somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বেগম জিয়া সকল হিংসাত্মক রাজনীতির অবসান চেয়েছেন!

১০ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বেগম জিয়া সকল হিংসাত্মক রাজনীতির অবসান চেয়েছেন; উনার ৩৪ বছর রাজনৈতিক জীবনে এটি একটি বিরাট চাওয়া; এখন অন্য পক্ষে থেকে যদি এটিকে গ্রহন করা হয়, জাতি হিংসাত্মক রাজনীতি থেকে অবশেষে মুক্ত হতে পারবেন। জাতির সর্বোচ্চ পদে থেকে অন্যায়, অদক্ষ, অসত, ষড়যন্ত্র, হিংসাত্মক কাজ করলে, পুরো জাতি তার শিকারে পরিণত হয়, জাতি ভয়ানক দুর্দশার মাঝে পতিত হয়; বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান, সিরিয়া, ইরাক পেছনে পড়েছে জাতির সর্বোচ্চ পদের লোকদের অন্যায়, অদক্ষতা, অসততা, ষড়যন্ত্র, হিংসাত্মক কার্যকলাপের কারণে।

ব্লগের বাম প্যানেলে ডয়েছে ভ্যালে'র হেড লাইনে আজকে এই বিষয়ে পড়লাম, গতকাল ছিল ডান প্যানেলে ইত্তেফাকের হেড-লাইনে; সেখানে বেগম জিয়া বলেছেন যে, বেগম জিয়া অন্তর থেকে শেখ হাসিনাকে ক্ষমা করে দিয়েছেন; সাথে সাথে আশা করছেন যে, শেখ হাসিনাও সবকিছু ভুলে, জাতির স্বার্থে এগিয়ে আসবেন।

বেগম জিয়া বলেন, "আমি তাকে(শেখ হাসিনাকে) আহ্বান করেছিলাম আসুন রাজনীতিতে শোভন সহিঞ্চু আচরণ গড়ে তুলি। দেশের গণতন্ত্রের জন্য খুবই প্রয়োজন। ভবিষ্যত প্রজন্ম যেন আমাদের কাছ থেকে কিছু শিখতে পারে।"

ভবিষ্যত প্রজন্ম উনাদের কাছ থেকে কিছু শিখতে পারবে, আপনার সেই বিশ্বাস আছে? উনাদের ২ জনের কাছ থেকে ভবিষ্যত প্রজন্মের কিছু শিখার আছে? মনে হয়, বেগম জিয়া এতই আনাড়ী যে, উনার ৩৪ বছরের অন্যায়, অদক্ষতা, অসততা, ষড়যন্ত্র, হিংসাত্মক কাজ উনার নিজের চোখে পড়ছে না!

উনি দেশে গণতন্ত্রের কথা বলেছেন, উনি যে ৩৪ বছর বিএনপি'র সভাপতি হয়ে আছেন, সেটা উনার খেয়াল আছে? যেই দল বাংলাদেশে গণহত্যা চালায়েছে সেই দলের যোদ্ধাদের সরকারের মন্ত্রী বানানো কি সঠিক ছিল? উনার এটর্নী জেনারেল যখন জর্জমিয়ার বিরুদ্ধে বিচার চাচ্ছে, উনি সেটা দেখেছেন? বিরোধীদলের নেত্রীর মিটিং এ কারা গ্রেনেড ছুঁড়লো সেটা কি উনার দেখার দরকার ছিলো না? প্রাক্তন অর্থমন্ত্রী, বা আইভী রহমানের মৃত্যুর বিচার করার কি প্রয়োজন ছিলো না? মির্জা ফখরুলকে একটা গণতান্ত্রিক দলের সেক্রেটারী পদে ৫ বছর অস্হায়ী করে রাখা কি সঠিক? ব্লগারদের নাস্তিক ডাকা কি সঠিক?

