somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রিপাবলিকান ক্যানডিডেট ট্রাম্পের বক্তৃতার প্যাটার্ণ

০৪ ঠা মে, ২০১৬ রাত ১১:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আজকাল আমেরিকা আর কোথায়ও জয়ী হয় না, জয়ী হয় চীন, মেক্সিকো, ইরান; আমি জয়ী হলে আমেরিকা আবার বিজয়ী হবে; আমরা আবারো আমেরিকাকে বিজয়ী করবো; আমরা জয়ী হবো, জয়ী হবো...

আমি পাগলের মতো টাকা আয় করতে ছিলাম, টাকা আয় করছি, টাকা আয় করছি, টাকা আয় করছি; আমি টাকা আয় করতে করতে ক্লান্ত; এবার আমি টাকা আয় করবো আমেরিকার জন্য, আমাদের সবার জন্য।

মেক্সিকো এদেশে চোর ডাকাত পাঠায়, পাঠায় ধর্ষক, পাঠায় মাদক বিক্রেতা; আমরা সীমান্তে দেয়াল তুলবো, অনেক উঁচু দেয়াল; টাকা দিবে মেক্সিকো; টাকা কে দিবে? টাকা দিবে মেক্সিকো, টাকা দিবে মেক্সিকো।

ওবামা ইরানের সথে যে চুক্তি করেছে, সেটাতে ইরান জয়ী হয়েছে, আমেরিকা পরাজিত হয়েছে; আমি ঐ চুক্তি মানি না; আমেরিকা জয়ী হবে, আমরা জয়ী হবো; ইরান খারাপ, উত্তর কোরিয়া খারাপ; ওরা নিজেদের লোকজনকে মেরে ফেলে, ওরা খারাপ

হিলারী হবে খুবই "পুওর" (গরীব) প্রেসিডেন্ট ; সে কিছুই পারে না; "ক্রুকেড" হিলারী; হিলারী আফগানিস্তান ও ইরাকের যুদ্ধের পক্ষে ভোট দিয়েছে; আমাদের ৪ ট্রিলিয়ন ডলার ক্ষতি হয়েছে; তাকে লিবিয়া থেকে টেলোফোন করে পায়নি রাত ৩ টায় ; সে ফরেন সেক্রেটারী, সে ফোন ধরেনি; সে ক্রুকেড, সে মিথ্যুক

আমরা ইসলামী মৌলবাদীদের এটমিক বোম মেরে উড়ায়ে দেবো, আমরা তেল নিয়ে আসবো; কি জন্য আমরা ওখানে ৪ ট্রিলিয়ন ডলার খরচ করেছি? আমাদের ব্রীজ, রাস্তা সবই পুরানো, আমরা সেই টাকা এখানে খরচ করতে পারতাম। হিলারী এই যুদ্ধের পক্ষে ভোট দিয়েছিল; ক্রুকেড হিলারী!

টেড ক্রুস মিথ্যুক, জেভ বুশের কোন এনার্জি নেই, ছোট রুবিও ১৭০ হাজার ডলারে বাড়ী কিনে, লবিস্টদের কাছে ৪ লাখে বিক্রয় করেছে, সে জীবনে কাউকে একটা চাকুরী দেয়নি; আমি হাজার হাজার মানুষকে চাকুরী দিয়েছি। আমি জয়ী হলে চাকুরী করার জন্য লোক পাওয়া যাবে না।

গত কয়দিন আমি জয়ী হচ্ছি, জয়ী হচ্ছি, জয়ী হচ্ছি; আমি স্মার্ট; এখন থেকে আমরা জয়ী হবো, জয়ী হবো, আর জয়ী হবো। বিপাবকান পার্টির নেতারা অসৎ, তারা আমার জয়কে চুরি করছে, আমার ডেলিগেট টেড নিয়ে যাচ্ছে; ওরা অসৎ, আমার বিজয়কে চুরি করছে।

নভেম্বরে আমরা জয়ী হবো, হিলারী আমাদের সাথে মোটেই পারবে না; ক্রুকেড হিলারী কিছুই জানে না; সে মহিলা-কার্ড খেলছে;, মহিলারা ওকে ভোট দেবে না; মহিলারা আমাকে বেশী পছন্দ করে।

সর্বশেষ এডিট : ০৫ ই মে, ২০১৬ রাত ১২:০৩
১৩টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ব্লগের ওসমান হাদী সৈয়দ মশিউর রহমানের ব্যান

লিখেছেন এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো, ২৭ শে অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫০

এ আমি কী দেখলাম! ব্লগের প্রতিবাদী মুখ, ভারতের যম, ওসমান হাদীর মুখপাত্র, একাত্তরকা গণ্ডগোলের ব্যাপারে সচেতন মুখ সৈয়দ মশিউর রহমানের ব্লগটি স্থগিত অথবা বাতিল করা হয়েছে। দেশে যখন সামান্য চুমু... ...বাকিটুকু পড়ুন

জেফরি আর্চারের A Prisoner of Birth....

লিখেছেন জুল ভার্ন, ২৭ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:০০




জেফরি আর্চারের A Prisoner of Birth....

জেফরি আর্চারের A Prisoner of Birth মূলত এমন এক উপন্যাস, যেখানে বন্ধুত্ব, বিশ্বাসঘাতকতা, শ্রেণিবৈষম্য, বিচারব্যবস্থা, প্রতিশোধ এবং বুদ্ধিমত্তার লড়াই একসূত্রে গাঁথা হয়েছে। উপন্যাসটির... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসার মোল্লা হুজুর থেকে আপনার সন্তানকে নিরাপদ রাখুন

লিখেছেন ধূসর সন্ধ্যা, ২৭ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:০৭

গতকাল রাতে একটা বাচ্চার পা**র ছবি দেখেছিলাম ফেইসবুকে, অনেকেই শেয়ার করেছেন। পা কেটে হাসপাতালে আসার পর ডাক্তার সাপোজিটরি দিতে গিয়ে দেখে গর্তের মতো হয়ে গেছে। মাদ্রাসার হুজুরে বিকৃত কাজ করতে... ...বাকিটুকু পড়ুন

বিএনপি’কে মুক্তিযুদ্ধের পক্ষের দল বলার কোনো কারণ নাই!!

লিখেছেন ক্লোন রাফা, ২৮ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:২৩



জাতীয় সন্মাননা কি কোনো গোপন বিষয় । একজন বীর মুক্তিযোদ্ধা’কে গার্ড অফ অনার দিতে এত অনীহা কেনো বর্তমান সরকারের ‼️

আজ বারবার আমার গোআ’র কুপুত্রের একটি... ...বাকিটুকু পড়ুন

সাড়ে হাজার বিজ্ঞানী এবং একটি স্ক্যামের গল্প

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে অক্টোবর, ২০২৬ রাত ১:২৮


জুলাইয়ের কোটা আন্দোলনের পর বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্কের উন্নতি হয়েছে। সেই সম্পর্কের নতুন অধ্যায়ের অংশ হিসেবে পাকিস্তান বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য ‘নলেজ করিডোর’-এর আওতায় আল্লামা ইকবাল বৃত্তি চালু করে। ২০২৫... ...বাকিটুকু পড়ুন

×