
কৃষক, শ্রমিক পরিবারদের প্রতি মে-দিবসের শুভেচ্ছা!
দেশে যদি কৃষক ও শ্রমিক মিলে ৮ কোটী ধরি, এবং ৮ লাখ রাজনৈতিক ক্যাডার ধরি, বছরের শেষে ৮ লাখ রাজনৈতিক ক্যাডারের আয় ও জীবনযাত্রার মান অনেক উপরে, এবং সবচেয়ে বড় কথা হলো, রাজনৈতিক ক্যাডারেরা মোটামুটি বেকার, এবং এদের অনেকের কাজকর্ম পুরো জাতির জন্য ক্ষতিকর।
হাওরের মানুষের জন্য শেখ হাসিনা মাসে পরিবার প্রতি ৫০০ টাকা ও চাল দেয়ার ঘোষণা করেছেন; এসব পরিবার বছরের শেষে কে কত পাবেন, সেটা এখনো দেখার বিষয়; কিন্তু বছরের শেষে এলাকার ইউনিয়ন লেবেলের যে কোন আওয়ামী ক্যাডার যেকোন পরিবার থেকে ১০/২০ গুণ বেশী পেয়ে যাবে!
বিএনপি ইলিয়াস আলীর কথা মনে আছে? উনি জীবনে ১দিনও চাকুরী করেননি; নিখোঁজ হওয়ার সময় ঢাকায় ৬ তলা বাড়ী রেখে গেছেন? কত হাজার শ্রমিক পরিবার চালিয়ে, কত বছরে এত টাকা জমাতে পারতো?
ব্রাহ্মণবাড়ীয়ার এক মৃত এমপি'র ভাই কিছুদিন আগে গাড়ী কিনলেন; বেকার, কোন ব্যবসা নেই, পড়ালেখা এসএসসি পাশ; পরিবার চলছে, গাড়ী চলছে; এই পরিবারের সম্পদের জন্য কত মানুষের পরিশ্রম করতে হচ্ছে? এই রকম লাখ লাখ পরিবারের খাওয়া দাওয়া, গাড়ী ঘোড়া অন্য মানুষদের আয় থেকে আসছে, শ্রম থেকে আসছে!
উ্ত্তর চট্টগ্রামের এক রাজনৈতিক ক্যাডার উপজেলার ১০০ শতের বেশী থানা লেবেলের ক্যাডারকে চালিয়ে যাচ্ছে; উনার ব্যবসা আছে, উনি ব্যবসাগুলোর মালিক হয়েছেন পার্টির কারণে; একা ১ জন যদি ১০০ পরিবারকে চালিয়ে যাবার মত ক্ষমতা রাখে, সে কত আয় করে? ছাত্র জীবনে উনার কিছুই ছিলো না, যেমন তারেক কোকোদের কিছুই ছিলো না।
সর্বশেষ এডিট : ০১ লা মে, ২০১৭ সন্ধ্যা ৭:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



