somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রতিটি বাংগালী মাতৃভুমির জন্য আরো বেশী অবদান রাখতে চান!

০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ সকাল ৭:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ব্লগার থেকে বেকার, চাষী থেকে ড্রাইবার, গার্মেন্ট শ্রমিক থেকে প্রবাসী শ্রমিক, ছোট ব্যবসায়ী থেকে বেরাণী, কিংবা শিক্ষক, সবাই মাতৃভুমির জন্য অবদান রাখছেন; তাঁরা এর থেকে আরো অনেক বেশী অবদান রাখতে চান; শুধু সংগঠক নেই; তাই বেশী অবদান রাখা সম্ভব হচ্ছে না।

সময়কালের সবচেয়ে শিক্ষিত আও্য়ামী লীগার ছিলেন প্রফেসর কবীর চৌধুরী; উনি যদি আজকে বেঁচে থাকতেন, এবং আপনি যদি উনাকে প্রশ্ন করতেন, "পদ্মাসেতু কার অবদান?" আপনার প্রশ্নের প্রশ্নবোধক স্বরটুকু আপনার মুখ থেকে বের হওয়ার আগেই তিনি উত্তর দিতেন, "দেশনেত্রী শেখ হাসিনার অবদান।" যাক, আসল উত্তর হবে, এই দেশের জনতার!

এই দেশের জনতার অবদানকে সব সময় ভুলভাবে গণনা করা হয়েছে; কারণ, পার্লামেন্টে কখনো তাঁদের লোকজন ছিলো না; ওখানে ছিলো শেখ সাহেব, জিয়া, এরশাদ, বেগম জিয়া কিংবা শেখ হাসিনার কলাগাছে; কলাগাছ যে রোপণ করে সেই মালিক, এবং ফল দেয় একবার মাত্র।

সরকারের লোকেরা, বিশেষ করে উঁচু পদের লোকেরা ও ব্যুরক্রেটরা সবচেয় বেশী অবদান রাখার কথা, হয়তো রাখেনও, কিন্তু উনাদের অবদান থেকে উনারা হাজার গুণ বেশী প্রতিদান নিয়ে নেন, কেহ দেয়ার জন্যও অপেক্ষা করেন না। তাদের ভাবসাব দেখলে মনে হয়, তারা জাতির জন্য খেটে মরছেন; আসলে, উনাদের অনুসরণ করে দেখেন, উনারা নিচ্ছে অনেক বেশী, এবং বেশীর ভাগই অদক্ষ। মন্ত্রী ও এমপি পর্যায়ে, কার কি অবদান বুঝা খুবই কষ্টকর; কারণ, কোন হিসেবে মানুষের কাছে কখনো দেয়া হয় না; উনাদের গলাবাজি ও হম্বিতম্বি থেকে যতটুকু অনুমান করা যায়।

বাংগালীরা আজকাল বিশ্বকে বুঝতেছেন, তাঁরা দেখছেন যে, অন্য দেশের মানুষেরা ভালো আছেন; সবাই নিজের মাতৃভুমিকে ভালোবাসেন, মাতৃভুমিতে তাঁদের অধিকার আছে, কথা বলতে পারেন, জানতে পারেন, মাতৃভুমির জন্য অবদান রাখতে পারেন। বিশ্বের অন্যদের মতো বাংগালীরাও সবাই মিলে ভালো থাকতে চান, জাতিকে শক্তিশালী দেখতে চান, জাতির জন্য কাজ করতে চান; জাতির অশিক্ষিত অংশ, দরিদ্র অংশকে সাহায্য করতে চান, সবার ভালোর জন্য আরো অবদান রাখতে চান।







সর্বশেষ এডিট : ০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৫৪
৩৬টি মন্তব্য ৩৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সামু একটি ছোট নৌকা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৫



একটা ছোট নৌকা, পাল তুলে, পাড়ি দিচ্ছে -
অন্তহীন তারার রাস্তা পেরিয়ে।
পেরোচ্ছে গ্রহ, ধূমকেতু, ছুটন্ত আগুনের টুকরো,
দূরে কোথাও ধাক্কা লাগে, তারপর শব্দটা মিলিয়ে যায়।
ধীরে, খুব ধীরে এগোয় নৌকা;
তবু এগোয়।

নৌকায়... ...বাকিটুকু পড়ুন

পোর্টাল – ২ গার্ডিয়ান অ্যাঞ্জেল

লিখেছেন হুমায়রা হারুন, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৪৭


তখন বেশ ঠান্ডা পড়ে গেছে। সেপ্টেম্বরের রাত।
বরফ পড়া শুরু হয়নি। মন্ট্রিয়লের রাস্তা জনাকীর্ণ। বাড়ি থেকে বের হলে কো-দ্যেনিশ রাস্তার শেষ প্রান্তে একটা লাইব্রেরি আছে। তার পরে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে ১০ টি বছর পার করলাম

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:০২



ব্লগে ১০ বছর পার করে দিলাম। কত সময় কেটে গেছে এখানে, কত পরিচিত মুখ রয়ে গেছে এখানে। তবুও ভালোবাসার বন্ধন যেন শেষ না হয়।

যে কবিতাটা দিয়ে ব্লগিং শুরু করেছিলাম... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহকে জানতে হলে পাকিস্তান আন্দোলনের ইতিহাস জানতে হবে। পর্ব-১

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:১৩



পাকিস্তান সৃষ্টির বছরখানেক আগে ১৯৪৬ সালে বোম্বে শহরের দুই নামকরা পার্সি ডাক্তার বুঝতে পেরেছিলেন যে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় রাজনীতিবিদ এবং আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহর আয়ু আর বেশিদিন নেই। ডা.... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ ডিসেম্বর ১০-১৬: বিশ্ব বাংলাদেশকে নিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে ছিল

লিখেছেন কলাবাগান১, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ রাত ৯:১১


লিখা টির ইতিহাস ভিত্তিক ইনফো এআই থেকে সংগৃহীত

আমরা সবাই জানি যে ১৯৭১ সনের ১৬ই ডিসেম্বর বিকেলে পাকিস্হান হানাদার বাহিনী আত্মসমর্পন করে মিত্রবাহিনীর কাছে। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না,... ...বাকিটুকু পড়ুন

×