somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

৪৬ বছরের পাহাড়ী সমস্যা, যার সমাধান পাওয়া যাচ্ছে না

২৪ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



পাহাড়ী মানুষের সাথে বাংগালীদের সমস্যা হচ্ছে, অর্থনৈতিক, ভুমি দখল; তারপর যোগ হয়েছে সাংস্কৃতিক সমস্যা ও বাংগালীদের নিজস্ব সমস্যাগুলো পাহাড়ীদের উপর চাপিয়ে দেয়া।

১৯৭১ সালে, মুক্তিযুদ্ধের সময় পাহাড়ী রাজা, রাজা ত্রিদিব রায় পাকিস্তানী সৈন্যদের ভয়ে(যথাসম্ভব) মুক্তিযুদ্ধের বিরোধিতা করে; পাকিস্তাীরা কিছু পাহাড়ীকে অস্ত্র দেয়, বেতন দেয়; রাজাকেও সামান্য টাকা পয়সাও দিয়েছিল। এর আগে, কাপ্তাই বাঁধের কারণে রাজার বাড়ীসহ পাহাড়ীদের কিছু পরিমাণ জমি ডুবে যায়; পাকিস্তান সরকার ঠিক মতো ক্ষতিপুরণ না দেয়ায় পাহাড়ীরা পাকিস্তান সরকারের উপর ক্ষুব্ধ ছিলো; যুদ্ধের সময়, পাকিস্তানের পক্ষে না যাওয়ারই কথা; যুদ্ধের আগে, পাহাড়ীদের সাথে বাংগালীদের সম্পর্ক ভালো ছিল সব সময়। পাকীরা পরাজিত হওয়ার সম্ভাবনা দেখা দিলে রাজা পাকিস্তানে পালিয়ে যায়; পাকিস্তান উনাকে সন্মান দেখায়ে আজীবনের জন্য কি এক বিষয়ে মন্ত্রিত্ব দেন; তিনি কিছু বছর আগে সেখানেই প্রাণ ত্যাগ করেছেন।

১৯৭১ সালের ১৬ই ডিসেম্বরের পর, জামাতের লীডারশীপে কয়েক হাজার রাজাকার ও আলবদর পার্বত্য এলাকায় পালিয়ে থাকে; কিছু পাহাড়ী এদের যোগানদার হিসেবে সমান্য লাভবান হয় ও অস্ত্রও পায়; পাকিস্তানীদের উস্কানী, রাজাকারদের উপস্হিতি, ও যুদ্ধের সময় রাজার পাকিস্তান সাপোর্ট, রাজার পালিয়ে যাওয়া সব মিলে পাহাড়ীরা কিছুটা বাংগালী বিরোধী হয়ে উঠে। আবার পাকিস্তানী সময়ে, কাঠুরিয়া ইত্যাদি কর্ণফুলী পেপার মিলের জন্য বাঁশ কাটতে গিয়ে পাহাড়ীদের বাড়ীঘরে যাওয়া আসা করতো, বাংলা মদ খেতো অনেকেই, সামান্য পয়সা দিয়ে পাহাড়ী মেয়েদের সাথে জিং জিংও করতো; এগুলো বাংগালী বিরোধীতায় যোগ হয়েছিল।

যুদ্ধের সময়, যেসব পাহাড়ী মোটামুটি রাজাকারের ভুমিকায় ছিলো, তারা ভয়ে ভারতীয় এলাকায় ও গভীর জংগলে লুকিয়ে যায়; এতে , এসব পাহাড়ী পরিবার ক্ষতিগ্রস্ত হয়।এরা যেসব নির্জন এলাকায় পালিয়ে যায়, সেসব এলাকায় পুর্ব ভারতীয় বিচ্ছিন্নবাদীদের ঘাঁটি ছিল গভীর জংগলে; এদের মিলন ঘটে এসব দুর্গম এলাকায়; ভারতীয় বিচ্ছিন্নবাদীরা হত্যাকান্ড, চোরাকারবারী ইত্যাদিতে যুক্ত ছিল। এদের ও লুকিয়ে থাকা রাজাকারদের সমন্ময়ে গড়ে উঠে 'শান্তি বাহিনী'; শান্তি বাহিনী পাহাড়ী এলাকায় একটি স্বাধীন পাহাড়ী দেশের কথা বলতে থাকে পাহাড়ীদের কাছে।

যুদ্ধের পর থেকে, পাহাড়ীরা বুঝতে পেরেছিল যে, রাজার পাকিস্তান সাপোর্ট ভুল ছিল; পাহাড়ীদের যে অংশ পড়ালেখা জানতো, তারা শেখ সাহেবের সাথে দেখা করলো, যাতে যুদ্ধের সময়ের ভুল বুঝাবুঝির অবসান ঘটে। পাকিস্তানী সময়ে, বাংগালীরা পাহাড়ে বাস করতো না, ও অলিখিত নিয়মে পাহাড়ী এলাকা রাজার অধীনে অনেকটা অটোনোমাস ছিল। শেখ সাহেব, আগের অটোনোমাসের কোন নিশ্চয়তা দেননি, এবং নাকি বলেছিলন, "তোমারা বাংলাদেশের মানুষের সাথে মিলে বাংগালী হয়ে যাও"; এটা নাকি সেই সময়কার পাহাড়ীদের জন্য অপমানকর ছিলো; এতে পাহাড়ীরা খুশী হয়নি; পাহাড়ীরা আশা করেছিল, রাজাকে মাফ করে দিয়ে দেশে আসতে অনুমতি দেয়া হবে; সেটাও ঘটেনি; এতে শান্তি বাহিনীর সুবিধে হয়।

সর্বশেষ এডিট : ২৪ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:২৮
২৯টি মন্তব্য ৩১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মার্কিন সেনা কর্মকর্তা কর্মকর্তার মেজর নিদাল্ল হাসানের মৃত্যুদণ্ড.....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:৩২



নিদাল হাসান (পুরো নাম: নিদাল মালিক হাসান) হলেন মার্কিন সামরিক বাহিনীর একজন সাবেক মেজর এবং মনোরোগ বিশেষজ্ঞ (Psychiatrist)।

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে সংগঠিত এক... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

শরিয়াতন্ত্রের নিষ্ঠুরতা, ধর্মীয় উগ্রবাদ ও নৈতিক দেউলিয়াপনা

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৭


পৃথিবীজুড়ে মুসলমানদের প্রতি ঘৃণা বাড়ছে। এই বিদ্বেষ শুধু ইসরায়েল বা তার পৃষ্ঠপোষক ডানপন্থী দেশগুলোর মধ্যে সীমাবদ্ধ নেই। কানাডার মতো তুলনামূলকভাবে মধ্যপন্থী এবং ফিলিস্তিনের প্রতি জোরালো রাজনৈতিক সমর্থন থাকা আয়ারল্যান্ডের মতো... ...বাকিটুকু পড়ুন

×