আওয়ামী লীগ বিএনপি'র আর সংলাপ হওয়ার সম্ভাবনা নেই; হয়তো আর দরকারও নেই, বিশেষ করে খালেদা জিয়ার সাথে বসার কোন দরকার থাকার কথা নয়। খালেদা জিয়া দেশের বাইরে থেকে বলছে, দেশের অবস্হা এতটা খারাপ যে, সরকারের উচিত বিএনপি'র সাথে সংলাপে বসা; কথার স্টাইলে মনে হচ্ছে যে, অবস্হা এ পর্যায়ে এনে, উনি সংলাপ চাচ্ছে; এদিকে উনার থিংক ট্যাংক ড: এমাজুদ্দিনও বলছেন যে, দেশ ভয়ংকর খারাপ অবস্হায়, এবং এখনি সংলাপ দরকার।
ড: এমাজুদ্দিন ও খালেদার কথা মনে হচ্ছে যে, আসলে বিএনপি সকল সন্ত্রাসীদের কন্ট্রাক্ট দিয়ে দিয়েছে দেশে সন্ত্রাস চালাতে; সরকার বেসামাল হয়ে সংলাপে বসতে রাজী হবে। দেশের মানুষের আর্থ সামজিক দিক ও অসন্তুস্টি দেখলে বুঝা যায় যে, দেশ সন্ত্রাসের চারণভুমিতে পরিণত হচ্ছে দ্রুত।
খালেদা জিয়া কখনো সংলাপ চাহেনি অতীতে, এখন চাচ্ছে, ভালো; তবে, এই ধরণের সংলাপ থেকে কিছু আসবে না; সরকারকে চেস্টা করতে হবে, মানুষের হয়ে সন্ত্রাসের মোকাবিলা করা।
সরকার যদি চায়, বিএনপি থেকে শুধু মাত্র মির্জা ফখরুলের সাথে বসে দেখতে পারে; এতে যদি বিনপি'র মানুষেরা রাজনীতিতে উৎসাহিত হয়। বিএনপি'র লোকেরা কোনদিন রাজনীতি করার কথা ভাবেনি, তারা ক্ষমতা থেকে পার্টি করা শুরু করেছিল, এবং ক্ষমতায় থাকাকে রাজনীতি মনে করে।
সর্বশেষ এডিট : ০৬ ই নভেম্বর, ২০১৫ সকাল ৮:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




