somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শেষ আধা-মাইল (১)

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



১৯৭১ সালের জুন মাসের তৃতীয় সপ্তাহ, মধ্যরাত; নোয়াখালীর মুহুরীগন্জের ভারতীয় সীমান্তবর্তী গ্রাম, মুরাদ নগরের পুর্ব সীমানার এক বাড়ীর পেছনের পুকুরের পাড়ে, বড় একটা আম গাছের নীচে, অন্ধকারে চারজন মানুষ পুর্বদিকের মাঠের দিকে তাকিয়ে বসে আছেন, এঁরা হচ্ছেন: সীতানাথ চক্রবর্তী, উনার স্ত্রী কল্পনা চক্রবর্তী, উনাদের পনর বছরের মেয়ে যামিনী চক্রবর্তী ও উনাদের গাইড শফি উল্ল্যাহ; পরিবারটি ত্রিপুরায় প্রবেশ করবে, শ্রী নগরের শরণার্থী ক্যাপ্পে যাবে, সেখান থেকে কলিকাতা। এটি হচ্ছে, এক সপ্তাহের মাঝে উনাদের তৃতীয় প্রচেস্টা; গত দুইটি প্রচেস্টা সফল হয়নি; সামনে মাত্র আধ মাইল প্রশস্ত একটি শুন্য মাঠ; মাঠের পুর্ব পাশ দিয়ে ঢাকা ট্রাংকরোড, উত্তর দক্ষিণে প্রলম্বিত; ট্রাংকরাড থেকে ২০০ গজের মাঝে বর্ডার; এই আধা মাইল পথ কিছুতেই পার হতে পারছে না পরিবারটি, এক সপ্তাহ ধরে; দিনে পাকী বাহিনীর গাড়ী চলাচল করে ট্রাংকরোডে, রাতে পাকীরা স্হানে স্হানে পাহারা দেয়, শরণার্থীদের উপর গুলি হয়েছে দুইবার এ সপ্তাহে; পাকীরা গ্রামের রাস্তায়ও আসে সন্ধ্যার দিকে; গ্রামটি মোটামুটি ফাঁকা, সামান্য কয়েকটি বাড়ীতে মানুষ আছে; সন্ধ্যার আগেই লোক চলাচল বন্ধ হয়ে যায়।

সীতানাথ বাবু স্কুল শিক্ষক, পটিয়া থেকে কখনো হেঁটে, কখনো রিকসায়, কখনো নৌকায় করে, একসপ্তাহে মোটামুটি ৭৫ মাইল অতিক্রম করে, অবশেষে গাইড শফি উল্ল্যার সাহায্য নিয়ে এই গ্রামে পরিবারসহ লুকিয়ে আছেন, শেষ আধা মাইল পার হওয়ার জন্য। উনার বর্তমান নাম মোহাম্মদ আবদুল্লাহ, স্ত্রীর নাম জাহানারা বেগম, মেয়ের নাম মোহাম্মদ শহীদুল্লাহ; উনারা পাঁচ কলেমা জানেন; শিক্ষক মানুষ সবকিছু প্ল্যান করে, সতর্কতার সাথে স্ত্রী ও মেয়েকে ট্রেনিং দিয়েছেন; যামিনীকে চুল কেটে, ঢোলা শার্ট ও লুংগি পরায়ে ছেলে বানিয়েছেন। টাকা পয়সা, পরিবারের স্বর্ণ তিনভাগ করে কোমরের সাথে রেখেছেন; কিছু রেখেছেন ছোট ট্রাংকে, ধরা পড়লে দিয়ে দেবেন।

