গতকাল মগের মুল্লুকে ভোট হয়েছে; প্রায় ৫০ বছর পর, এই প্রথমবার মোটামুটি নিরপেক্ষভাবে ভোট হলো মগের মুল্লুকে; ৬০ বছরের অনেক মানুষ জীবনে এইবার প্রথম ভোট দিয়েছে; আজ থেকে ক্রমেই ভোটের ফলাফল জানা যাবে; সবাই আশা করছে, আং সুচি'র ডেমোক্রেটিক দল জয়ী হতে পারে। ভোটে অন্য দল হচ্ছে মিলিটারীদের দল।
মগের মুল্লুকের টুকিটাকি জেনারেলরা আমাদের জেনারেল জিয়া বা এরশাদ থেকেও খল নায়ক ছিল ও আছে।
৬ কোটী মানুষের দেশে ৩ কোটী ২০ লাখ ভোটার হয়েছে, ৮০% মানুষ ভোট দিয়েছে। ভোট দিতে পারেনি রোহিংগারা; ১৩ লাখ রোহিংগার মাঝে হয়তো ৭/৮ লাখ রোহিংগা ভোটার হতে পারতো।
ভোটাধিকার না থাকলেও রোহিংগারা সুচিকে 'মা' ডেকেছে, ও তাহার উপর বিরাট আশা করছে; কিন্তু সমস্যা আছে, সুচি জয়ী হলেও প্রেসিডেন্ট হতে পারবে না; সুচি সেই অধিকার বর্জন দেয়ার পরেই জেল থেকে বের হয়েছে; ফলে, রোহিংগাদের মা'য়ের কতটুকু ক্ষমতা থাকবে বলা মুশকিল।
বার্মার আয়তন ৬ লাখ ৭৭ হাজার বর্গমাইল, আমাদের থেকে সাড়ে ৪ গুণেরও বড়, লোক সংখ্যা মাত্র ৬ কোটীর কাছাকাছি; বার্মার মত আমাদের জনসংখ্যার ঘনত্ব হলে, আমাদের দেশে এখন থাকতো ৩ কোটী ৬০ লাখ মানুষ। আবার বার্মার প্রাকৃতিক সম্পদ আমাদের থেকে শতগুণ বেশী।
সেই দেশ থেকে রোহিংগাদের নাগরিকত্ব কেড়ে নিয়েছে মিলিটারী; এই ভোটও রোহিংগাদের কিছু দেয়ার সম্ভাবনা নেই; ওখানকার সাধারণ মানুষ রোহিংগা বিরোধী। আসলে, আমাদের পুর্ব দিকের লোকেরা দয়ামায়াহীন।
সর্বশেষ এডিট : ০৯ ই নভেম্বর, ২০১৫ সকাল ৭:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




