somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বেগম জিয়াকে রোহিংগা ক্যাম্পে যাওয়ার অনুমতি দেয়া সঠিক হয়নি

২৯ শে অক্টোবর, ২০১৭ সকাল ৮:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বেগম জিয়া বাংলাদেশের ইতিহাসে, সাহায্য, সহায়তা, দয়া, দানশীলতার প্রতীক নন; তিনি ষড়যন্ত্র, অপরাধ, অদক্ষতা ও লোভের প্রতীক মাত্র।

দক্ষিণ চট্টগ্রামের রোহিংগা ক্যাম্পগুলোতে এখন ৬ লাখের বেশী রোহিংগা শরনার্থী অবস্হান করছে; এরা ভয়ংকর হত্যাকান্ড থেকে পালিয়ে এসেছে, এদের অনেকেরই পরিবারের সদস্য প্রাণ হারায়েছে, এরা নিজেদের সবকিছু ফেলে প্রান নিয়ে পালিয়ে এসেছে, এরা ভয়ংকর মানসিক কষ্টে আছে; এই অবস্হায় এরা যেন কোনভাবেই ভুল লোকদের হাতে না পড়ে সেটা সরকারের খেয়াল রাখার দরকার। ৬ লাখ মানুষ কোন ব্যক্তি বা ছোটখাট সংস্হার সাহায্য চলতে পারবে না, এদেরকে চলতে হবে সরকারের সহায়তায়; জাতি সংঘ ও কিছু দেশ সাহায্য করছে, সরকারকে সেটা খুবই দক্ষতার সংগে হ্যান্ডলিং করতে হবে; না হয়, এদের মনে বাংলাদেশের মানুষ সম্পর্কে খুবই খারাপ ধারণার সৃস্টি হবে। ইতিমধ্যে যে বদনাম শুরু হয়নি, সেটা বলাও কঠিন।

এই বিশাল ভয়ংকর অবস্হার মাঝে বেগম জিয়ার কিছু করার নেই ওখানে; বেগম জিয়া, উনার পরিবারের সদস্যরা লোভী ও প্রমাণিত অসৎ মানুষ; উনার সাথে যারা সেখানে যাবে এদের অনেকেরই ক্রিমিন্যাল রেকর্ড আছে; ওরা ওখানে গিয়ে সমস্যার সৃষ্টি করবে মাত্র; রিলিফের নামে বেগম জিয়া অবশ্যই চাঁদাবাজী করেছেন, উনি উনার সম্পত্তি থেকে জাতিকে কিছু দিয়েছেন, এ রকম কোন ইতিহাস নেই; এরা নিতে জানেন, দিতে ভুলে যান। আরবদেশ সমুহে, আমেরিকা, ইউরোপে বাংগালীরা রোহিংগাদের জন্য বিপুল পরিমাণ ডলার সংগ্রহ করছে; তার কিছু অংশ হয়তো বেগম জিয়াকে দেয়া হতে পারে; এগুলো সরকারের হাতে যাবে না। বেগম জিয়া ১৯৮২ সালে নিজেই জাতির কাছ থেকে রিলিফ নিয়েছেন, আজও ফেরত দেননি; উনি কিসের রিলিফ দেবেন আবার? উনি এখন ক্ষমতায় থাকলে রিলিফ থেকে একাংশ উনার পরিবারের লোকেরাই নিয়ে যাবার সম্ভাবনা ছিলো।

বেগম জিয়া যদি রোহিংগাদের অবস্হা দেখতে চাইতেন, হেলিকপ্টারে করে ওখানে গিয়ে দেখে আসতে পারতেন; উনার বর্তমান শারীরিক অবস্হায়, এক বহর গাড়ী নিয়ে রোহিংগাদের দেখতে যাওয়া কোনভাবেই সমিচীন নয়। প্রাক্তন প্রাইম মিনিস্টার হিসেবে তিনি সরকারের কাছ থেকেই হেলিকপ্টার পাওয়া উচিত।

