বিদেশী হত্যা, ব্লগার-প্রকাশক হত্যা, পুলিশ হত্যার বিপরিতে শেখ হাসিনার এক বক্তব্য, "কোন ষড়যন্ত্রই অগ্রগতি ঠেকাতে পারবে না"; যেই অগ্রগতি হচ্ছে, এটাকে ঠেকানো সম্ভব নয়, এটা সঠিক; বসুন্ধরার ভুমি দখল, খুলনা পাওয়ারের রেন্টাল বিদ্যুৎ, ছাত্রলীগ ও যুবলীগের টেন্ডার দখল, ফালুর ব্যবসা, নোমানের ব্যবসা, প্রাইভেট ইউনিভারসিটির ফি'এর অগ্রগতি কেহ ঠেকাতে পারবে না।
কিন্তু চাকুরীর বাজার, পড়ালেখার মান, নতুন বিনিয়োগ সবই ঠেকে যাচ্ছে; প্রকাশক দীপন, বা জাপানী নাগরিক যদি গাড়ী চাপা পড়ে মরতো, ২/১ শত লোক খেয়াল করতো; কিন্তু মরেছে ৪/৫ জন, ১৭ কোটী ভয়ে কাঁপছে, জাতি সংঘ থেকে চিঠি আসছে, সিএনএন থেকে জাপানী ও ইটালিয়ান মিডিয়ায় মানুষ দেখছে, ইউ দেশ-সমুহের দুতেরা ইউরোপে গিয়ে মিটিং করছে নিরপত্তার জন্য; অগ্রগতি ঠেকছে না?
প্রাইম মিনিস্টার বোধ হয় লজ্জা পায় নিজের গদির কথা বলতে! ওরা কিছু ঠেকেতে চাচ্ছে না, ওরা আপনার গদি চায় মাত্র। যেই অগ্রগতির কথা আপনি বলছেন, সেই অগ্রগতি খালেদা জিয়াও চায়; ওরা ক্ষমতায় না থাকলেও ওদেরও অগ্রগতি আছে, খোকা ঠিকই নিউইর্কে চিকিৎসা নেয়, খালেদা জিয়া চোখ দেখায় নিউইয়র্কে, মির্জা ফখরুল ডাক্তার দেখায় নিউইর্কে; কিন্তু জাহাংগীর নগরের প্রফেসরের প্রোস্টেট ক্যানসার হলে ঠিকই পত্রিকায় ভিক্ষা চেতে হয়।
এসব আবোল তাবোল না বলে, সঠিক কথা বলেন; সাপের মতো একেবেঁকে না চলে সোজা হয়ে চলেন; বলেন যে, মানুষ মেরে, এনার্খী সৃস্টি করে ক্ষমতা দখল করা যাবে না; এবং মানুষের জন্য কাজ করেন, যাতে মানুষ ষড়যন্ত্রকারীদের থেকে সরে আপনার কাছে আসতে পারে।
সর্বশেষ এডিট : ০৭ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




