somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তিস্তার পরাজয় হয়তো শেখ হাসিনাকে বাস্তবতা বুঝতে সাহায্য করবে?

১৩ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



তিস্তা চুক্তি না হওয়া মানে বাংলাদেশের জন্য মোটামুটি একটা অর্থনৈতিক পরাজয়, একটা প্রাদেশিক চীফ মিনিস্টার বাংলাদেশের প্রধানমন্ত্রীকে খালি হাতে ফেরত দিয়েছেন; সাথে সাথে ১৭ কোটী মানুষকে তাদের ন্যায্য পাওনা থেকে বন্চিত করেছেন। শেখ হাসিনা কতটুকু হতাশ হয়েছেন, সেটা বুঝা যায়নি; কারণ, খালি হাতে ফেরার পর, ব্যাপারটি নিয়ে তিনি মানুষের সাথে নিজের রিএ্যাকশন শেয়ার করেননি। তবে, হোঁচট খেয়েছেন, বুঝা গেছে, সেদিন হিন্দিতে নাকি কিসব ফানি কথা বলেছেন!

যাক, তিস্তা উনার ও বাংগালী জাতির ইমেজ সম্পর্কে একটা বড় ধারনা দিয়েছে; এটা উনার কাছে পরিস্কার হওয়ার দরকার আছে। মমতা থেকে মোদী সবাই জানে, বাংগালীরা ৪৬ বছরে কতটুকু করেছে: সৌদীতে তারা কি করে, মালয়েশিয়ায় তারা কি করে, বাংলাদেশ সেক্রেটারিয়ে কি হয়, সীমান্তে বাংগালীরা কি ব্যবসা করে, পড়ালেখার কি অবস্হা, দেশ কারা চালায়, ব্যুরোক্রেটরা কি করে, পার্লামেন্টে কি হয়; সবকিছু ওদের কাছে পরিস্কার; ওরা সবকিছু মিলিয়ে ওদের মনের ভেতর আমাদের সম্পর্কে একটা প্রোফাইল রেখেছে; এবং সেই প্রোফাইলটার উপর নির্ভর করে ওরা ব্যবস্হা নিচ্ছে।

জাতির ইমেজ বদলানোর সময় হয়েছে; যেভাবে চলছি, এতে ইমেজ আরো খারাপ হবে; 'প্রশ্ন ফাঁস' জেনারেশন যখন দেশের স্নায়ুতে ঢুকবে, এটা সুদান, সোমালিয়া হয়ে যাবে, এরা জাতি মাতি এসব ধারণা বুঝবেও না, ওরা নিজের জন্য বাঁচার চেস্টা করবে।

শেখ হাসিনা যেভাবে সরকার চালচ্ছেন, এটার পেছনে কিছু ঐতিহাসিক কারণও আছে, এটা শুধু রাজনৈতিক নয়, এখানে ব্যক্তিগত ব্যাপারও আছে। তবে, এখন সময় হয়েছে, জাতিকে নিয়ে নতুন করে ভাবার; জাতির সবাইকে সুযোগ দিতে হবে, সবাই যেন বেড়ে উঠতে পারে; এক হাজার সালমান রহমান, ১০০ বসুন্ধরা, ৫০ টি আলম ব্রাদার্স, ২টি খুলনা পাওয়ার, ২০ হাজার লতিফুর রহমান বাংলাদেশের ইমেজ গড়তে পারবে না; ইমেজ গড়তে দরকার কোটী কোটী সুস্হ, সুখী, স্বচ্ছল পরিবার।

সকালবেলা কাজে যেতে বাসে উঠার জন্য যুদ্ধ করলে, ঈদে বাড়ী যেতে ট্রেনের ছাদে উঠলে, প্রশ্ন ফাঁস হলে, ছাত্ররা যদি বিশ্ব বিদ্যালয়ের ভর্তি ও হল ব্যবসা করে, সোদীতে যদি রাস্তায় ঝাড়ু দেয়, কলিকাতায় যদি বিয়ের বাজার করতে যায়, সীমান্ত হয়ে যদি গরু কিনতে যায়, কেহ সন্মান করবে না, কেহ গণ্য করবে না; তিস্তা সেটাই বলছে!


সর্বশেষ এডিট : ১৩ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:২৯
১৮টি মন্তব্য ১৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"বহু দিন পর বন্ধু"

লিখেছেন সনজিত, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮


বহু বছর পর হঠাৎ তোর সঙ্গে দেখা।
প্রথমে চিনতেই পারিনি।
তারপর একচিলতে হাসি-
মনে হলো,
সময় আমাদের চেহারা বদলেছে,
কিন্তু শৈশবের মুখটা এখনো একই রয়ে গেছে।

চোখের কোণে ক্লান্তির রেখা,
চুল অর্ধেকটা সাদা রং,
কাঁধে সংসার,... ...বাকিটুকু পড়ুন

কিছু খাতের চাকুরী বেতন-ভাতামুক্ত ঘোষণা করা যেতে পারে

লিখেছেন এমএলজি, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:২৮

এক সমীক্ষায় জানা যায়, বাংলাদেশে সরকারি চাকুরেদের প্রায় ৯১ শতাংশ ঘুষ গ্রহণ করে। এছাড়া, সরকারের শীর্ষ পর্যায়ের অনেকেও মনে করেন বাংলাদেশে দুর্নীতি নির্মূল সম্ভব নয়; যার অর্থ দাঁড়ায়, দুর্নীতিকে আমরা... ...বাকিটুকু পড়ুন

দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:২৩



দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

যতদিন যাচ্ছে, ততই মনে হচ্ছ -এই দেশের তরুণ প্রজন্মের একটা বড় অংশকে নিয়ে আশাবাদী হওয়াটা রীতিমতো বিলাসিতা হয়ে দাঁড়াচ্ছে।
সেদিন দেখলাম, এক ছাত্রশিবির নেতা মঞ্চে দাঁড়িয়ে... ...বাকিটুকু পড়ুন

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

×