somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্বাধীনতার মাস: জাতীয় ঐক্যের স্হান দখল করেছে জাতীয় অবিশ্বাস

১৮ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



১৯৭০ সালে, বাংগালীরা এক হওয়ার পেছনে একটা আশা ছিল, বাংগালীরা ক্ষমতায় গেলে, বাংগালীরা ও পুরো পাকিস্তান ভালো করবে, সাধারণ মানুষের জীবনে সুখ শান্তি আসবে ; সেই আশাটি মানুষকে ঐক্যবদ্ধ করেছিল। বাংগালীদের সরকার পাকিস্তানে গঠিত হয়নি, হয়েছিল বাংলাদেশে। বাংগালীদের প্রথম সরকার ছিল স্বপ্নের সরকার, সেই সরকার স্বপ্ন ভেংগে দিয়েছিল। সরকার হওয়ার পরেরদিন, ১৯৭২ সালের ১৩ই জানুয়ারী দেশ সম্পদে ভেসে যাওয়ার কথা ছিল না, মানুষ সেটা বুঝতেন; আসলে, ১৯৭২ সালের বাংগালীরা আজকের বাংগালীদের চেয়ে রাজনৈতিকভাবে বেশী সচেতন ছিলেন; এবং সেই সচেনতার পরিবেশ তৈরি হয়েছিল তখন; সেই বাংগালীরা কিভাবে একদিনেই বুঝেছিলেন যে, মানুষের স্বপ্ন হয়তো পুরণ হবে না?

অবশ্য সব বাংগালী বুঝেননি; তবে, বেশীর ভাগ বাংগালী বুঝেছিলেন যে, স্বপ্ন হয়তো পুরণ হবে না, সরকার প্রধান আশা নিয়ে কোন রূপরেখা আঁকেননি। তারপরও মানুষ আশায় আশায় ছিলো; এরপর, ২/৩ বছরে মানুষ ঠিক ১৯৭০ সালের আগের জীবনে ফিরে গেছে, সরকার নিজের মতো, মানুষ আবার নিজকে নিয়ে ব্যস্ত!

আজকের সরকার নিজের ভয়ে নিজেই ভীত, সরকারের কোন অংশ উল্টে গিয়ে সরকারকে বিকল করে দেয়, সেই ভাবনায় সরকারকে বেশ সময় ব্যয় করতে হচ্ছে; যদিও সরকার বেশ শক্ত বলে মনে হয়, আসলে সরকারের লোকেরা তা বিশ্বাস করে বলে মনে হয় না; সরকার মানুষের ভয়ে আছে, মানুষ সরকারের ভয়ে আছে!

এই অবস্হায়, সরকারের সাথে মানুষের ঐক্য থাকার কথা নয়; সরকারের সাথে মানুষের ঐক্য না থাকলে মানুষের মাঝে, নিজেদের ঐক্য গড়ে উঠার কথা; ঐক্যের জন্য রাজনৈতিক, অর্থনৈতিক ভাবনা থাকতে হয়, এবং তা হতে হবে সমষ্টিগত। মানুষের সমস্যা আছে, কিন্তু তাদের সমষ্টিগত রাজনৈতিক ও অর্থনৈতিক ভাবনা এখনো নেই; তার পেছনে কাজ করছে মানুষের মাঝে বিরাজমান অবিশ্বাস; কারণ, বেশীরভাগ মানুষ অরাজনৈতিক পথে নিজের সমস্যা নিয়ে ব্যস্ত, এবং নিজে একা লাভবান হওয়ার চেষ্টা করছেন!





সর্বশেষ এডিট : ১৮ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:০৫
২২টি মন্তব্য ২২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কিছু খাতের চাকুরী বেতন-ভাতামুক্ত ঘোষণা করা যেতে পারে

লিখেছেন এমএলজি, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:২৮

এক সমীক্ষায় জানা যায়, বাংলাদেশে সরকারি চাকুরেদের প্রায় ৯১ শতাংশ ঘুষ গ্রহণ করে। এছাড়া, সরকারের শীর্ষ পর্যায়ের অনেকেও মনে করেন বাংলাদেশে দুর্নীতি নির্মূল সম্ভব নয়; যার অর্থ দাঁড়ায়, দুর্নীতিকে আমরা... ...বাকিটুকু পড়ুন

মাংসের ভুলচুক

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:০৬


বারে কুত্তার চোখ রঙিন
স্বপ্ন দেখে তাই ঘিন ঘিন
তাই দেখে হাড্ডি হাসে
পিন পিন, নাকের পুহান ঘুম
রক্ত হবে সুরেশ এই চুম;
ঐ গুরুজনে কইছে কথা
কুত্তার পেটে ঘি করে ব্যথা
স্বপ্ন তো দেখবেই ভুক... ...বাকিটুকু পড়ুন

দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:২৩



দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

যতদিন যাচ্ছে, ততই মনে হচ্ছ -এই দেশের তরুণ প্রজন্মের একটা বড় অংশকে নিয়ে আশাবাদী হওয়াটা রীতিমতো বিলাসিতা হয়ে দাঁড়াচ্ছে।
সেদিন দেখলাম, এক ছাত্রশিবির নেতা মঞ্চে দাঁড়িয়ে... ...বাকিটুকু পড়ুন

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

×