somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাজনীতি বুঝুন, না হয় রোহিংগা, বা সিরিয়ানদের মতো হয়ে যেতে পারেন

০৮ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



২০১৫ সালে বাংলাদেশে পেট্রোল বোমায় যেই ২০০ নিরীহ বাংগালী প্রাণ হারায়েছেন, আপনি তাদের মাঝে একজন নন, ভালো; না হয়, আমার পোস্ট পড়তে পারতেন না, আমার কমেন্টেও আপনার পোস্টে যেতো না। একজন ব্লগার হিসেবে, আপনাকে আমি বিশেষ নতুন জেনারেশনের সদস্য মনে করছি, এবং ধরে নিচ্ছি যে, আপনি নিজে পেট্রোল বোমা মারেননি; কিন্তু যারা মেরেছে, তারা ভিন্ন কোন গ্রহ থেকে আসেনি, তারা আমাদের কোন না কোন রাজনৈতিকদলের হয়ে বোমাগুলো মেরেছে; আপনি তাদের রাজনৈতিক পদক্ষেপ দেখেছেন, বুঝার চেস্টা করেছেন; বুঝতে পারলো ভালো, না বুঝতে পারলে কিন্তু অবস্হা ভালো হবে না; কারণ ঐ লোকগুলো এখনো আছে, এবং আপনি যদি ওদের থেকে কম বুঝেন, ওরা আজীবন থেকে যাবে।

দেখছেন, প্রাণ বাঁচানোর জন্য রোহিংগারা বাংলাদেশে ঢোকার কি আপ্রান চেস্টা করছে; ছোট বাচ্ছা, কিশোরী মেয়ে, গর্ভবতী স্ত্রীকে নিয়ে মানুষ পাঁয়ে হেঁটে, নৌকায়, সাঁতারে কোনভাবে মগের মুল্লুক থেকে পালানোর চেস্টা করছে? ওদের অবস্হা এটো খারাপ হলো কেন? কারণ, ওরা অশিক্ষিত,ওরা বার্মার রাজনীতি বুঝেনি, রাজনীতিতে এই দেড় কোটী লোকের রিপ্রেজেন্টেশন ছিলো না।

সিরিয়ার লোকজন রাজনীতি বুঝতে চাইতো না, রাজনীতি করবে আসাদেরা, মিলিটারীরা; বাকীরা কাককর্ম করে ভালোই ছিলো; ৩ হাজার বছরের সভ্যতা, সবকিছু চলছে, এতো রাজনীতি মাজনীতি দিয়ে কি হবে? এখন দেখলেন, ৪ বছরে ৪ লাখ মরে কয়লা হয়ে গেছে; কোন বিল্ডিং আর বসবাসযোগ্য নেই; ২ মিলিয়ন দেশ ছেড়ে পালায়েছে; ওদের প্রেসিডেন্টের হয়ে যুদ্ধ করছে রাশিয়ানরা, আর ওদের প্রেসিডেন্টের বিপক্ষে যুদ্ধ করছে আমেরিকান বেতনভোগী সিরিয়ানরা; রাজনীতি বুঝলে এমন হওয়ার কথা নয়।

আজ সকালে আলেপ্পো দেখায়েছিল, বাশারের সৈন্যরা কিছু অংশ দখল করেছে, যারা জীবিত আছে, তারা কয়েকদিন না খেয়ে আছে; ৭/৮ বছরের একটা মেয়ের মাথা ঠেকে রক্ত ঝরছিলো; একজন সৈনিক তাকে ১ টুকরা রুটি দিলো, সে মাথার কথা ভুলে, রুটিটাতে কামড় বসালো।

বাংলাদেশে যে এসব হবে না, তার নিশ্চয়তা নেই; কিন্তু আপনি রাজনীতি শিখলে, রোহিংগা বা সিরিয়ানদের মতো অবস্হা হবে না জাতির; মনে রাখেন, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, এরশাদ, খালেদা জিয়া, ছাত্রলীগ, ছাত্রদল, শিবির ইত্যাদিরা নিম্নমানের রাজনীতি করে, যেটার একাংশ পেট্রোল বোমা।
সর্বশেষ এডিট : ০৯ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১২:২০
১৪টি মন্তব্য ১৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'বাবু': একটি শব্দের উদ্ভব ও এগিয়ে চলা

লিখেছেন আবু সিদ, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:০৮

'বাবু' আমাদের প্রতিদিনকার জীবনে বহুল ব্যবহৃত একটি শব্দ। কয়েক শ' বছর আগেও শব্দটি ছিল। বাংলা ভাষাভাষীরা সেটা ব্যবহারও করতেন; তবে তা ভিন্ন অর্থে। 'বাবু' শব্দের উৎপত্তি ও বিবর্তনের ধাপগুলো এই... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

মুহতারাম গোলাম আযমই প্রথম We Revolt বলেছিলেন !

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৫৮


আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় ইশতেহার প্রকাশ করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’। দলটির দাবি, অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে সংগৃহীত ৩৭ লাখের বেশি... ...বাকিটুকু পড়ুন

আল্লাহ্‌কে কীভাবে দেখা যায়?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:২৩

যে কোন কিছু দেখতে হলে, তিনটি জিনিসের সমন্বয় লাগে। সেই জিনিসগুলো হচ্ছে - মন, চোখ এবং পরিবেশ। এই তিন জিনিসের কোন একটি অকেজো হয়ে গেলে, আমরা দেখতে পারি না। চিন্তা... ...বাকিটুকু পড়ুন

শতরুপা

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:৫২

তুমি কি কোন স্বপ্ন রাজ্যের পরী?
কিভাবে উড়ো নির্মল বাতাসে?
ঢেড়স ফুলের মতো আখি মেলো-
কন্ঠে মিষ্টি ঝড়াও অহরহ,
কি অপরুপ মেঘকালো চুল!
কেন ছুঁয়ে যাও শ্রীহীন আমাকে?
ভেবে যাই, ভেবে যাই, ভেবে যাই।
তুমি কি কোন... ...বাকিটুকু পড়ুন

×