বেগম জিয়া চট্রগ্রামের উদ্দেশ্যে রওয়না হওয়ার পর, বিভিন্নস্হানে উনার গাড়ীর বহর আক্রমণের সন্মুখীন হয়েছে; এগুলো সম্ভব; উনার উপর ও বিএনপর উপর, দেশের ৭/৮ কোটী মানুষ ক্ষিপ্ত অবস্হায় আছে; সেই অবস্হায়, উনাকে গাড়ীতে চলতে দিলে সমস্যা হওয়া খুবই সহজ। উনি মনে করছেন, এই ধরণের সমস্যা উনার দরকার, সেইজন্যই উনি রোহিংগাদের দেখতে যাচ্ছেন গাড়ীতে। উনার সময়ে ৩ লাখ রোহিংগা এসেছিল, উনি দেখতে যাননি; উনি ওদের নামে আরব থেকে কয়েক বিলিয়ন দান খয়রাত আনায়েছিলেন, যার সিংহভাগ উনাদের লোকজন পকেটে ঢুকায়েছে। উনার সময়ে উনি লাভবান হয়েছে, এখন আওয়ামী লীগের সময়, তারা লাভবান হবে, ব্যবসা বুঝতে হবে।

পুলিশের কোনভাবেই উচিত হয়নি বেগম জিয়াকে বের হতে দেওয়া; উনাকে শুধুমাত্র হেলিক্প্টারে যাওয়ার অনুমতি দেয়ার দরকার ছিলো। উনি সাহায্য, সহায়তা, দয়া, দানশীলতার প্রতীক নন; তিনি অপরাধ, অদক্ষতা ও লোভের প্রতীক মাত্র।


http://www.ittefaq.com.bd/national/2017/10/29/133546.html




সর্বশেষ এডিট : ৩০ শে অক্টোবর, ২০১৭ রাত ১:৫৭
৪৮টি মন্তব্য ৪৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয়

লিখেছেন এমএলজি, ০৯ ই আগস্ট, ২০২৬ রাত ২:৪০

= ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয় =

বিশ্বখ্যাত আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি এনভিডিয়া (NVIDIA)-তে কর্মরত, বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী এবং অত্যন্ত সম্ভাবনাময় তরুণ বিজ্ঞানী ড.... ...বাকিটুকু পড়ুন

জলসার আসর

লিখেছেন নিচু তলাৱ উকিল, ০৯ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:১০

রঙ্গিন শহররের বুকে তাম্বু টাঙিয়ে বসিয়েছি জলসার আসর।
ধর্মীয় বয়ানের ফাঁকে;
গলির মাথায় বেজে উঠছে উলুধ্বনি।
এদিকে তুমি আর আমি ডুবে আছি কলকির ধোঁয়ায়।
নোনতা ঘামের ব্যবচ্ছেদে পুটিমাছের বুক চিরে মেখে দিয়েছি পাঁচ প্রহরের... ...বাকিটুকু পড়ুন

হয় না দেখা আর

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৯ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৩৩


কতদিন হলো, হয় না দেখা
রঙধনু মেলা, শীত কাটে না
আর ঐশ্বর্য উষ্ণ বেলা
চঞ্চলতায় টিপুটিপু খেলা;
বিস্মৃতির পাতায় ডুবে যাচ্ছে
চাঁদ না দেখার আর্তনাদ,
ভেঙ্গে পরেছে অমোঘ
অপেক্ষায় দীর্ঘশ্বাস ঘুণ ধরেছে
নুনে পরেছে সময়ের ছলনা
মুখ ফিরেছে বাতাসের... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ শেষ জীবনে

লিখেছেন সামিয়া, ০৯ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৩৯



ঘুমিয়ে থাকা একজন মানুষ কখনো কখনো জেগে থাকা একজন মানুষের চেয়ে অনেক বেশি ভালো থাকতে পারে? কথাটা শুনতে অদ্ভুত। কিন্তু বয়স হলে মানুষ অনেক অদ্ভুত কথাই বিশ্বাস করে চিন্তা... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রপতি পদে আনভীর সোবহানকে দেখতে চাই।

লিখেছেন সৈয়দ কুতুব, ০৯ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৪২


সায়েম সোবহান আনভীর। এক বিশাল বিজনেস টাইকুন, বসুন্ধরা গ্রুপের যোগ্য কান্ডারী। আহা, কী তার ব্যক্তিত্ব! দেখতে যেমন সুন্দর, চরিত্রও যেন মাশাআল্লাহ্ ফুলের মতো পবিত্র। আর বসুন্ধরা গ্রুপের কথা তো... ...বাকিটুকু পড়ুন

×