যখন উনার দরকার অবসরে যাওয়া, তখন তিনি নতুন রাজনীতির কথা বলছেন; এগুলো কাজ করবে? কোনদিনও কাজ করবে না। এই ধরণের কিছু চাইতে হলে শক্ত অবস্হান থেকে চাইতে হয়; এখন উনার যে অবস্হা, এগুলো দুর্বলতা প্রমাণ করছে শুধু। বাংলাদেশে এই ২ দলের হিংসাত্মক রাজনীতির অবসান ঘটাতে হলে, এদের এক দলকে অন্য দলের রাজনীতির অবসান ঘটাতে হবে, মানুষ কিছু করবে না এদের ব্যাপারে; তবে, পিটায়ে, বা হত্যা করে নয়, আসল রাজনীতি করে, মানুষের জন্য রাজনীতি করে! সেটা কি সম্ভব? আপাতত সেই প্যাটার্ণ দিগন্তেও নেই; বাকী থাকছে কোনটা? সেটা জনতার হাতে, ২ দলকেই রাজনীতি থেকে নিস্ক্রিয় করা। এটা কি সম্ভব? আসলে, এটাই ঘটবে!

সর্বশেষ এডিট : ১১ ই নভেম্বর, ২০১৭ রাত ১:৩৭
১৮টি মন্তব্য ১৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইসলাম ও বিজ্ঞান এআই বিবেচনায় আমার ফরিদ আহমদ চৌধুরী ব্লগের সেরা পোষ্ট

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



# কপি করা যায় না বিধায় এআই তারমত করে পোষ্টটি সাজিয়ে দিয়েছে

ইসলাম ও বিজ্ঞান
লেখক: ফরিদ আহমদ চৌধুরী
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০১৮
আল্লাহ, নবী (সা.) ও পরকাল ইসলামের প্রধান আলোচ্য বিষয়;... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ ডিসেম্বর ১০-১৬: বিশ্ব বাংলাদেশকে নিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে ছিল

লিখেছেন কলাবাগান১, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ রাত ৯:১১


লিখা টির ইতিহাস ভিত্তিক ইনফো এআই থেকে সংগৃহীত

আমরা সবাই জানি যে ১৯৭১ সনের ১৬ই ডিসেম্বর বিকেলে পাকিস্হান হানাদার বাহিনী আত্মসমর্পন করে মিত্রবাহিনীর কাছে। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না,... ...বাকিটুকু পড়ুন

চুক্তিতে নেই, তবু প্রবাসীদের আশা: NCT দিলেই মিলবে ভিসা ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই অক্টোবর, ২০২৬ ভোর ৪:০০


জনগণের ভোটে নির্বাচিত সরকারের কাছে জনগণের প্রত্যাশা ছিল, বিগত অনির্বাচিত সরকারের সকল প্রজেক্ট পর্যালোচনা করা হবে। দেশের স্বার্থবিরোধী হলে তা বাদ দেওয়া হবে। কিন্তু সরকার তো আগের দেখানো... ...বাকিটুকু পড়ুন

গুগল এ.আই. - প্রফেশনাল সার্টিফিকেট পেয়ে গেলাম

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:৩৫


বিগত কয়েক বছর ধরেই অনলাইনে কোর্সেরাতে টুকটাক কোর্স করছি, মাঝে মধ্যেই সার্টিফিকেট পাচ্ছি। তবে প্রফেশনাল সার্টিফিকেট কোর্স কখনো করা হয় নি। বলে রাখা ভালো কোর্সেরা ফ্রি নয়, এখানে আপনাকে পে... ...বাকিটুকু পড়ুন

মদিনার মিষ্টান্ন, শ্রী ঘোষের দধি: সম্প্রীতির যে রেখা চোখে পড়ে না

লিখেছেন মুনতাসির, ০৫ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:০৮



২০২১ সালের ডিসেম্বরে দেওয়া এক দীর্ঘ সাক্ষাৎকারে প্রয়াত লেখক, গবেষক ও বাম রাজনীতিক বদরুদ্দীন উমরকে দেশের সাম্প্রদায়িকতা নিয়ে প্রশ্ন করা হয়েছিল। ষাটের দশকে যিনি ‘সাম্প্রদায়িকতা’ নামে আস্ত একটা বই... ...বাকিটুকু পড়ুন

×