somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ট্রাম্প পুরো ৪ বছর টিকবে কিনা সন্দেহ দেখা দিচ্ছে!

২৮ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমেরিকার গত নির্বাচনে রাশিয়ান কানেকশন নিয়ে তদন্ত চলছে; আমরিকান রাজনীতিবিদরা কেন রাশিয়ান কানেকশন নিয়ে এত উৎসাহী? মনে হচ্ছে, তারা টাকার গন্ধ পেয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প নিজের টাকা খরচ করে নির্বাচন করেছেন এবার, এবং এতে উনার নিজের পকেট থেকে ১০০ মিলিয়ন ডলার খরচ হয়েছে ; অন্যেরা কর্পোরেশন ও মানুষের দানের টাকায় নির্বাচন করে থাকেন। অনেক আমেরিকান রাজনীতিবিদ সন্দেহ করছেন যে, নির্বাচনে আসলে অনেক বেশী খরচ হয়েছে, এবং এতে রাশিয়ান টাকা থাকার সম্ভাবনা আছে।

স্পেশাল কাউন্সেলর হিসেবে তদন্ত চালাচ্ছেন রবার্ট মুলার নামে এক আইনবিদ; তিনি ২০০১ সাল থেকে ২০১৩ সাল অবধি এফবিআই'এর ডিরেক্টর ছিলেন। আমেরিকার জাষ্টিস ডিপার্টমেন্টের পক্ষে সহকারী এটর্নী জেনারেল, রড রুবেনষ্টাইন কাউন্সেলর মুলারকে নিযুক্ত করেছেন; রুবেনষ্টাইন কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্পেরই নিযুক্ত কর্মচারী। ট্রাম্প অনেকভাবে চেষ্টা করেছিলেন মুলারের তদন্ত বন্ধ করার জন্য, ট্রাম্প বলেছিল যে, আমেরিকার ইতিহাসে এটি হচ্ছে সবচেয়ে বড় ধরণের পেত্নী শিকার; কিন্তু কাজ হয়নি, মানুষ তদন্তের পক্ষে; তাই, প্রেসিডেন্সিয়াল বিশেষ ক্ষমতা প্রয়োগ করেননি; তবে, বড় ধরণের কিছু একটা করার জন্য প্রস্ততি নিচ্ছেন, সন্দেহ নেই।

আজকে শনিবার সকালে, মুলারের অফিস থেকে এক বা একাধিক লোকের বিরুদ্ধে ক্রিমিন্যাল চার্জ এনে, জাষ্টিস ডিপার্টমেন্টের কাছে চিঠি পাঠানো হয়েছে, এতে গ্র‌েন্ড জুরির সন্মতি আছে; সোমবার সকালে জানা যাবে, সেখানে কার, বা কাহাদের নাম আছে। হোয়াইট হাউস এখনো এই ব্যাপারে কিছু বলেনি, তারা অবস্হা বুঝার চেষ্টা করছে। মিডিয়া সন্দেহ করছে, চিঠিতে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রাক্তন নির্বাচনী প্রচারণার প্রধান,পল ম্যানাফোর্ট'এর নাম থাকতে পারে। পল ম্যানাফোর্ট রাশিয়ান ও ইউক্রেন সমস্যার সময় ইউক্রেনের পক্ষে আমেরিকা ও ইউরোপে লবিং করেছে, সেই লবিং থেকে সে ৭০ মিলিয়ন ডলার আয় করেছে বলে ডকুমেন্ট আছ এবং সে্ত টাকার পুরোটা আইনগতভাবে দেখানো হয়নি; সেটা নিয়েও তদন্ত চলছে।

এই চিঠিতে যার, বা যাহাদের নাম আছে, সোমবার থেকে তাদেরকে বিচারের সন্মুখীন হতে হবে; যদি পল ম্যানাফোর্ট'এর নাম থাকে, তা'হলে মানুষের ও রাজনীতিবিদদের সন্দেহ বাড়বে যে, হয়তো পল র‌্যানাফোর্ট ট্রাম্পের জন্য টাকা এনেছে রাশিয়া থেকে; এবং বিচারের সময় যদি এই ধরণের কিছু বেরিয়ে আসে, ট্রাম্পের পক্ষে প্রেসিডেন্ট থাকা সম্ভব হবে না। অবশ্য এই ধরণের কিছু ঘটার সম্ভাবনা থাকলে যথাসম্ভব ট্রাম্প নিজের থেকেই প্রেসিডেন্ট নিক্সনের মতো পদত্যাগ করে চলে যাবেন।



সর্বশেষ এডিট : ২৮ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৪০
৩৫টি মন্তব্য ৩৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয়

লিখেছেন এমএলজি, ০৯ ই আগস্ট, ২০২৬ রাত ২:৪০

= ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয় =

বিশ্বখ্যাত আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি এনভিডিয়া (NVIDIA)-তে কর্মরত, বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী এবং অত্যন্ত সম্ভাবনাময় তরুণ বিজ্ঞানী ড.... ...বাকিটুকু পড়ুন

জলসার আসর

লিখেছেন নিচু তলাৱ উকিল, ০৯ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:১০

রঙ্গিন শহররের বুকে তাম্বু টাঙিয়ে বসিয়েছি জলসার আসর।
ধর্মীয় বয়ানের ফাঁকে;
গলির মাথায় বেজে উঠছে উলুধ্বনি।
এদিকে তুমি আর আমি ডুবে আছি কলকির ধোঁয়ায়।
নোনতা ঘামের ব্যবচ্ছেদে পুটিমাছের বুক চিরে মেখে দিয়েছি পাঁচ প্রহরের... ...বাকিটুকু পড়ুন

হয় না দেখা আর

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৯ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৩৩


কতদিন হলো, হয় না দেখা
রঙধনু মেলা, শীত কাটে না
আর ঐশ্বর্য উষ্ণ বেলা
চঞ্চলতায় টিপুটিপু খেলা;
বিস্মৃতির পাতায় ডুবে যাচ্ছে
চাঁদ না দেখার আর্তনাদ,
ভেঙ্গে পরেছে অমোঘ
অপেক্ষায় দীর্ঘশ্বাস ঘুণ ধরেছে
নুনে পরেছে সময়ের ছলনা
মুখ ফিরেছে বাতাসের... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ শেষ জীবনে

লিখেছেন সামিয়া, ০৯ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৩৯



ঘুমিয়ে থাকা একজন মানুষ কখনো কখনো জেগে থাকা একজন মানুষের চেয়ে অনেক বেশি ভালো থাকতে পারে? কথাটা শুনতে অদ্ভুত। কিন্তু বয়স হলে মানুষ অনেক অদ্ভুত কথাই বিশ্বাস করে চিন্তা... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রপতি পদে আনভীর সোবহানকে দেখতে চাই।

লিখেছেন সৈয়দ কুতুব, ০৯ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৪২


সায়েম সোবহান আনভীর। এক বিশাল বিজনেস টাইকুন, বসুন্ধরা গ্রুপের যোগ্য কান্ডারী। আহা, কী তার ব্যক্তিত্ব! দেখতে যেমন সুন্দর, চরিত্রও যেন মাশাআল্লাহ্ ফুলের মতো পবিত্র। আর বসুন্ধরা গ্রুপের কথা তো... ...বাকিটুকু পড়ুন

×