somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্বাধীনতার মাস:জাতির জন্য নয়, জীবিকার জন্য রাজনীতি

১৬ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ওবামা জীবিকার জন্য রাজনীতি করেননি, উনি জীবিকার জন্য আইন ব্যবসায় ছিলেন, রাজনীতি ছিল উনার জীবনের আদর্শের প্রতিফলন; ক্লিনটন, বুশ, টনি ব্লেয়ার, ট্রাম্পসহ পশ্চিমের প্রায় রাজনীতিবিদ জীবিকার জন্য রাজনীতি করেননি, তারা জীবিকার জন্য কাজ করেছেন; বাংলায়, শেরে বাংলাও জীবিকার জন্য আইন ব্যবসা করতেন।

বাংলাদেশ আওয়ামী লীগের এখনকার সব নেতাই ছাত্রনেতা ছিলেন, রাজনীতিই উনাদের জীবিকা; রব, ইনু, শেখ হাসিনা, তোফায়েল, মতিয়া চৌধুরী, নাহিদ, মেনন, ফেনন এরা কেহই চাকুরী বা ব্যবসা করে জীবিকা অর্জন করেননি; দেশের সাধারণ মানুষের মতো সংগ্রাম করে পরিবার চালাননি; ফলে, তাদের কাছে জীবনের অনেক কিছুই ভার্চুয়াল; কিন্তু ১৭ কোটী মানুষের জীবন ভার্চুয়াল নয়।

চাকুরী বা ব্যবসা করে জীবিকা অর্জন না করার ফলে, এরা সাধারণ মানুষের জীবন সংগ্রামকে বুঝতে পারে না; তদুপরি, এরা ক্ষমতায় গিয়ে আয় করতে গিয়ে, যোগ্যতার থেকে বেশী আয় করেছে সব সময়; তারা না চাহিলেও, প্রশাসনের লোকজন তাদেরকে সাধারণ মানুষ থেকে বেশী সুবিধা দিয়েছে, এবং বেশীর ভাগ ক্ষেত্রেই নিয়ম না মেনে।

আরেকটা ব্যাপার হলো, এদের অনেকেই ছাত্র জীবন থেকে সোজাসুজি খুবই বড় পদে কাজ নিয়েছেন, অনেকই এমপি, মন্ত্রী হিসেবে জীবন শুরু করেছেন; এগুলো এসব লোকদের সাধারণ মানুষ থেকে আলাদা করে রেখেছে, এরা মানুষের কস্ট বুঝে না; এরা সৌদীতে বাংগালীদের কস্ট বুঝতে পারে না; শুধু রোবটের মত রেমিট্যান্সের জন্য ধন্যবাদ দেয়, আর বলে, "আপনারা সবাই এক একজন রাস্ট্রদুত"; রাস্ট্রদুতেরা আলকাতরা ঢালছে রাস্তায়!

এদের অনেকেই ক্ষমতায় এসে ব্যবসায়ী হয়েছে, মানে পুরোটাই অন্যায়; ফলে, দেশের ন্যায়ের ভিত্তিতে কোন ব্যবসা হচ্ছে না আর; সেই সুযোগে ব্যবসায়ীরাও পার্লামেন্টে যাবার জন্য মনোয়ন কেনার সুযোগ পেয়েছে।

যারা ছাত্র রাজনীতি করে দেশ চালনার ভার নিয়েছে, তারা জীবিকার জন্য রাজনীতির উপর নির্ভরশীল; জীবিকা আয়ই এদের আদর্শ।





সর্বশেষ এডিট : ১২ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১:১২
২৮টি মন্তব্য ২৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ম্যান মেড প্রাণীজ দুগ্ধ......

লিখেছেন জুল ভার্ন, ১১ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৯



ম্যান মেড প্রাণীজ দুগ্ধ......

বির উনি একজন গোয়ালা (গোয়ালিনী)। তাহার নিজের কোনো গরু(গাভী) নাই। তারপরও তিনি দৈনিক প্রায় একশত লিটার দুধ বিক্রি করেন। নিজের 'কয়েকজন বান্দা কাস্টমার আছে'।... ...বাকিটুকু পড়ুন

এলপিজি কার্ডে সংকট কমবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই অক্টোবর, ২০২৬ রাত ২:১৬


অনেক হতাশার মধ্যেও মাঝেমধ্যে সরকারের কোনো ভালো উদ্যোগের খবর দেখলে ভালো লাগে। অন্তত মনে হয়, সাধারণ মানুষের কষ্টের জায়গাগুলো নিয়ে সরকার কিছুটা হলেও ভাবতে শুরু করেছে। তেমনই একটি খবর... ...বাকিটুকু পড়ুন

আত্মহনন ও পক্ষপাতিত্ব

লিখেছেন সামছুল আলম কচি, ১২ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৮


রবীন্দ্রনাথ কি বাংলাদেশের নাগরিক ??!! শুধুমাত্র জাতীয় সংগীতের রচয়িতা এবং বাংলাদেশে কিছু সুশীলদের (ভালো নাপিত) তাকে নিয়ে নানা রকমের কলহ-বিবাদ-বিভক্তি তৈরী ব্যতিত; বাংলাদেশে তার আর অবদান কি... ...বাকিটুকু পড়ুন

তারা ভারতের এই সফট টুলস রবীন্দ্রনাথকে রক্ষা করবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:০৩


কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের... ...বাকিটুকু পড়ুন

এআই মন্তব্যের পর ব্লগারগণের পোষ্ঠ ভালো বুঝে আসে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২০



চাঁদগাজী/সোনাগাজী বলতেন অনেক ব্লগার গরুর রচনা এবং অনেক ব্লগার গার্বেজ লেখেন। তাঁর এমন মন্তব্যের কারণে তাঁর বিরোধী ব্লগার সংখ্যা বেড়ে যায়। ফলে তিনি বার বার ব্যানের শিকার... ...বাকিটুকু পড়ুন

×