somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

উ: কোরিয়া ও চীনারা ট্রাম্পের নড়বড়ে অবস্হা বুঝে ফেলেছে।

০৯ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



প্রেসিডেন্ট ট্রাম্প ১২ দিনের এশিয়া ভ্রমনে আছে; জাপান, দ: কোরিয়া ঘুরে চীন সফরে গেছে; এরপর যাবে ভিয়েতনাম; সর্বশেষ ফিলিপাইনে এশিয়া পেসিফিক উন্নয়ন সামিটে উপস্হিত থাকবেন।

সরকার প্রধানের, কিংবা সরকারের প্রতি মানুষের সমর্থন না থাকলে, আসলে পুরো জাতি বিশালভাবে ক্ষতিগ্রস্ত হয়; ব্যক্তিগতভাবে প্রেসিডেন্ট ট্রাম্প চায় যে, উ: কোরিয়া স্হায়ীভাবে আনবিক শক্তিতে পরিণত না হোক, এবং আমেরিকান জনতাও তাই চেয়ে আসছে; কিন্তু ট্রাম্পের প্রতি মানুষের তেমন আস্হা না থাকাতে উল্টোটা ঘটলো।

উ: কোরিয়া জিতে গেছে, ট্রাম্পের রাস্ট্রীয় সফরের সময় চীন উ: কোরিয়াকে চাপ দেয়ার পক্ষে, কিংবা আমেরিকার পক্ষে কিছুই বলেনি; নিজ দেশে ট্রাম্পের অবস্হা নড়বড়ে অবস্হা বুঝতে পেরে, উত্তর কোরিয়া নিজের অবস্হানকে শক্ত করে নিয়েছে সহজেই, এখন আমেরিকাকে মেনে নিতে হবে যে, উত্তর কোরিয়া একটি আনবিক শক্তি। অবশ্য এটি বিশ্বের জন্য ভালো হয়েছে; অকারণে একটি আনবিক যুদ্ধ এড়ানো সম্ভব হচ্ছে! দ: কোরিয়া ও জাপান কোন অবস্হায় যুদ্ধ চাচ্ছে না; যুদ্ধ হলে বাংলাদেশ মোটামুটি থেমে যাবে। কোরিয়ান পার্লামেন্ট ট্রাম্পের বক্তৃতা পুরোপুরিভাবেই প্রত্যাখান করেছে; ট্রাম্প দ: কোরিয়ান পার্লেমেন্টে বক্তৃতার সময়, কিম পরিবারের সবাইকে পাগল, চোর-ডাকাত,বাটপার, ডিক্টেটর বলে সন্বোধন করেছে; এগুলোর প্রতি দ: কোরিয়ানরা উৎসাহ দেখায়নি; দ: কোরিয়ার লোকজন যুদ্ধের ভংকর ফলাফল অনুমান ও অনুধাবন করছে।

চীন,রাশিয়া ও আমেরিকা ২ কোরিয়ার এক হওয়ার বিপক্ষে কাজ করে যাচ্ছে, দক্ষিণ কোরিয়ানরা তা বুঝে; কিন্তু উ: কোরিয়ার ফানাটিক মিলিটারীকে কিছুতেই বুঝাতে পারছে না দক্ষিণ কোরিয়ার লোকজন; দ: কোরিয়া অপেক্ষা করতে চায়, সময়ের সাথে কিম পরিবার ক্ষমতা হারাতে পারে, হয়তো।

