somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নির্বাচনে একাধিক সাংসদীয় এলাকা থেকে প্রার্থীতার বিপক্ষে কথা বলুন

১৯ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



শেখ হাসিনা, বেগম জিয়া, এরশাদ ও সাকা চৌধুরী বারবার একাধিক সাংসদীয় এলাকা থেকে নির্বাচনে অংশ নিয়েছেন, ও বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। মানুষ অনেক উৎসাহের সাথে এদের নির্বাচিত করেছেন, সবচেয়ে বেশী ভোট দিয়ে নির্বাচিত করেছেন; নির্বাচনের পর, ১ এলাকা ব্যতিত, বাকীগুলো ছেড়ে দিয়েছেন; এরপর সেখানে কারা জয়ী হয়ে এসেছে? যারা দলের মাঝে অথর্ব, যারা কোনভাবে জয়ী হওয়ার সম্ভাবনা ছিলো না; দেখেন, মানুষ কিভাবে প্রতারিত হয়েছে! যদিও শেখ হাসিনা, বা বেগম জিয়া কারো এলাকার এমপি হলে, বা না হলে কিছুই আসে যায় না, তারপরও প্রতারণা করে্ কিছু এলাকা রিজার্ভ করার সুযোগ নিচ্ছেন, দেশের সংবিধানে এই প্রতারণার সুযোগ আছে।

বাংলাদেশের পার্লামেন্ট নির্বাচন এখনও সাধারণ মানুষের জন্য সুফল দিচ্ছে না; কারণ, সাধারণ মানুষ জেনেশুনে অসাধারণ মানুষকে নির্বাচিত করছেন; কোন কোন সময়, বাংলাদেশে শতকরা ৯০ ভাগ ভোটও গৃহিত হয়েছে, কিন্তু ভোটারেরা নির্বাচনের প্রার্থীদের সঠিকভাবে চিনে না, তার রাজনৈতিক দক্ষতা সম্পর্কে কিছুই জানে না। মানুষ শেখ হাসিনা, বেগম জিয়া, জেনারেল এরশাদ ও সাকা চৌধুরীকে জানার সুযোগ পেয়েছিলেন কিছুটা। এদের জানার পরও, মানুষ এদেরকে সঠিকভাবে ভোট দিতে পারেননি, এরা একাধিক এলাকায় দাঁড়ায়েছে জেনেও ভোট দিয়েছেন, নিজের ক্ষতি করেছেন; ভোটের পর, অন্য কেহ এমপি হয়েছে সেই এলাকায়, যাকে মানুষ চাহেনী!

সংবিধানের এসব হাউকাউ নিয়মগুলো হাইকোর্ট বা নির্বাচন কমিশন অনেক আগেই বন্ধ করে দিতে পারতো; কিন্তু ওরা নাগরিকদের কোন অধিকারের জন্য আজও কিছু করেনি।

একে তো বাংলাদেশে কোন এমপি ৪৭ বছরে একটি দরকারী বিল এনে মানুষের কাছে পরিচিত হতে পারেনি, তারপর ভোটের সময় একাধিক এলাকায় প্রার্থী হয়ে মানুষকে প্রতারিত করছে। যেহেতু নির্বাচন কমিশন ও হাইকোর্ট একাধিক এলাকা থেকে অংশ গ্রহনে বাধা দিচ্ছে না, শিক্ষিতদের উচিত হবে, এর বিপক্ষে কথা বলা।




সর্বশেষ এডিট : ১৯ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৮
১৭টি মন্তব্য ১৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সাধু সাবধান!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ৩:২১

রোমান সাম্রাজ্যের পম্পেই এবং বর্তমান বাংলাদেশের সমাজ ব্যবস্থা, সংস্কৃতি ও সময়কাল সম্পূর্ণ ভিন্ন হলেও, মানুষের সামাজিক আচরণ এবং নৈতিক স্খলনের কিছু ক্ষেত্রে আশ্চর্যজনক মিল খুঁজে পাওয়া যায়। নিচে পম্পেইয়ের সেই... ...বাকিটুকু পড়ুন

সরকারের ছয় মাসের পোস্টমর্টেম....

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:১০



সরকারের ছয় মাসের পোস্টমর্টেমঃ সমর্থনের জায়গা থেকেই কিছু কঠিন কথা.....

ছয় মাস খুব দীর্ঘ সময় নয়- কিন্তু একটি সরকারের দিকনির্দেশনা, নেতৃত্বের সক্ষমতা এবং প্রশাসনিক দক্ষতার কিছুটা ধারণা পাওয়ার জন্য... ...বাকিটুকু পড়ুন

ইলিয়াস কাঞ্চন

লিখেছেন অর্ক, ০৮ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:৩৩



আমার ছোটোবেলায় ইলিয়াস কাঞ্চন সুপারহিরো। খুব সম্ভবত জীবনে প্রথম হলে দেখা সিনেমা ছিলো জবরদোস্ত। ইলিয়াস কাঞ্চন ও ওয়াসিম নায়ক। তিনবার দেখেছিলাম। বাড়ির কাছে হল। সেভাবে কড়াকড়ি ছিলো না। ছোটো বাচ্চা... ...বাকিটুকু পড়ুন

মঞ্জুর চৌধুরীর ছোট গল্প "শিউলি গাছ"

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ০৮ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:১৭

শিউলি গাছ

- মঞ্জুর চৌধুরী

১.

"কাকু ভাল আছেন?"
অনিরুদ্ধ সেন শিউলিতলা থেকে ফুল কুড়াচ্ছিলেন। তাঁর উঠানের সামনে সীমানা প্রাচীর ঘেঁষে দাঁড়িয়ে থাকা শিউলি গাছটার নিচে সাদা ফুল বিছিয়ে আছে। কমলা... ...বাকিটুকু পড়ুন

লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠের সওয়াব

লিখেছেন শিমুল মামুন, ০৮ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৪৬


লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। গুরুত্বপূর্ণ একটি আমল। এর ফজিলত ও সওয়াব অনেক বেশি। আমলটি করার ব্যাপারে হাদিসে অনেক বর্ণনা এসেছে।

সাগরের ফেনা পরিমাণ গুনাহ মাফ হয়
আবদুল্লাহ ইবনে আমর... ...বাকিটুকু পড়ুন

×