; কোন প্রফেশানেল নিজেদের কৌশল প্রকাশের কথা নয়।
দেশে রাজনৈতিক দ্বন্দ্ব বিরাজ করছে, জনসংখ্যার আধিক্যের চাপ আছে, দেশে '৭১ সালের যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে প্রতিপক্ষ আছে, দেশে বেকার সমস্যা, অর্থনৈতক বৈসম্য বিরাজ করছে; এগুলোর মিলিত ফলাফল বিশৃংখলা ও এনার্খি; এনার্খির প্রথম লক্ষণ হচ্ছে, জনমনে ভয় ও অনিশ্চয়তা।
সর্বশেষ এডিট : ০৪ ঠা নভেম্বর, ২০১৫ বিকাল ৫:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