আমেরিকানদেরও অপেক্ষা করার দরকার; কারণ, উ: কোরিয়া যেই অবস্হানে আছে, এখন যুদ্ধে গেলে দ: কোরিয়ায় ও জাপানে রক্তের বন্যা বয়ে যাবে; সর্বোপরি এখনকার মতো থাকলে, উ: কোরিয়া কোন অবস্হায় আমেরিকা, দ: কোরিয়া বা জাপানকে আক্রমণ করবে না। আসলে, আমেরিকা যদি কিছু না বলে, এক সময় রাশিয়ানরা নিজের থেকে কোরিয়াকে সাহায্য করা বন্ধ করে দেবে; কারণ, সাংস্কৃতিকভাবে রাশিয়ানরা কোরীয়ানদের ফ্যান নন। বাকী থাকছে চীনারা; আমেরিকা যদি নিজের বাজারকে কন্ট্রোল করে, চীনাদের ভুয়া মালপত্রের বাজার ছোট হয়ে আসবে।

ট্রাম্পের প্রতি মানুষের সমর্থন কমে যাওয়া ও স্পেশাল কাউন্সেলর মুলারের তদন্ত বিশ্বের জন্য ভালো হয়েছে; কারণ, সীমিত আনবিক যুদ্ধ বলে, কোন কিছু পৃথিবী এর আগে দেখেনি; এবং তা যে সীমিত থাকবে বলে তার নিশ্চয়তা নেই; কারণ, চীনাদের চরিত্র বলতে কোনকিছু নেই; তারা যেকোন কিছু করতে সক্ষম, বিশষ করে পুটিনের সমর্থন পেলে।
সর্বশেষ এডিট : ০৯ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৩১
২৬টি মন্তব্য ২৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠের সওয়াব

লিখেছেন শিমুল মামুন, ০৮ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৪৬


লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। গুরুত্বপূর্ণ একটি আমল। এর ফজিলত ও সওয়াব অনেক বেশি। আমলটি করার ব্যাপারে হাদিসে অনেক বর্ণনা এসেছে।

সাগরের ফেনা পরিমাণ গুনাহ মাফ হয়
আবদুল্লাহ ইবনে আমর... ...বাকিটুকু পড়ুন

সী পার্ল এবং চারপাশ

লিখেছেন রোকসানা লেইস, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১১:১৪


খুব ভোরে ঘুম ভাঙ্গল। সূর্য তখনও জাগেনি। ব্যালকুনিতে গিয়ে বসলাম কিছুক্ষন। সামনে সাগর আপনমনে ঢেউ তুলে নাচছে। একজন মানুষও নাই সাগরপাড়ে। এমন নিরিবিলি সাগরপাড়ই চেয়েছিলাম। যেখানে পুরোটাই আমার থাকবে।... ...বাকিটুকু পড়ুন

ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয়

লিখেছেন এমএলজি, ০৯ ই আগস্ট, ২০২৬ রাত ২:৪০

= ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয় =

বিশ্বখ্যাত আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি এনভিডিয়া (NVIDIA)-তে কর্মরত, বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী এবং অত্যন্ত সম্ভাবনাময় তরুণ বিজ্ঞানী ড.... ...বাকিটুকু পড়ুন

হয় না দেখা আর

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৯ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৩৩


কতদিন হলো, হয় না দেখা
রঙধনু মেলা, শীত কাটে না
আর ঐশ্বর্য উষ্ণ বেলা
চঞ্চলতায় টিপুটিপু খেলা;
বিস্মৃতির পাতায় ডুবে যাচ্ছে
চাঁদ না দেখার আর্তনাদ,
ভেঙ্গে পরেছে অমোঘ
অপেক্ষায় দীর্ঘশ্বাস ঘুণ ধরেছে
নুনে পরেছে সময়ের ছলনা
মুখ ফিরেছে বাতাসের... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ শেষ জীবনে

লিখেছেন সামিয়া, ০৯ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৩৯



ঘুমিয়ে থাকা একজন মানুষ কখনো কখনো জেগে থাকা একজন মানুষের চেয়ে অনেক বেশি ভালো থাকতে পারে? কথাটা শুনতে অদ্ভুত। কিন্তু বয়স হলে মানুষ অনেক অদ্ভুত কথাই বিশ্বাস করে চিন্তা... ...বাকিটুকু পড়ুন

×