
কলোনীর মানুষ স্বাধীনতা চেয়েছে বলেই স্বাধীনতা এসেছে; বৃটিশকে দোষ দেয়া হয়, "তারা ভারতকে বিভক্ত করে তাদের আধিপত্য চালু রাখার ব্যবস্হা করে গেছে", এগুলো ভুল ধারণা। বৃটিশ জানতো যে, এক ভারত রেখে গেলে, মুসলিম লীগের কারণে, মুসলমানেরা এক সময় বিদ্রোহ করবে; তাতে ভয়ংকর রক্তপাত ঘটবে; ২য় বিশ্বযুদ্ধের পর, অশিক্ষিত ভারতে যদি গৃহযুদ্ধ শুরু হয়, থামানোর জন্য কেহ এগিয়ে আসবে না, সবাই রণক্লান্ত।
১ম বিশ্বযুদ্ধের পর, বৃটিশ পার্লামেন্টে প্রচুর মেম্বার কলোনীর মানুষের মানবিক অধিকার বাড়ানোর পক্ষে লড়ে যাচ্ছিল। যার ফলে, ভারতে ১ম গণতান্ত্রিক ভোট হয় ১৯২০ সালে।
২য় বিশ্ব যুদ্ধের পর, শক্তিশালী জাতি সংঘ গঠিত হয় পুনরায়; জাতি সংঘে, বৃটিশের স্হান ছিল সবার উপরে; জাতি সংঘের ৫ মহা শক্তি কলোনীদের স্বাধীনতার পক্ষে ছিল।
২য় বিশ্বযুদ্ধে বৃটিশ সেনা বাহিনী সম্পুর্ণভাবে ক্লান্ত হয়ে যায়; বৃটিশ ঠিক করেছিল যে, এসব সৈনিকদের দ্বারা অকারণে কলোনী চালানো মানবতার বাহিরে; বৃটিশ নেভী কলোনীগুলোতে কাজ না করার পক্ষে ছিল।
বৃটিশ পার্লামেন্টে, কলোনী থেকে সংগৃতিত সৈন্যদের অবদানের কথা স্বীকার করা হয়; পার্লামেন্ট স্বীকার করে যে, কলোনী থেকে সংগৃহিত সৈনিকেরা বৃটিশের বিজয়ের অংশ; এদের প্রতি বৃটিশের দায়িত্ব আছে, তাদের দেশ সমুহকে স্বাধীনতা দেয়া সঠিক হবে।
কলোনী সমুহে স্বাধীনার পক্ষে মানুষের সংখ্যা বেড়েছে, হয় তাদের স্বাধীনতা দিতে হবে; না হয়, তাদেরকে বৃটিশের কাছাকাছি মর্যদা হিতে হবে; এবং অনেক লোকবল দ্বারা কলোনী চালাতে হবে, এতে বৃটিশের লোকজনের জানমালের ক্ষতি হবে, বৃটেন অকারণে অশান্তির কবলে পতিত হবে।
পার্লামেন্ট আরো মনে করেছে যে, কলোনীতে নিযুক্ত প্রশাসন বেশীর ভাগ সময়েই বৃটিশ মানবিক আইন লংঘন করেছে; এর প্রভাব মুল জাতির উপরও প্রভাব ফেলছে, এরা জেনে শুনে অমানবিক প্রশাসনকে সাপোর্ট করে আসছে, এতে বৃটিশ সমাজ ব্যবস্হা কলুসিত হবে।
এরপর গগণায় এসেছে গান্ধী, নেহেরু, জিন্নাহ, কংগ্রেস, মুসলিম লীগ। বৃটিশ এদের ভুমিকা স্বীকার করেছে; এদের হাতে ভারতীয় কলোনীর স্বাধীনতা দেয়া যায় বলে পার্লামেন্ট সিদ্ধান্ত নেয়; তবে, পার্লামেন্ট কোনভাবে এদের কাছে নতি স্বীকার করার মতো বিরাট শক্তি হিসেবে এদেরকে গণ্য করেনি।
বৃটিশ মহা ভুল করেছিল, তারা পর্যাপ্ত পরিমাণ সৈন্য না এনে দেশের স্বাধীনতা দিয়েছিল; কমপক্ষে এডেনে অবস্হিত বৃটিশ বাহিনীকে ২ বছরের জন্য ভারতে আনার দরকার ছিলো ভারতকে স্বাধীনতা দেয়ার সময়।
সর্বশেষ এডিট : ২১ শে মার্চ, ২০১৭ রাত ৮:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



