
মনে হয়, প্রশ্নটা আরো বেশী শুদ্ধ হতো, আরবেরা রক্তে ভাসছে কেন? সবচেয়ে সহজ উত্তর হলো ইহুদীদের চক্রান্তের ফলে। ৩৭৫ মিলিয়ন আরব যেখানে তেলের উপর ভাসার কথা ছিল, সেখানে ১৪ মিলিয়ন ইহুদীর চক্রান্তের ফলে, আরবেরা তো আরবেরা, পুরো ১৬০০ মিলিয়ন মুসলমানদের অবস্হা রক্তাক্ত; এই ১৪ মিলিয়ন ইহুদীর কাছে হয়তো আলাদিনের প্রদ্বীপ আছে! এই ১৪ মিলিয়ন ইহুদীদের সোজা করলে হয়তো মুসলমানেরা আবার সুখের সাগরে ভাসতো! কিন্তু এই ১৪ মিলিয়ন পকেটে এটম বোমা নিয়ে হাঁটে, ফলে পাথর মেরে উহাদের কিছু করা যাবে বলে মনে হচ্ছে না।
আসলে, ইহুদীদের উপর দোষ চাপায়ে নিজদের সব দোষকে লুকায়ে রেখেছে আরবেরা; ইহুদীরা এখন একটা ফ্যাক্টর হয়েছে ঐতিহাসিক কারণে, কিছু মুল সমস্যা হচ্ছে, আরবদের তেলের মালিকানাই সব সমস্যার মুল। সাথে সাথে আরবদের কিছু ভুল বিশ্বাসও তাদের অশান্তির কারন; বেশীর ভাগ শহুরে আরবরা বিশ্বাস করে যে, তাদের একটা স্বর্ণ যুগ ছিল 'রাজতন্ত্রের' সময়, সেটা এনেদিয়েছিল ইসলাম ধর্ম, এখন তারা খাঁটী ইসলাম থেকে দুরে সরে যাওয়ায় তাদের উপর শাস্তি নেমে এসেছে; তাই তাদেরকে আবারও অতীতের মত সিস্টেমে ফেরত যেতে হবে।
ইসলামের স্বর্ণ যুগ নিয়ে যে গল্প তারা বলে, সেটা আসলে কি? মরুভুমির লোক হওয়াতে আরবেরা স্বাভাবিকভাবে কঠিন মনের মানুষ ছিল, তারা জন্মগতভাবে যুদ্ধ বিগ্রহের জন্য প্রস্তুত ছিল; কিন্ত হাজার হাজার গোত্রে বিভক্ত থাকায়, তারা পারসিক, গ্রীক বা রোমানদের মত শক্তিশালী জাতি ছিল না; তারা আসলে কোন জাতিই ছিল না, ছিল গোত্র; ইসলাম ধর্ম তাদেরকে ধর্মের ভিত্তিতে জাতিতে পরিণত করে; হাজার হাজার গোত্রের মানুষেরা প্রাকৃতিক সৈনিকে পরিণত হয়; তারা রোমান, গ্রীক ও পারশিক এলাকাগুলো দখল করে নিজেদের তাজতন্ত্র প্রতিস্ঠা করে।
যদিও রাজতণ্ত্র প্রতিস্ঠা হয়, মুলত এগুলো ছিল নিদ্দিস্ট এলাকার ততকালীন ব্যবসায়িক কেন্দ্রগুলোতে, বাগদাদ, দামেস্ক, আলেকসান্দ্রিয়ার মত এলাকাগুলোতে; এতে বিরাট সংখ্যাক আরব ছিলো না; বেশীর ভাগ আরব মরুভুমিতে ঠিক বেদুইনের জীবন যাপন করতো; এই অবস্হা কয়েক শতক চলেছে, সেটাই তাদের স্বর্ণ যুগ। কিছু আরব ও বেশীরভাগ তুর্কি পুর্ব ইউরোপেও তাদের সাম্রাজ্য বিস্তার করে; সেখানে তারা ভালো করে; এটাও স্বর্ণ যুগের অংশ; আসলে যা ছিল রাজতন্ত্র।
সব রাজতন্ত্রের পতন শুরু হয় ইউরোপ থেকে; ফলে, ইউরোপে আরবদের সেই স্বর্ণযুগের অনসান ঘটে; কিন্তু এশিয়া ও পুর্ব আফ্রিকায় তুর্কি মুসলমান ও আরবদের সাম্রাজ্য ভালোই করছিলো; কিন্তু ইউরোপীয় কলোনিয়েল সিস্টেম আরব বা তুর্কীদের থেকে ক্রমেই শক্তিশালী হয়ে উঠছিলো; ফলে, আরবদের স্বর্ণযুগ মানে রাজতন্ত্রের পতন সময়ের ব্যাপার ছিল।
আসলে, আরবদের মানসিকতা রাজতণ্ত্রের মানসিকতা; তারা তেলের মত সম্পদ পেয়েও সুখী হতে পারেনি; কারণ ২৫% মানুষ তেল থেকে বেহিসেবী বিলাসিতার জীবন যাপনা করতে গিয়ে ভয়ানক এনার্খীর সৃস্টি করেছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

