বাংগালী জাতি তৃতীয় বিশ্বের একটি জাতি, পড়ালেখায় পেছনে, অর্থনীতি, সায়েন্স-টেকনোলোজীতে পেছনে; এখানে শেরে বাংলার জন্ম হয়েছে, জন্ম হয়েছে গোলাম আজমদেরও। বাংগালী জাতীয়তাবাদের নেতৃত্ব দিয়েিলেন এক বাংগালী; উনি ছোট খাট ২টি তত্বের প্রনেতা, ৬ দফা ও বাকশাল; এতে কারো দ্বিমত ছিলো বলে জানা ছিলো না।
বাংলাদেশের গাছপালা, পশু-পাখী ও মাটি জানে ৬ দফা কার ছিলো ।
গতকাল, একজন ব্লগার এক পোস্ট দিয়েছিলেন, যেখানে উনি দাবী জানায়েছেন যে, যদিও এক বাংগালী নেতা ৬ দফা উত্তাপন করেছিলেন, পেছনে কিন্তু কারিগর ছিলেন আইয়ুব খান। বর্তমান প্রজন্ম রাজনীতি ও ইতিহাসে একটু পেছনে পড়ে গেছে; কারণ, আমাদের শিক্ষার মান কমে গেছে, কিছু না জেনেও মাস্টার্স শেষ করে ফেলছেন; ফলে, কিছু পাঠকও বেশ উৎসাহ দেখায়েছেন।
উনার পোস্ট অনেক লল্বা ছিল, উনি একটা 'কনস্প্রেসী থিওরী' চালু করতে চেয়েছেন; এটা অস্বাভাবিক নয়; কারণ, এটা ব্লগ, নিজেই লেখক ও নিজেই প্রকাশক ; ড: শহীদুল্লাহ ও কাদের মোল্লা ২ জনেই ঢাকা ইউনিভার্সিটিতে ছিলেন। লেখাটা পত্রিকায় হলে ছাপানো হতো না; কারণ, ওখানে উনার মতো লোকেরাও তালে ঠিক হয়ে যান, কারণ উনাদের পেটের পয়সা পত্রিকা থেকে আসে; ব্লগ থেকে ব্লগারদের টেবিলের খাবার আসে না।
ব্লগে সবই লেখা যায়, কেহ মানা করবে না; কিন্তু প্রতিস্ঠিত রাজনৈতিক ইতিহাস, জাতীয় ইতিহাসকে নিয়ে বেশী খেলা করা ঠিক নয়; কারণ, শিক্ষিত মানুষ হিসেবে আপনি সমাজের কাছে কিছুটা দায়বদ্ধ আছেন। আপনি হঠাৎ করে বলতে পারবেন না যে, গান্ধী আত্মহত্যা করে মরেছেন, নাথুরাম গডসে'কে ষড়যন্ত্র করে জড়ানো হয়েছে; এগুলো নৈতিকতা বিরোধী কাজ; এবং সময়ের সাথে এগুলোর জন্য বিচারও চাইতে পারে মানুষ।
সর্বশেষ এডিট : ১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




