
কংগ্রেসে ২১৩ ভোটের বিপরিতে, ২১৭ ভোট পেয়ে ট্রাম্পের লোকজন ওবামা-কেয়ার বদলানোর সুযোগ পেলো, বিল সিনেটে যাবে; সিনেটে বিলটা পাশ করলে, প্রাথমিকভাবে সময়ের সাথে, প্রায় ৪ কোটী সাধারণ আমেরিকান বিশালভাবে ক্ষতিগ্রস্ত হবেন, যেখানে শেখ হাসিনা আমেরিকা গিয়ে ডাক্তার দেখাবেন, জন্মসুত্রে একজন আমেরিকান সেই সুযোগ থেকে বন্চিত হবেন। নিউইয়র্কের বাংগালীদের শতকরা ৫০/৬০ ভাগও ক্ষতিগ্রস্ত হবে।
আজ থেকে ৭ বছর আগে, আমেরিকার ইতিহাসে সবচেয় বড় মানবিক স্বাস্হ্য বিল পাশ করা হয়েছিল আমেরিকান কংগ্রেসে, ওবামা কেয়ার; ওবামা বিলটি আনার আগে, ৪২ মিলিয়ন লোকের হেলথ ইন্সুরেন্স ছিলো না; আজকেও হয়তো ১১ মিলিয়ন লোকের ইন্স্যুরেন্স নেই। এই আইন হেরে যাবার পর, কয়েক বছরের মাঝে কমপক্ষে ৪৪ মিলিয়নের ইন্স্যুরেন্স থাকবে না, হয়তো। বিশ্বাস করা যায়, বিশ্বের সবচেয়ে ধনী দেশের ৪ কোটী ৪০ লাখ মানুষ ডাক্তারের কাছে যেতে পারবে না, অনেক ডাক্তারের অফিস তাদের না করে দেবে?
ওবামা-কেয়ার সবাইকে ইন্স্যুরেন্স দেয়ার জন্য হাসপাতাল, ডাক্তার, ফার্মেসী, ফার্মাসিউটিক্যাল কোম্পানী ও প্রাইভেট হেলথ ইন্স্যুরেন্সের অসম্ভব ওভার-বিল কমানোর ব্যবস্হা করেছিল; আজ এসব ক্যাপিটেলিস্টের দুস্ট-বুদ্ধির কারণে, রাজনীতিবিদরা ও ট্রাম্প ওবামার আইনকে পরাজিত করছে!
ওবামা-কেয়ারের বড় দিক ছিলো, একটা লোক বড় ধরণের রোগ নিয়েও হেলথ ইন্স্যুরেন্স পেতো, এখন সেই পথ বন্ধ হয়ে যাবে; ক্যান্সার, ক্রোনিক-হার্ট প্রব্লেম, ওপেন হার্টের রোগীরা হেলথ ইন্স্যুরেন্স পেতে চাইলে পাবে না; বিশ্বের সবচেয়ে ধনীদেশে একজন মানুষকে বিনা চিকিৎসায় মারা যেতে হবে।
২১৭ জন কংগ্রেসম্যান, যেগুলো বিএনপি বা আওয়ামী লীগের কলাগাছ নন, তারা কিভাবে এই ধরনের বিলে ভোট দিচ্ছেন? আসলে, বিএনপি ও আওয়ামী লীগের কলাগাছদের থেকে হাজার গুণে দক্ষ এসব আমেরকান কংগ্রেসম্যানদের সাথে বিএনপি ও আওয়ামী লীগের কলাগাছদের সাথে একটা বিষয়ে মিল, দেশে চালাবে ধনীরা; কাজ করবে, খাটবে দরিদ্ররা; তাদের জীবন সাধারণ, মৃত্যুও হবে প্রাকৃতিকভাবে।
সর্বশেষ এডিট : ০৬ ই মে, ২০১৭ বিকাল ৪:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



