
জেনারেল জিয়া প্রথমে ক্ষমতা দখল করেছিলেন, ৩ বছর দেশ চালানোর পর বিএনপি গঠন করেছিলেন; উনি রাজনীতি করে ক্ষমতায় যাননি; ক্ষমতায় গিয়েও রাজনীতি করেননি, যারা তথাকথিত রাজনীতি করতেন, দল তৈরি করে, তাদেরকে রাজনীতি করতে দিয়েছিলেন, তিনি তাদের চালনা করেছেন; জিয়ার নামে ২০০৬ সাল অবধি বিএনপি দেশ চালায়েছে; বেগম জিয়া স্বাধীনতার ঘোষণা পড়েননি, আবদুর রহমান বিশ্বাস মুক্তিযু্দ্ধ করেননি, ডা: বদরুদ্দোজা বাংলাদেশ চাননি, নিজামীরা বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করেছে; তারপরও তারা ক্ষমতায় ছিল জিয়ার নামে; সেটার অবসান হয়তো ঘটায়েছে শেখ হাসিনা।
এখন হয়তো জিয়ার নামে আর ক্ষমতায় যাওয়া সম্ভব হবে না, সেই চেইন আর নেই; সুযোগ সব সময় থাকে না; তা'হলে বিএনপি কি আর ক্ষমতায় যাবে না? ভয়ংকর কোন দুর্যোগ না ঘটলে বিএনপি আর ক্ষমতায় যাচ্ছে না। বিএনপি যেভাবে দেশ চালায়েছিল, শেখ হাসিনা তার থেকে হাজার গুণে ভালো চালাচ্ছেন; সমস্যা হচ্ছে, বাংলাদেশ এভাবে চলার জন্য স্বাধীনতা চায়নি, এর থেকে হাজারগুণ ভালো থাকার জন্য স্বাধীনতা চাওয়া হয়েছিল।
শেখ সাহেব পারুক, না পারুক, ৬ দফা দিয়ে রাজনীতি করেছিলেন, মানুষকে স্বপ্ন দেখায়েছিলেন; বিএনপি কিংবা শেখ হাসিনা মানুষকে স্বপ্ন দেখান না, তারা তাদের নিজস্ব স্বপ্ন পুরণ করেছেন মাত্র। যাক, শেখ হাসিনা এখন নিজের স্বপ্নকে বাস্তবায়ন করে চলেছেন; ওখানে বেগম জিয়ার জন্য তেমন কিছু আর নেই; হয়তো শেখ হাসিনা উনাকে আবার বিরোধীদলে আসতে দেবেন, রেশন কার্ডের পাওনা!
মির্জাকে নিয়ে বিএনপি'র কিছু লোকজনে আশা ছিল, দলকে রাজনীততে নেবেন, জাতিকে নতুন কোন স্বপ্নের মাঝে নেবেন; তা ঘটেনি, তিনি বিএনপি'র আগের নীতিতে আছেন, ক্ষমতায় গিয়ে দেশ চালানো; সেটা উনার আমলে ঘটছে না আর। উনি ৪ বছরের বেশী অস্হায়ী সেক্রেটারী ছিলেন, বেগম জিয়া উনাকে পরীক্ষা করে দেখেছেন; উনি পরীক্ষায় পাশ করে চাকুরী পেয়েছেন; নতুন চাকুরীতে এসে উনি ক্লান্ত হয়ে গেছেন, বিএনপি'র আগের নীতিতে ফিরে গেছেন: আওয়ামী লীগের পতনই উনাকে সুযোগ এনে দেবে! সেটা হয়তো ঘটবে, তবে উনার সময়ে ঘটবে না।
দেশে রাজনীতি করার সুযোগ ছিলো, বিএনপি'র রাজনীতি ছিলো না, ছিলো ভোট ব্যাংক, সেটাকে উনি কাজে লাগাতে পারেননি; সেইসব মানুষকে স্বপ্ন দেখাতে পারেননি; উনি চেস্টা করছেন কোনভাবে ঠিকে থাকতে, একদিন শেখ হাসিনার বয়স আরো বাড়বে, শেখ হাসিনার পর যদি সুযোগ আসে!
সুযোগ তো আসবে না, বরং বিএনপি'র কাজ বেড়েছে, উনাকে সরানোও একটা নতুন কাজ হবে বিএনপি'র জন্য।
সর্বশেষ এডিট : ০২ রা মে, ২০১৭ সন্ধ্যা ৭:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



