somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আজকে ট্রাম্পের প্রেসিডেন্সীর ১০০ দিন পুর্ণ হচ্ছে

২৯ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ক্ষমতায় ট্রাম্পের ১০০ দিনের সারমর্ম হলো, ট্রাম্প মোটামুটি পরাজিত হয়েছে, তার কোন এজেন্ডাই এখনো কাজ করেনি; গতকাল সে বলেছে, "প্রেসিডেন্সি চালানো যে, এত কঠিন, সেটা আগে বুঝতে পারিনি"। ট্রাম্পের হাতে আরো ১৩৬০ সময় আছে, তাকে নতুন পন্হা অবলম্বন করতে হবে।

আজকে পরিবেশবাদীরা হোয়াইট অবরোধ করবে, শতশত বাসে করে দেশের বিভিন্ন এলাকা থেকে লোকজন আসছেন; গত ৯৯ দিনে ট্রাম্প পরিবেশ বিরোধী অনেকগুলো প্রেসিডেন্সিয়াল অর্ডার দিয়েছে, এতে আছে পুনরায় কয়লা উত্তোলন, আলাস্কা-কানাডা-আমেরিকান পাইপ লাইন, এখানে আলাস্কা থেকে আনা তেল পরিশোধন করা হবে। কানাডিয়ান কাঠের উপর ১৫% ট্যাক্স; এতে আমেরিকান গাছ কাটা পড়বে। অবরোধ এড়াতে উনি যাচ্ছেন পেনসিলভানিয়া, মানুষের সাথে মিটিং করবেন।

সিনেট ও কংগ্রেসে রিপাবলিকানদের বড় মেজরিটি থাকা সত্বেও 'ওবামা কেয়ার' আইন বাদ দিতে গিয়ে ট্রাম্পের শোচনীয় পরাজয় হয়েছে ; ওবামা কেয়ার সারা বিশ্বের জন্য একটি অনুপ্রেরণা; চিকিৎসা হলো মানুষের মৌলিক অধিকার; যেসব দেশে মানুষের 'হেলথ ইন্সুরেন্স' নেই, সেসব দেশের সরকারগুলো হয় লিলিপুটিয়ান, না হয় ডাকাত; যেমন আমাদের প্রেসিডেন্ট চিকিৎসার জন্য যান সিংগাপুর, প্রাইম মিনিস্টার আমেরিকা, বেগম জিয়া সৌদী, শেফিক রেহমান যান লন্ডন, মুহিত যান নিউইয়র্ক; মানুষ যায় ভারত, গার্মেন্টস'এর মেয়েরা যায় হোমিও-প্যাথি ডাক্তারের কাছে, বা হাসপাতালের আউটডোরে। আমাদের এক প্রেসিডেন্টের মৃত্যু হয়েছে বিদেশে চিকিৎসা নিতে গিয়ে; এগুলো সরকারের বেকুবীর পরিচয়।

প্রেসিডেন্টের যুদ্ধবাজ এডভাইজার জেনারেল ফ্লিন পদত্যাগ করতে বাধ্য হয়েছে, নির্বাচনের আগে রাশিয়ানদের সাথে কথা বলার পর, সেটা অস্বীকার করায়। ৭ মুসলিম দেশের অধিবাসীদের আমেরিকায় প্রবেশ নিষিদ্ধ করে দেয়া প্রেসিডেন্সিয়াল অর্ডার ২ বার থামিয়ে দিয়েছে ফেডারেল বিচারকেরা; এই ২টি ট্রাম্পের জন্য বড় পরাজয়।

ট্রাম্পের বড় বিজয় হয়েছে দেড়, দুই মিলিয়ন মেক্সিকান দেশে ফেরত চলে গেছে নীরবে; আমেরিকায় শ্রমিকের অভাব দেখা দিয়েছে কয়েকটি রাজ্যে; আর ফিরে যাওয়া মেক্সিকানদের পরিবারগুলো অকারণ দারিদ্রতায় ভুগবে।

ট্রাম্পের আরেক বিজয়, ওর বিজয়ের কারণে, আমেরিকান স্টক-মার্কেট ভয়ংকরভাবে উপরে উঠে গেছে; এটি পড়বে; পড়লে অর্থনীতিতে হতাশা ঢুকবে।

ট্রাম্প কোরিয়া ও ইরান নিয়ে কি করছে মানুষ জানে না; অনেকে ধারনা করেছেন, যে কোনদিন কোরিয়া আক্রান্ত হতে পারে; তবে, গতমাসে মানুষ মানসিকভাবে প্রস্তুত ছিলো যুদ্ধের জন্য, এ সপ্তাহে মানুষের বোধ উদয় হচ্ছে, সায়েন্স-দিবসে যুদ্ধ-বিরোধী কথা বলেছে; এখন ট্রাম্প কিছু বলছে না, মানুষ ধারণা করছে যে, চীনা প্রেসিডেন্ট উত্তর কোরিয়াকে বাঁচানোর দায়িত্ব নিয়েছে। ইরান নিয়ে আমেরিকানদের চিন্তা কিছু কমেছে, ইরান উপরে উপরে আমেরিকানদের পাত্তা দিচ্ছে না ভাব বজায় রাখলেও টেবিলের নীচে কিছু একটা ঘটছে মনে হয়; যদি সেটা কাজ করে, সবার জন্য ভালো হবে। সিরিয়ার বেলায় হয়তো আমেরিকার সুমতি হয়েছে, ওখানে নতুন করে সৈন্য পাঠানো হচ্ছে না।

সর্বশেষ এডিট : ২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:১৬
২৮টি মন্তব্য ২৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেয়ালের ছবি আর বই এর পাতায় আধিপত্য দেখে ! অথচ বন্দর আর কড়িডোরের অসম চুক্তিতে সব শিয়ালের এক রা॥

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই অক্টোবর, ২০২৬ সকাল ৭:১২


দেশ বিক্রির পরীক্ষিত ঠিকাদার....



দেয়ালের ছবি দেখলেই ভারতীয় আধিপত্য, আর বন্দর বেচে দিলে নীরবতা কেন?

দেয়ালে একটা ছবি আঁকা দেখলেই যাদের মুখে ফেনা উঠে যায় - "বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন

মার্কিন সেনা কর্মকর্তা কর্মকর্তার মেজর নিদাল্ল হাসানের মৃত্যুদণ্ড.....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:৩২



নিদাল হাসান (পুরো নাম: নিদাল মালিক হাসান) হলেন মার্কিন সামরিক বাহিনীর একজন সাবেক মেজর এবং মনোরোগ বিশেষজ্ঞ (Psychiatrist)।

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে সংগঠিত এক... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×