শফি গত ২ মাসে শতশত লোক পার করেছে; তবে, এখন খারাপ সময়, গত দুই সপ্তাহ থেকে পাকীরা পুরো এলাকায় টহল দিচ্ছে দিনরাত; এই সপ্তাহে ২০ জনের বেশী শরণার্থী নিহত হয়েছে পাকীদের গুলিতে; পাকীদের অভিযানের মুল লক্ষ্য টাকা পয়সা ও স্বর্ণ; তা'ছাড়া পাকীরা শরণার্থীদের দেশের শত্রু মনে করে; পাকীরা রাজাকারদের সাহায্যে গ্রামগুলোর উপর নজর রাখছে। এই পরিবারটির সাথে শফি বেশী জড়িয়ে গেছে, শিক্ষক মানুষ, এরা অমায়িক; এখানে ব্যবসা বড় নয়, পরিবারটির প্রতি তার অসীম সমীহ; পরিবারটিকে ত্রিপুরায় পৌঁচানোর দায়িত্বকে সে মহান কাজ হিসেবে নিয়েছে; সে জানিয়ে দিয়েছে যে, সে উনাদের থেকে কোন টাকা পয়সা নেবে না।
সর্বশেষ এডিট : ০১ লা মার্চ, ২০১৬ রাত ১০:০৮
৩৫টি মন্তব্য ৩৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জীবন পর্ব -১

লিখেছেন মায়াস্পর্শ, ১৮ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৫২



(শালবন ভ্রমণ)
২০১২ সাল। সদ্য পাশ করে বের হয়েছি। কঠিন সময় পার করছিলাম। এদিক-সেদিক স্টেজ শো করে যে পেমেন্ট পেতাম, বাড়িতে ফিরতে ফিরতেই প্রায় শেষ হয়ে যেত। সকালে মায়ের হাতে... ...বাকিটুকু পড়ুন

'তুমি আমাকে এটা কোন ধরনের হোটেলে নিয়ে এলে?'

লিখেছেন এমএলজি, ১৯ শে জুন, ২০২৬ রাত ১:২৮

এ লেখাটি ম্যাচিউর পাঠকদের জন্য। সে কারণে reader discretion is advised, অর্থাৎ, অস্বস্তি লাগলে পড়বেন না।

ব্যবসায়িক কাজে চায়না গেলেন হাজি মামুন (ছদ্মনাম)।

পঞ্চাশোর্ধ বয়সের সংসারী মানুষ তিনি। ঘরে পরহেজগার... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৮

লিখেছেন রাজীব নুর, ১৯ শে জুন, ২০২৬ বিকাল ৫:২২



আজ শুক্রবার। শুক্রবার মুসলমানদের জন্য বিশেষ একটি দিন।
আজ বাংলা আষাঢ় মাসের ৫ তারিখ। যদিও বর্ষাকাল। আজ আকাশে মেঘ নেই। বরং রোদ উঠেছে। রোদের তাপ ভালোই। শাহেদ পথে বের... ...বাকিটুকু পড়ুন

ইউরোপের সবচেয়ে বড় ফিনটেঁক কোম্পানী রিপাবলিক ইউরোপকে ছেড়ে দেওয়ার সত্য ঘটনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:১৩

বাংলাদেশের আইটি ফার্মগুলোর মাঝে আমার ফার্মই তাঁর ইঞ্জিনিয়রাদের সবচেয়ে বেশি বেতন দিতো। আমার সিনিয়র রুবি অন রেইলস ব্যাকএন্ড ডেভেলপার ছিলো রিফাত। বয়স ৩০, সেই বয়সেই সে মাসে পেতো... ...বাকিটুকু পড়ুন

ফিরে এসো পূর্ণিমায়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে জুন, ২০২৬ রাত ৮:৫৫



তুমি ছাড়া ভালো লাগে না পূর্ণিমা চাঁদ, তুমি লুকিয়ে চন্দ্রিমার হলুদ বর্ণে। মায়াবী জোছনা মাখা রাত সবই যেন নিস্ফল, মন যেন হারিয়েছে আঁধারে সব সময় কাঁদে। চারিদিকে যেন... ...বাকিটুকু পড়ুন

×