somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পাকিস্তানী ২২ পরিবারের ফেলে যাওয়া সম্পদের কি হলো?

২৩ শে মার্চ, ২০১৭ সকাল ১০:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



কোন দেশ স্বাধীন হলে, কোন দেশে বিপ্লব ঘটলে, সম্পদের বড় অংশ হাত-বদল হয়; ১৬ই ডিসেম্বর একই ঘটনা ঘটেছে; পাকিস্তান সরকারের শিল্প ও স্হাবর-অস্হাবর সম্পত্তির মালিক হয়েছে বাংলাদেশে সরকার। পাাকিস্তান সরকারের বাহিরেও, অনেক প্রাইভেট কোম্পানীর মালিক হয়েছিল বাংলাদেশে সরকার; এই প্রাইভেট কোম্পানীগুলো ২২ পরিবার নামে পরিচিত ছিল; আসলে, পরিবারের সংখ্যা ছিল অনেক বেশী; ২২ পরিবার ছিল খুবই বড় সম্পদের মালিক; যেমন, আদমজী জুট মিল, কর্ণফুলি পেপার মিল, চা বাগান, ব্যাংক, কটন মিলস, লন্চ, জাহাজ, ট্রাক, বাস, বাড়ীঘর, ছোট ব্যবসা ইত্যাদি।

পাকিস্তানী আমলে, ২২ পরিবার খুবই অল্প সময়ে বিশাল সম্পদের মালিক হয়েছিল; আইয়ুব খান পুরোপুরি ক্যাপিটেলিজমে বিশ্বাস করতো, সে বিশ্বাস করতো যে, শিল্পপতিদের টাকা ঋণ, খাসজমি ও প্রাকৃতিক সম্পদের মালিকানা দিলে তারা চাকুরী সৃস্টি করতে পারবে। ১০ বছরে, ২২ পরিবার আলাদিনের চেরাগের জ্বীন থেকেও ভালো করেছিল। যেমন, কর্ণফুলি পেপার মিলে চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম ও সিলেটের বাঁশ ব্যবহার করেছে; মানুষ শুধু বাঁশ কেটে আনার জন্য নামমাত্র মুজুরী পেতো; ১ দিনের বেতনে সর্বাধিক ২ সের চাউল কিনতে পারতো; মিলের মালিক, দাউদ পরিবার বাংলার মানুষর প্রাকৃতিক সম্পদ বাঁশের জন্য মানুষকে ১ পয়সাও দেয়নি।

জুটের বেলায়ও আদমজী, মকবুল, বাওয়ানীর ব্যবসা ছিল মনোপলি; পাট চাষীদের জীবনের মান ছিলো খুবই নীচু, পাট উৎপাদনে তারা পরিবারের মানুষদের শ্রম ব্যয় করতো, সেই অনুসারে পাটের দাম দেয়া হতো; কিন্তু বিশ্ব বাজার ছিল অনেক অনেক উপরে। মাত্র ১০ বছরে, আদমজী ৬০ হাজারের বেশী শ্রমিক নিযুক্ত করতে সক্ষম হয়।

প্রতিটি সেক্টরেই ছিলো ২২ পরিবারের মনোপলি; ব্যাংকের বেলায়ও তাই। ১৭ই ডিসেম্বর, বাংলাদেশ সরকার পুর্ব পাকিস্তান ও পাকিস্তান সরকারের ফেলে যাওয়া দেশের মালিক; সাথে সাথে বিপুল পরিমাণে প্রাইভেট মালিকদের ফেলে যাওয়া সম্পদের মালিক হয়ে যায়। পুর্ব পাকিস্তানের সম্পদ বাংলাদেশ সরকারের ছিল; কিন্তু প্রাইভেট মালিকানার সম্পদগুলোর মালিকানা দখল করা, পুরোপুরি আইন-সন্মত ছিলো না; কিন্তু এই প্রাইভেট কোম্পানীগুলো পাকিস্তান সরকারের সাথে যুক্ত হয়ে, বাংগালীদের সব সুযোগ থেকে বন্চিত করে রেখেছিল; আবার অনেক ছোট ব্যবসার মালিক সরাসরি পাকী বাহিনীকে সাহায্য করেছে, অনেক যুদ্ধে যোগদান করে হত্যাকান্ড চালায়েছিল। সেই কারণে, তারা নিজেই তাদের প্রাইভেট সম্পত্তি চাইতে আসেনি বাংলাদেশ সরকারের কাছে। ওদিকে, পাকিস্তান সরকার, ছোট ব্যবসায়ী থেকে মাঝারি ব্যবসায়ীদের ক্ষতিপুরণ দিয়েছিল পাকিস্তানে, বড়দের ঋণ মওকুফ করে ছিল।

যাক, যতটুকু প্রাইভেট সম্পত্তি ফেলে গিয়েছিল ২২ পরিবার ও কয়েক হাজার ছোট ব্যবসায়ী, সেই সব সম্পদের কি হলো? শেখ সাহেবের ভাষায়, সেগুলোকে "জাতীয়-করণ করা" হয়েছিল!

এই সম্পদগুলো খুবই অল্প কয়েকজন লোক কৌশলে দখল করে নিয়েছে; শেখ সাহেব এই সম্পদগুলোকে সঠিকভাবে ম্যানেজ করার কোন আইন করে যাননি।
সর্বশেষ এডিট : ২৩ শে মার্চ, ২০১৭ সকাল ১০:৩৮
২৪টি মন্তব্য ২৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কিছু খাতের চাকুরী বেতন-ভাতামুক্ত ঘোষণা করা যেতে পারে

লিখেছেন এমএলজি, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:২৮

এক সমীক্ষায় জানা যায়, বাংলাদেশে সরকারি চাকুরেদের প্রায় ৯১ শতাংশ ঘুষ গ্রহণ করে। এছাড়া, সরকারের শীর্ষ পর্যায়ের অনেকেও মনে করেন বাংলাদেশে দুর্নীতি নির্মূল সম্ভব নয়; যার অর্থ দাঁড়ায়, দুর্নীতিকে আমরা... ...বাকিটুকু পড়ুন

মাংসের ভুলচুক

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:০৬


বারে কুত্তার চোখ রঙিন
স্বপ্ন দেখে তাই ঘিন ঘিন
তাই দেখে হাড্ডি হাসে
পিন পিন, নাকের পুহান ঘুম
রক্ত হবে সুরেশ এই চুম;
ঐ গুরুজনে কইছে কথা
কুত্তার পেটে ঘি করে ব্যথা
স্বপ্ন তো দেখবেই ভুক... ...বাকিটুকু পড়ুন

দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:২৩



দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

যতদিন যাচ্ছে, ততই মনে হচ্ছ -এই দেশের তরুণ প্রজন্মের একটা বড় অংশকে নিয়ে আশাবাদী হওয়াটা রীতিমতো বিলাসিতা হয়ে দাঁড়াচ্ছে।
সেদিন দেখলাম, এক ছাত্রশিবির নেতা মঞ্চে দাঁড়িয়ে... ...বাকিটুকু পড়ুন

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

×